guards equipments
গার্ডের সরঞ্জামাদি:102:
(ক) কর্তব্যরত অবস্থায় প্রত্যেক গার্ড ট্রেনে তাহার সহিত অবশ্যই নিন্মলিখিত সরঞ্জামাদি রাখিবেন।
(1) রেলওয়ে আইনের 47 নং ধারা মোতাবেক অথবা সাধারণ নিয়ম 170 অনুসারে তহার কাছে সরবরাহকৃত নিয়মাবলীর অংশ বিশেষ:
(2) রেলওয়ের সংশ্লিষ্ট সেকশনের জন্য প্রযোজ্য সকল কারেকশন স্লিপ ও পরিশিষ্ট সমেত বলবৎ কার্যকরী সময় পঞ্জীর (ওয়ার্কিং টাইম টেবিল) একখানা অনুলিপি: (3) একট ঘড়ি (4) একটি হাত সিগনাল বাতি
(5) একটি বাঁশি (5)একটি লাল ঝান্ডা ও একটি সবুজ ঝান্ডা (7) পর্যাপ্ত সংখ্যক পটকা সিগনাল এবং (8) এই উদ্দেশ্য রেলওয়ের প্রশাসন কর্তৃক নির্দিষ্ট অন্য কোন বস্তু
(আ) : যদি কোন গার্ডের নিকট অনুচ্ছেদ (অ) তে বর্ণিত দ্রব্যাদির কোনটি না থাকে তাহা হইলে তিনি উহা তাহার সদর দপ্তরের (হোম স্টেশন) স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন যিনি উক্ত দ্যব্যের ঘাটতি পূরণ করিয়া দিবেন। আ:নি: 102 ক:
উপরে বর্ণিত সরঞ্জামাদি ছাড়াও কতব্যরত অবস্থায় প্রত্যেক গার্ড ট্রেনে তাহার সহিত নিন্মলিখিত জিনিষপত্রগুলিও রাখিবেন।
(1) িএকটি ক্যারেজের চাবি।
(2) বারটির এক বাক্স পটকা সিগনাল, (3) যাত্রীদের যোগাযোগ যন্ত্রের (প্যাসেঞ্জার , কমিউনিকেশন অ্যাপারেটাস) একটি চাবি, (4) একটি কালির দোয়াত , কলম ও পেন্সিল
(6) একটি মেমোরেন্ডাম বহি, (7) একটি অতিরিক্ত লাল ঝান্ডা (8) একটি গার্ডের প্রত্যায়নপত্র বই (9) একটি টেইল ল্যাম্প , এবং (10) একটি টেইল বোর্ড আ:নি: 102 (খ) খ :
আর পি সির সহিত নিন্মবর্ণিত জিনিষপত্রাদি থাকিবে। (ক) একটি ক্যারেজের চাবি (খ) একটি লাল এবং একটি সবুজ ঝান্ডা (গ) একটি হাত সিগনাল বাতি ।
আ:নি: 102 (গ) :
ট্রেন সমূহের ভারপ্রাপ্ত গার্ডগণ নিজেদের সহিত ব্রেক ভ্যঅন সরঞ্জাম হিসাবে একজোড়া চাকায় লাগানোর গোজ বহন করিবেন। তাহারা যে সমস্থ ব্রেক ভানে ভ্রমণ করেন সেই সকল ব্রেক ভানে বৈদুতিক সাইড ল্যাম্প না থাকিলে নিজেদের সহিত এক জোড়া সাইড ল্যাম্প বহন করিবেন্ প্রত্যেক গার্ড নিজ নিজ ভ্রমনের প্রারম্ভিক স্টেশন হইতে ব্রেক ভ্যানের আবশ্যকীয় সরঞ্জামাদি সরবরাহ পাইবেন।
আ:নি: 102 ঘ :
গার্ডগণের দ্বারা ব্যবহৃত হইবার জন্য প্রয়োজনীয় সময় ব্যতীত অন্য সকল সময়ে টেইল ল্যাম্প এবং টেইল বোর্ডগুলি স্টেশনের ল্যাম্পরুমে মজুত থাকিবে এবং কেবলমাত্র গাডগণ কর্তৃক ট্রেন পরিচালনার প্রয়োজনে ঐগুলি তাহাদের নিকট হস্তান্তর করা হইবে।