BD Railway Tools

← All General Rules · GR 115

permission for leave train

স্টেশন হইতে ট্রেন ছাড়িবার অনুমতি:115

স্টেশন হইতে ছাড়িবার অনুমতি : 115 : (অ) ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড , যে স্টেশনে ট্রেনটি থামিয়াছে সেই স্টেশন হইতে স্টেশন মাষ্টারের অনুমতি না পাওয়া পর্যন্ত ট্রেনটি ছাড়িবার জন্য সিগনাল দিবেন না। (আ) যে ট্রেনে যাত্রীযান লাগানো আছে সেই ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড ছাড়িবার জন্য সিগনাল দিবেন না, যে পর্যন্ত না তিনি স্বায়ং নিঃসন্দেহ হন যে, কোন যাত্রী ট্রেনে উঠিতেছেন না ,কোন লোক গাড়ীর বাহিরে চড়িয়া ভ্রমণ করিতেছেন না এবং বিশেষ নির্দেশানুসারে ব্যতীত, যাত্রী বহনের উদ্দেশ্য নহে এমন কোন কামরায় বা গাড়তে কোন লোক ভ্রমণ করিতেছে না। টীকা: সা: নি: 186 দ্রষ্টব্য: আ:নি: 115 ক : যাত্রীবাহী ট্রেন সমূহের যাত্রা এবং গার্ডের সিগনাল: স্টেশন মাষ্টার, বহির্গামী কোন যাত্রীবাহী ট্রেন সংক্রান্ত সকল কাজ সম্পূর্ণ হইয়াছে ও ইহার জন্য সংশ্লিষ্ট সকল পয়েন্ট বানানো হইয়াছে বলিয়অ এবং পূর্বাহ্নে চালকের নিকট অগ্রসর হইবার অধিকার (যে স্থানে প্রয়োজন) হস্তান্তর করা হইয়াছে এবং ষ্টাটিং সিগনাল (যে স্থানে আছে) অনুমতি জ্ঞাপক করা হইয়াছে বলিয়া স্বয়ং সন্তুষ্ট হইবার পর ট্রেন ছাড়িবার ঘন্টা বাজাইবার আদেশ দিবেন। অতঃপর সকল যাত্রী বসিয়অ থাকিলে এবং সবকিছু ঠিক থাকিলে গার্ড তাহার বাঁশী বাজইয়া এবং মাথার উপর বাহুু তুলিয়া দিনের বেলায় এবটি সবুজ ঝান্ডা ও রাতের বেলায় একটি সবুজ আলো দুলাইয়া ট্রেন ছাড়িববর জন্য সিগনাল দিবেন। ইহা পরিষ্কার ভাবে বুঝিতে হইবে যে চালকের নিকট অগ্রসর অধিকার হস্তান্তর ট্রেন ছাড়িবার অনুমতি নহে। স্টাটিং সিগনাল(েযে স্থানে আছে) অনুমতিজ্ঞাপক করিবার পর স্টেশনের ঘন্টা ধ্বনি গার্ডের প্রতি যাত্রা করিবার জন্যৗ স্টেশন মাষ্টারের অনুমতি এবং গার্ডের বংশীধ্বনি ও সবুজ ঝান্ডা বা আলো দোলানো চালকের প্রতি গার্ডের গাড়ী ছাড়ার সংকেত বলিয়া গণ্য হইবে। টীকা: (1) গার্ডের প্রতি একটি সাংকেতিক নিয়ম স্টেশন ঘন্টা বাজাইয়অ অনুমতিটি প্রদত্ত হইবে । সংকেতগুলি নিন্মরূপ : (ক) উর্ধগামী ট্রেনসমূহ 000 বিরতি 000 আঘাত । (খ) নিন্মগামী ট্রেনসমূহ 00 বিরতি 00 আঘাত । (2) জংশন সমূহে পূর্ববর্তী অনুচ্ছেদে প্রদত্ত সংকেতটি কেবলমাত্র প্রধান লাইনের ট্রেনসমূহের ক্ষেত্রে ব্যবহৃত হইবে। শাখা লাইনের ট্রেন সমূহের ক্ষেত্রে নিন্মলিখিত সংকেতটি ব্যবহৃত হইবে (ক) উর্ধগামী ট্রেন সমূহে 000 বিরতি 000 বিরতি 000 আঘাত । (খ) নিন্মগামী ট্রেন সমূহ 00 বিরতি 00 বিরতি 00 বিরতি আঘাত। (3) সতর্ককারী ঘন্টা প্রারম্ভিক স্টেশন সমূহে ট্রেন ছাড়িবার নির্ধারিত সময়ের 5 মিনিট পূর্বে একটি সতর্ক ঘন্টা বাজানো হইবে। স্টেশন ঘন্টায় দশটি ছোট ছোট আঘাতের মাধ্যমে এই ঘন্টাধ্বনি করা হইবে। অন্যন্য স্টেশন সমূহের ক্ষেত্রে নিন্মোক্ত অনুচ্ছেদে নির্দেশাবলী প্রযোজ্য হইবে। (4) 8(আট) মিনিট বা তদূর্ধ সময়ের বিরতিসম্পূর্ণ ট্রেন সমূহের যাত্রীদের প্রতি প্রদেয় সতর্ককারী ঘন্টা: যখন যাত্রীবহনকারী কোন ট্রেনের 8 মিনিট বা তাহার চাইতে বেশী সময়ের বিরতি থাকে এবং ট্রেনটি সময়মত আসিয়া থাকে তখন একজন কর্মচারী ট্রেনটি পৌছিবার সাথে সাথে স্টেশনটির নাম এবং ট্রেনটি কত মিনিট থামিবে তাহা ঘোষণা করিবেন, যেমন সীতাকুন্ড, এই ট্রেনটি এখানে 8 মিনিট থামিবে। িইহা দিবেন বেলা ও রাত্রি বেলা উভয় ক্ষেত্রেই অবশ্যই করিতে হইতে এবং ইহা সেই সমস্থ যাত্রীদের সুবিধার জন্য যাহারা স্টেশনের কল হইতে পানি সংগ্রহ করিতে কিংবা অন্য কারণে ট্রেন হইতে নামিতে চাহেন। এইক্ষেত্রে যাত্রীদিগকে তাহাদের আসন গ্রহণে সতর্ক করিবার জন্য ট্রেওনটি ছাড়িয়া যাইবার নির্ধারিত সময়ের দুই মিনিট পূর্বে স্টেশনের ঘন্টায় দশটি ধ্বনিও করিতে হইবে। জংশন এবং অন্তিম স্টেশন সমূহে, 22.00 ঘটিকা হইতে 6.00 ঘটিকার মধ্যে স্টেশনের নাম ঘোষনা করা হইবে না। (5) ট্রেন চলাকালে উহার পাদানীতে চড়া বা উহার উপর দিয়া যা্ওয়া কঠোর ভাবে নিষিদ্ধ । আ:নি: 115 খ : মালগাড়ীর যাত্রা শুরু করণ: মালগাড়ীর জন্য কোন ঘন্টা বাজাইতে হইবে না। একক বা জোড়া পথের স্টেশন সমূহ হইতে ন্নিমলিখিত নিয়মে মালগাড়ীর যাত্রা শুরু হইবে। (1) যে সকল স্টেশনে,মালগাড়ী দাঁড়াইয়া আছে এমন লাইনের জন্য প্রযোজ্য কোন বিশেষ ষ্টাটার সিগনাল নাই, সেই সকল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাষ্টার সংশ্লিষ্ট গার্ডকে ট্রেন ছাড়িবার জন্য মৌখিক অনুমতি প্রদান করিবেন। (3) যে সকল স্টেশনে বিভিন্ন লাইনের জন্য স্টাটিং সিগনাল রহিয়অছে, সেই সকল স্টেশনে সঠিক স্টাটার সিগনালের আনত করাই ট্রেন ছাড়িবার জন্য স্টেশন মাষ্টারের অনুমতি বলিয়অ গণ্য হইবে। (4) ইহা ক্রসিং বা অগ্রাধিকার দানের জন্য বিলম্বিত ওয়ার্কিং ট্রেন সমূহের ক্ষেত্রেও একই রকম প্রযোজ্য । তবে ইহা অবশ্যই চালকের নিকট অগ্রসর হইবার অধিকার প্রদান সাক্ষেপে। (5) যে স্টেশন সমূহ ইন্টারলক এবং সিগনাল সমূহ কেবিন হইতে পরিচালিত হয়, সেখানে আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন হইবার পর, শান্টিং এবং ভ্যান গুডস জাতীয় ট্রেন সমূহের জন্য কর্তব্যরত স্টেশন মাষ্টার প্লাটফর্মের উপর দাঁড়াইয়া কেবিন সহকারী বা ব্লক সিগনাল ম্যানকে স্টাটার সিগনাল আনত করিবার অনুমতি দিবেন। (6) কেবিন সহকারী বা ব্লক সিগনাল ম্যান কর্তৃক স্টাটার সিগনালের আনত করণ ছাড়িবার অনুমতি হিসাবে বিবেচিত হিইবে। (7) উপরোক্ত সকল ক্ষেত্রেই , গার্ড চালকের প্রতি যাত্রীবাহী ট্রেনের অনুরূপ ছাড়িবার সংকেত দিবেন, এবং গার্ডের নিকট হইতে এই রকম সংকেত পাওয়া চাড়া চালক তাহার ট্রেন ছাড়িবেন না। আ:নি: 115 গ : মালবাহী গাড়ীতে যাত্রী বহনের য়িমাবলী: (1) প্রয়োজন ছাড়া যাত্রী বহনের কাজে মালবাহী গাড়ী ব্যবহৃত হইবে না। (2) ক্যারেজ অ্যাটেগ্যান্ট বা প্রাণীর দায়িত্বে নিযুক্ত ব্যক্তি ব্যতিত অন্য কোন যাত্রী বহনের কাজে খোলা গাড়ী বা গোড়ার গাড়ী ব্যবহৃত হইবে না। (3) যে সকল ক্ষেত্রে যাত্রী বহনের জন্য মালগাড়ী ব্যবহারের প্রয়েঅজন দেখা দিবে সে সকল ক্ষেত্রে ওয়াগণ সমূহ নিন্মবর্ণিত ক্রম অনুসারে মনোনীত হইবে। (ক) ঢাকা কাঠের ওয়াগণ সমূহ। (খ) ঢাকা কাঠের মেঝে বিশিষ্ট লোহার ওয়াগণ সমূহ। (গ) ঢাকা রোহার মেঝে বিশিষ্ট লোহার ওয়াগণ সমূহ। তবে এইভাবে মনোনীত ওয়অগণগুলি যাত্রীবাহী ট্রেনের সহিত চলাচল নিষিদ্ধ ওয়াগন হইতে পারিবে না। (4) উপরোক্ত অনুচ্ছে (3) অনুসারে গাড়ী বাছাই এর সময় উপরের ঘুলঘুলি এবং কবাট বিশিষ্ট গাড়ী সমূহ ঐ সমস্থ বিহীন গাড়ী গুলির তুলনায় অগ্রাধিকার পাইবে। (5) উপরোক্ত গাড়ী গুলির ভিতরে সর্ধাধিক বহনযোগ্য যাত্রী সংখ্যা স্পষ্টভাবে প্রদর্শিত হইবে। নিন্মলিখিত স্থান সংকুলান মাত্রার সহিত সংগতি রাখিয়া উক্ত সর্বাধিক সংখ্যা ধার্য করা হইবে। (6) আলোর ব্যবস্থা ব্যতীত অন্ধকারে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা হইবে না। যদি গাড়রি ভিতরের দিকে বাতি লাগাইবার কোান ব্যবস্থা না থাকে ,তাহা হইলে স্টেশনের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ঐ গাড়ীতে ভ্রমণ করিবেন এবং একটি হাত বাতি বহন করিবেন। (7) মালবাহী গাড়ীতে যাত্রী বহন কালে উহার একটি দরজা খোলা অবস্থায় আটকাইয়া রাখা হইবে। খোলা বা বন্ধ সকল দরজা সঠিকভাবে আটকাইয়া রাখা হইবে এবং ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড ইহা করাইবার জন্য দায়ী থাকিবেন। (8) নীচের কবাট বিশিষ্ট ওয়াগন সমূহের ক্ষেত্রে গাড়ী চলাকালে উক্ত কবাট বন্ধ অবস্থায় আটকানো থাকিবে। এই ব্যবস্থাবিহীন ওয়াগন ব্যবহারের সময় একটি উপযুক্ত রেলিং দ্বারা নিরাপ্তা নিশ্চিত করা হইবে। (9) আগাড়োড়া পরিষ্কার কৃত না হইলে কোন মালবাহী গাড়ী যাত্রী পরিবহণের জন্য ব্যবহৃত হইবে না। যে স্টেশন হইতে গাড়ী ছাড়িবে উহার স্টেশন মাষ্টার দেখিবেন যে , এই নিয়ম কঠোর ভাবে পালিত হইয়াছে। টীকা: অন্য ব্যবস্থা করা সম্ভব হইলে মহিলাদেরকে মালবাহী গাড়ীতে ভ্রমণ করিতে দেওয়া হইবে না।