BD Railway Tools

← All General Rules · GR 124

signal conversation between drivers and guard

চালক ও গার্ডের মধ্যে সিগনাল বিনিময়:124

চালক এবং গার্ডের মধ্যে সিগনাল বিনিময়: 124: বিশেষ নির্দেশসমূহ দ্বরা ব্যবস্থিত সময় এবং রীতি অনুসারে চালক এবং ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড পরষ্পরের সহিত সিগনাল বিনিময় করিবেন। আ:নি: 124 খ : নিন্মলিখিত ক্ষেত্র সমূহে সর্বদা গার্ড এবং চালকের মধ্যে সিগনাল বিনিময় হইবে। (1) যখন স্টেশনে থামিবার পরে ট্রেন ছাড়ে। (2) যখন স্টেশন সীমার বাহিরে থামিবার পরে ট্রেন ছাড়ে। (3) যখন মালবাহী ট্রেন, অথবা পুরাপুরি ভ্যাকুয়াম ব্রেক যুক্ত নয় এইরূপ ট্রেন না থামিয়া জোড়া বা একক লাইনের কোন স্টেশনকে অতিক্রম করে। (1) ও (3) নম্বরের ক্ষেত্রে পিছনে ব্রেক ভ্যানটি স্টেশন প্লাটফর্ম অতিক্রম করিবামাত্র এবং 2 নম্বরের ক্ষেত্রে ট্রেওনটি রওয়ানা হওয়া মাত্র নিন্মবর্ণিত আনুষাঙ্গিক নিয়ম 124 গ সাপেক্ষে সিগনাল বিনিময় হইবে। উপরোক্ত (1০ এর ক্ষেত্রে , যখন কোন ট্রেন প্লাটফর্ম হইতে কিছুটা দূরে অবস্থিত কোন বৃহৎ ইয়ার্ডের কোন সাইডিং হইতে রওয়ানা হয়, তখন আনুষঙ্গিক নিয়ম 124 গ সাপেক্ষে ট্রেনটি ছাড়িবর সাথে সাথে সিগনাল বিনিময় করিতে হইবে। আ:নি: 124 খ : দিনের বেলায় সামনে পিছনে বাহু দুলাইয়া এবং রাতের বেলায় একটি সবুজ আলো সামনে পিছনে দুলাইয়অ সিগনাল বিনিময় করিতে হইবে। সোজা রাস্তায় ইঞ্জিন ও ক্রেব ভ্যানের বাম পাশ্ব হইতে এবং বাঁকা রাস্তায়, যে পাশ্ব হইতে সবচেয়ে ভাল দেখা যায় সেই পাশ্র্ব হইতে সিগনাল দিতে হইবে। আ:নি: 124 গ: কোন ট্রেনে দুই বা ততোধিক গার্ড বা আর পিসি থাকিলে , অধস্তন গার্ড বা আর পি সি গণ তাহাদের স্ব স্ব জায়গায় আছেন দেখাইবার জন্য ট্রেন চাড়িবার সাথে সাথে প্রধান গার্ডের সহিত অনুরূপ সিগনাল বিনিময় করিবেন এবং প্রধান গার্ড এইরূপ সিগনাল পাইবার আগে চালকের সহিত সিগনাল বিনিময় করিবেন না।