BD Railway Tools

← All General Rules · GR 10

position of permanent signal

স্থায়ী সিগনালের অবস্থান:10

সাধারণভাবে স্থায়ী সিগনালের অবস্থান : 10: (অ) : স্থায়ী সিগনাল গুলি এমনভাবে স্থাপন করিতে হইবে যাহাতে তাহা স্পষ্টভাবে অগ্রসরমান ট্রেনের চালকের দৃষ্টিগোচর হয়। বিশেষ কারণে অন্য রকম প্রয়োজন না হইলে এই সিগগনালগুলি সংশ্লিষ্ট লাইন সমূহের বাঁয়ে বা উপরে থাকিবে। (আ): (1) যে সব স্থানে একটি লাইন হইতেক দুই বা ততোধিক লাইন বাহির হইয়াছে সেই সব স্থানে সাধারণতঃ সিগনালগুলি একটি ব্র্যাকেট পোষ্টে লাগানো হইবে। সর্বশেষ স্টেশনে এবং অন্য যে সকল স্টেশনে গতিবেগ সীমিত সেই সব স্টেশনে একই লাইন হইতে বাহির হইয়া যাওয়া বিভিন্ন বিভিন্ন লাইনের কোনটির উপর দিয়া চালককে ট্রেন সমেত যাইতে হইবে তাহার নির্দেশ দেওয়ার জন্য একটি নির্দেশক যন্ত্রের সমন্বয়ে একটি মাত্র সিগনাল দেওয়া যাইতে পারে। (2) যে সব স্থানে দুই বা ততোধিক লাইন একত্রে মিলিত হয় সেই সব স্থানে সিগনালগুলি ভিন্ন ভিন্ন খুঁটিতে লাগানো হইবে। তবে সিগনালের সংখ্যা বেশী হইলে উহাদিগকে একটি সিগনাল ব্রীজ বা গ্যান্ট্রিতে স্থাপন করা যাইতে পারে। সেই ক্ষেত্রে সিগনালগুলিকে এমন ভাবে শ্রেণীবদ্ধ করিতে হইবে যাহাতে প্রতিটি লাইনের জন্য সংশ্লিষ্ট সিগনালকে পরিষ্কারভাবে চেনা যায় ।সেই ক্ষেত্রে সর্ব বামের সিগনালটি সর্ব বামের লাইনের জন্য। ইহার পরবর্তী খামের সিগনালটি পরবর্তী লাইনের জন্য, এইভাবে পর্যায়ক্রমে প্রযোজ্য হইবে। টীকা: সিগনাল বা সিগনালসমুহের অবস্থা যখন নির্দেশ দেয় যে চালক বাঁকিয়া যাওয়া পথ ধরিয়া যাইতেছে তখন 10 (আ) (1) নং নিয়মে বর্ণিত নির্দেশক যন্ত্রটি উঠাইয়া দেওয়া যইতে পারে। (ই) একই দিকে (তাহা একই লাইনে হউক অথবা ভিন্ন ভিন্ন লাইনে হউক) চলন্ত ট্রেনকে নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত একটির বেশী সিগনাল একই খুটিতে স্থাপিত হইবে না। তবে নিন্মলিখিত ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হইবে না। (1) যদি খুঁটিতে শুধু দুইটি সিগনাল থাকে এবং নীচের সিগনালটি একটি ওয়ার্ণার সিগনাল হয়। অথাব (2) যদি নিচের সিগনালটি একটি কো-একটিং সাবসিডয়ারী (সাহায্যকারী) সিগনাল হয় । অথবা (3) যদি সরকারী রেলওয়ে পরিদর্শকের (জি আই বি আর) মঞ্জরীক্রমে একই খুঁটিতে একাধিক সিগনাল লাগানো থাকে। সেক্ষেত্রে একেবারে উপরের বাহুটি দিক পরিবর্তনকারী লাইনগুলির সর্ব বামেরটির জন্য এবং তার নীচের বাহুগুলির পর্যায়ক্রমে পরবর্তী বামের লাইনগুলির জন্য প্রযোজ্য হইবে। আঃ নিঃ 10(ক) : কোন নতুন বা স্থানান্তরিত সিগনাল ব্যবহারে আনার পর চালকদিগকে ইহার সহিত পরিচয় করাইয়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডি টি ও /ডি টি এস) সংশ্লিষ্ট বিভাগীয় সিগনাল প্রকৌশলী (ডি এস ই) সহকারী সিগনাল প্রকৌশলী (এ এস ই) ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলীর কাছে সাধারণতঃ সাত দিনের নোটিশ প্রেরণ করিবেন। ব্যতিক্রমধর্মীর ক্ষেত্রে টেলিগ্রামের মাধ্যমে আরো কম সময়ের নোটিশ দেওয়া যাইতে পারে।