BD Railway Tools

← All General Rules · GR 120

authority to proceed

অগ্রসর হইবার অধিকার ও গার্ডের সিগনাল:120

অগ্রসর হইবার অধিকার এবং গার্ডের সিগনাল ব্যতীত চালকের গাড়ী না ছাড়া: 120: অগ্রসর হইবার অদিকার ব্যতীত এবং ট্রেনের ভারপ্রাপ্ত গার্ডের নিকট হইতে ছাড়িবার জন্য সিগনাল না পাওয়া পর্যন্ত চালক স্টেশন হিইতে নিজের ট্রেন ছাড়িবেন না। আ:নি: 120 ক : আউটলাইং সাইডিং আচে এই রকম ব্লক সেকশনে ’এ’ অথবা ‘বি’ চাবি সনদপত্র (কী সার্টিফিকেট ) পাইবার পূর্বে কোন চালক তাহার ট্রেনকে প্রবেশ করাইবেন না। (আউটলাইং পরিচালনার নিয়মাবলী কার্যকরী সময় পঞ্জির পরিশিষ্টতে অন্তর্ভুক্ত থাকে। আ:নি: 120 খ : কোন ফিক্সড সিগনালের নিষেধজ্ঞাপক অবস্থা মানিবার জন্য ব্যতীত অন্য কোন কারণে যদি কোন ট্রেন কোন ব্লক সেকশনের মধ্যে থামে, তাহা হইলে গার্ডের নিকট হইতে ছাড়িবার স্বাভাবিক সংকেত পাইবার আগ চালক তাহার ট্রেন পুনরায় ছাড়িবেন না।