examine train before work
ছাড়িবার পূর্বে ট্রেন সমূহের পরীক্ষা : 105 :
যখন কোন স্টেশনে কোন ট্রেন পরীক্ষক দ্বারা পরীক্ষিত হয়, তখন স্টেশন মাষ্টার , যে পর্যন্ত না ট্রেন পরীক্ষকের নিকট হইতে এই মর্মে সংবাদ পান যে ট্রেনটি যাইবার উপযুক্ত , সে পর্যন্ত ট্রেনটিকে ছাড়িয়া যাইবার অনুমতি দিবেন না।
আ:নি: 105 ক :
ট্রেন পরীক্ষক তাহার প্রতিবেনটি ট্রেনের গার্ডের কাছে হস্তান্তর করিবার পূর্বে অবশ্যই তাহাতে কতব্যরত স্টেশন মাষ্টারের প্রতিস্বাক্ষর লইয়া লইবেন।
আ:নি: 105 খ :
যদি ট্রেন পরীক্ষকের কোন গাড়ীর চলিবার উপযুক্ততা সম্পর্কে কোন রকম সন্দেহ থাকে তবে তিনি অবশ্যই উক্ত গাড়ীর উভয় পাশ্বে চলিবার মত নহে (নন টু রান ) লিখিত লেভেল আটিয়া দিবেন এবং াতাৎক্ষণাৎ সেই বিষয়ে স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন। ট্রেন পরীক্ষক কর্তৃক পুনরায় উক্ত গাড়ীর চলিবার পূর্বে গাড়ীটিকে কোন ক্রমেই কোন ট্রেনের সহিত সংযুক্ত করা চরিবে না।
আ:নি: 105 গ :
কোন গাড়ীতে কারখানায় পাঠাইবার লেবেল আটা থাকিলে , উক্ত গাড়ী যে স্টেশনে আছে সেই স্টেশনের স্টেশন মাষ্টার প্রথম যে ট্রেনটি ছাড়িবেন উহার সহিত উক্ত গাড়ীটিকে পাঠাইয়া দিবেন। যদি গাড়ীটির বোঝাইকরণ সম্ভব হয় তবে সংশ্লিষ্ট কারখঅনায় যাইবার পথে পড়ে এইরূপ স্টেশনের জন্য উক্ত গাড়ীতে মাল বোঝাই করা যাইবে।
আ:নি: 105 ঘ :
ট্রেন সমূহের পরীক্ষাকালে পরীক্ষা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা :
ট্রেন পরীক্ষা কর্মীগণ যতক্ষণ কোন ট্রেন পরীক্ষায় রত থাকিবেন ততক্ষণ দিনের বেলায় লাল পতাকা বা লাল চাকতি এবং রাতের বেলায় লাল আলো দ্বারা তাহাদের নিরাপত্তার ব্যবস্থা করা হইবে এবং এই সকল সংকেত প্রত্যাহার করিয়া নিলে বুঝিতে হইবে যে, ট্রেনের পরীক্ষঅ কর্ম সমাপ্ত হইয়াছে।
সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার কিংবা বিশেষ ভাবে নিযুক্ত অন্য কোন পরিবহণ বিভাগীয় কর্মচারী কর্তৃক ড্যামেজ মেমোর প্রাপ্তি স্বীকারের পূর্ব পর্যন্ত ক্ষতিগ্রস্ত কোন গাড়ী কোন ট্রেনের সহিত বাহির হইয়া গেলে , সংশ্লিষ্ট ট্রেন পরীক্ষঅ কর্মীগণ তাহার জন্য দায়ী হইবেন।