unknown line
ইঞ্জিনের বাতি ও চাকতি সমূহের বিষয়ে চালকের কর্তব্য: 117 :
ছাড়িবার পূর্বে, চালককে দেখিতে হইবে যে ইঞ্জিনের নির্ধারিত বাতি বা চাকতি (যদি ব্যবস্থা থাকে) দেখানো হয়, এবং বাতিগুলি রাত্রিকালে ও পরিষ্কার কুয়াশাচ্ছন্ন অথবা ঝোড়ো আবহাওয়ায় উজ্জ্বলভাবে জ্বালইয়া রাখা হয়।
লাইন অপরিচিত থাকিলে চালকের কর্তব্য: 118 :
যদি কোন চালক রেলওয়ের যে অংশের উপর দিয়া তাহাকে কাজ করিতে হইবে, তাহার সহিত অপরিচিত থাকেন, তাহা হইলে তিনি নিজের সাহায্যের জন্য সেই অংশের সহিত পরিচিত কোন উপযুক্ত রেলওয়ে কর্মচারীর সহায়তা গ্রহণ করিবেন।
সঠিক সিগনাল প্রদর্শন ও লাইন পরিষ্কার থাকা সম্পর্কে চালকের সন্দেহমুক্ত হওয়া : 119 :
নিজের ট্রেন ছাড়িবার পূর্বে চালক নিঃসন্দেহ হইবেন যে, সমস্থ সঠিক সিগনাল দেখানো হইতেছে এবং তাহার সামনের লাইন সকল দৃশ্যমান বাধা হইতে মুক্ত আছে।