riskey vehical
ডামী ট্রাক : 108 :
যখন কোন খোলা ট্রাকে বোঝাইকৃত মাল গাড়ীর দৈর্ঘ্য ছাড়াইয়া বিপদজনক ভাবে বাহিরে থাকে, তখন একটি অতিরিক্ত খোলা ট্রাক ডামীরূপে কাজ করিবার জন্য লাগানো হইবে।
আ:নি: 108 ক :
খোলা গাড়ী সমূহ ডামী হিসাবে ব্যবহৃত হইবার সময় ইহাদের পাশের খুঁটি অবশ্যই নীচু করিয়া বা খুলিয়া রাখিতে হইবে।
বিপদজনক গাড়ী সমূহ: 109 :
(অ) লাইনচ্যুত হইয়াছিল এরূপ কোন যান দুই স্টেশনের মধ্যে চলিবে না, যে পর্যন্ত না ইহা উপযুক্ত ট্রেন পরীক্ষক কর্তৃক পরীক্ষিত এবং ছাড়পত্র প্রাপ্ত হয়। দুইটি স্টেশনের মধ্যে লাইনচ্যুতি ঘটিলে, চালক যদি নিরাপদ বিবেচনা করেন, তাহা তিনি লাইনচ্যুত গাড়ীটিকে আস্তে আস্তে পরবর্তী স্টেশনের লইয়া যাইতে পারেন।
(আ) ট্রেন পরীক্ষক কর্তৃক পরিদর্শিত হইবার পীর্বে, যদি ট্রেনের সহিত লাগানো কোন গাড়ীর অবস্থা হইতে গার্ড কিংবা স্টেশন মাষ্টারের বিপদাশঙ্কা করিবার কারণ থাকে, তাহা হইলে চালকের সহিত পরামর্শ করিতে হইবে এবং তিনি চাহিলে , গাড়ীটিকে ট্রেন হইতে কাটিয়া দেওয়া হইবে।
আ:নি: 109 ক : উত্তপ্ত এক্সেল (হট এক্সেল) : গার্ড এবং মাষ্টার উত্তপ্ত হইয়া উঠা এক্সেল বাক্সে পানি ছুড়িবেন না যখন কোন এক্সেল বাক্স হইতে উত্তপ্ত ধুয়া উঠিছতে দেখা যায় তখন সাথে সাথে উহার প্রতি সংশ্লিষ্ট চালকের মনোযোগ আকর্শন করা হইবে। তিনি উহার ঢাকনা তুলিয়া ভিতরের দ্যব্যাদি পরীক্ষা করিয়া প্রয়েজন হইলে উহার ভিতর নতুন তেল ও জুট ভরিবেন। যদি উক্ত গাড়ীটিকে পুনরায় চালানো বিপদজনক মনে হয় তাহা হইলে উহাকে তৎক্ষণাৎ খুলিয় াফেলা হইবে এবং স্টেশন মাষ্টার সব চাইতে কাছের ট্রেন পরীক্ষককে তারবর্তা পাঠাইবেন। কিন্তু যখনি সম্ভব হইবেম গাড়ীটিকে সবচেয়ে কাছের ট্রেন পরীক্ষা করিবার স্টেশনে প্রেরণ করিতে হইবে।
আ:নি: 109 খ : কোন বিচ্ছিন্নকৃত ক্ষতিগ্রস্থ গাড়ীর মালিকান বিদেশী রেলওয়র হইয়অ থাকিলে, হইা বর্ণনা করিয়া ট্রেন পরীক্ষক, বিভাগীয় পরিবহণ কর্মকর্তঅ এবং প্রধান পরিবহণ কর্মকর্তর অবগতির জন্য বা্যঅ পাটানো হইবেন।