BD Railway Tools

← All General Rules · GR 121

drivers responsibility

গার্ডের ভালভাবে নজর রাখার দায়িত্ব:121

গার্ডের ভালভাবে নজর রাখার দায়িত্ব: 121 : ট্রেন চলাকালে প্রত্যেক গার্ড ভালভাবে নজর রাখিবেন এবং সময়ে সময়ে নিজে নিঃসন্দেহ হইবেন যে টেইলবোর্ড ও ব্রেকভ্যান বাতিগুলি যথাস্থানে আছে এবং প্রয়োজনকালে প্রত্যেক ব্রেক ভ্যান বাতি উজ্জ্বলভাবে জ্বলিতেছে ও ট্রেনটি সবদিক দিয়া সম্পূর্ণ আছে এবং নিরাপদে ও যথারীতি চলিতেছে। চালক এবং সহকারী চালকের ভালভাবে নজর রাখার দায়িত্ব: 122: ট্রেন চলাকলে প্রত্যেক চালককে ভালভাবে নজর রাখিতে হইবে এবং আবশ্যিকভাবে অন্য প্রকারে ব্যস্থ না থাকিলে প্রত্যৌক সহচালকে ও তদ্রুপ করিতে হইবে। চালক এবং সহকারী চালকের পিছনে তাকানোর দায়িত্ব: 123: ট্রেনটি নিরাপদে যথারীতি ইঞ্জিনকে অনুসরণ করিতেছে কিনা তাহা দেখিবার জন্য ভ্রমণকালে চালক ও সহচালককে প্রায়শ: পিছনে তাকাইতে হইবে। টীকা সা:নি: 231 দ্রষ্টব্য: আ:নি: 123 ক : পয়েন্ট সমূহ অতিক্রম কালে সকল গাড়ী নিরাপদে অতিক্রম করিয়াছে কিনা দেখিবার জন্য অপরিহার্যভাবে চালককে পিছনে তাকাইতে হইবে।