BD Railway Tools

← All General Rules · GR 99

Journey by engine

ইঞ্জিনে ভ্রমণ :99

ইঞ্জিনে ভ্রমণ : 99 বিশেষ নির্দেশের সহিত সংগতিপূর্ণ ক্ষেত্র ব্যতীত অ্ন্য কোন ক্ষেত্রে চালক এবং সহচালক ব্যতীত অন্য কোন ব্যক্তি ইঞ্জিনে ভ্রমণ করিবেন না। আ:নি: 99 ক : প্রধান যান্ত্রিক প্রকৌশলই একমাত্র কর্মকর্তা যাহার কাহাকেও ইঞ্জিনে চড়িবার অনুমতি প্রদানের অধিকার রহিয়াছে। আ:নি: 99 খ : কর্তব্যরত অবস্থায় মেটাল পাশধারী ব্যক্তিগণ ইঞ্জিনে ভ্রমণ করিতে পারিবেন না। আ:নি: 99 গ: শান্টিং এর সময় পরিবহণ কর্মচারীগণ ইঞ্জিনে চড়িতে পারিবেন। আ:নি: 99 ঘ: রাত্রিকালীন যৌথ সিগনাল পরিদর্শনের জন্য পরিবহণ ও প্রকৌশল বিভাগ হইতে একজন করিয়া প্রতিনিধি একবারের জন্য ইঞ্জিনে ভ্রমণ করিবার অধিকার পাইবেন।