BD Railway Tools

← All General Rules · GR 100, 101

obedient of assistant locomaster to locomaster

চালকের প্রতি সহকারী চালকের আনুগত্য :100

চালকের প্রতি সহকারী চালকের আনুগত্য: 100 সহকারী চালকগণ সকল বিষয়ে সকল বিষয়ে চালকগণের আইন সংগত আদেশ পালনে বাধ্য থাকিবেন। কতিপয় আদেশ পালনে চালকের বাধ্য-বাধকতা: 101 কোন ট্রেনের সহিত ইঞ্জিন সংযুক্ত হইবার পর হইতে ভ্রমণের সম্পূর্ণ সময় সংশ্লিষ্ট চালকগণ নিন্ম বর্ণিত আদেশসমূহ পালন করিতে বাধ্য থাকিবেন। (অ) সংশ্লিষ্ট ট্রফিক বিষয়ক যাত্রা , বিরতি বা চলাচল সংক্রান্ত সকল বিষয়ে গার্ড কর্তৃক সকল আদেশ , এবং (আ) সংশ্লিষ্ট ইঞ্জিনটির নিরাপদ ও সঠিক চালনা সাপেক্ষে কর্মরত স্টেশন মাষ্টার বা বিশেষ নির্দেশের অধীনে কর্মরত অন্য কোন রেল কর্মচারী র্কৃক প্রদত্ত আদেশ। আ:নি: 101 ক : কোন ইঞ্নি একটি লোসোমোটিভ ইয়ার্ড হইতে বাহির হইয়া আরেকটি লোকমোটিভ হইয়ার্ডে প্রবেশ করিবার পূর্ব পর্যন্ত ইহার সকল গতিবিধি চলাচল কর্মচারীদের নিয়ন্ত্রণাধনি থাকিবে এবং সংশ্লিষ্ট বিভাগের ক্ষমতাপ্রাপ্ত চলাচল কর্মচারীর অনুমোদিন ব্যতীত কোন চালকের উল্লেখিত সময়ে ট্রেওন হইতে তাহার ট্রেওন ইঞ্জিন বিচ্ছিন্ন করিবার অধিকার নাই। আ:নি: 101 খ : চালকগণকে সতর্ক করিয়া দেওয়া যাইতেছে যে তাহারা স্টেশন মাষ্টার বা কর্মীদের সহিত কোন রকম দ্বন্দ্ব বা বিতর্কে অবতীর্ণ হইবেন না। অথবা তাহাদের কর্তব্যকর্ম পালনে কোনভাবেই বিঘ্ন সৃষ্টি করিবেন না।