gard brake
গার্ড এবং ব্রেকের গাড়ী(ব্রেক ভ্যান):93
(অ) : বিশেষ নির্দেশাধীন ক্ষেত্র ব্যতীত অন্য কোন ক্ষেত্রে , গাড়ী সমেত কোন ইঞ্জিন বা স্বয়ংচালিত যান এক বা একাধিক গার্ড এবং এক বা একাধিক ব্রেক ভ্যান বা হাত ব্রেকওয়ালা গাড়ী ছাড়া কোন স্টেশন হইতে ছাড়িয়া যাইবে না।
(আ) বিশেষ অবস্থা ব্যতীত , প্রত্যেক গার্ড তাহার নিজস্ব ব্রেক ভ্যান বা ব্রেক ওয়ালা গাড়ীতে ভ্রমন করিবেন ।
(ই) বিশেষ নির্দেশে অন্য কোন কিচু নির্দেীশত না হইলে ট্রেনের পিছনে একটি ব্রেক ভ্যান সংযুক্ত হইবে। তবে বিশেষ নির্দেশক্রমে সংরক্ষিত ক্যারেজ বা অন্য কোন গাড়ী ্রেবক ভানের পিছনে লাগানো যাইবে ।
আ:নি: 93 ক : কোন ট্রেনে দুই বা ততোধিক গার্ড ভ্রমণ করিলে প্রধান গার্ড পিছনের ব্রেক ভ্যানে থাকিবেন।
আ:নি: 93 খ : পিছনের ব্রেক ভ্যানের পশ্চাদবর্তী গাড়ীসমূহ:
(1) ভ্যাকুয়াম ট্রেনসমূহে অর্থাৎ সম্পূর্ণরূপে ভ্যাকুয়াম ব্রেক দ্বারা নিয়ন্ত্রিত ট্রেনসমূহে বিশেষ নির্দেশক্রমে পিছনর ব্রেক ভানের পশ্চাতে এক বা একাধিক গাড়ী রঅগানো যাইবে তবে অবশ্যই
(ক) দিনের বেলায় সর্বশেষ গাড়ীর পিছনের কাপলিং হুক এ একটি প্রাপ্তফলক থাকিবে,
(খ) : সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত এবং অপরিষ্কার, কুয়াশাচ্ছন্ন অথবা ঝড়ো আবহাওয়ায় পিছনের ব্রেক ভ্যানের পশ্চাতের সর্বশেষ গাড়ীতে একট প্রান্ত বাতি এবং সম্ভব হইলে পাশ্র্ববাতিও প্রদর্শিত হইবে। (সা: নি: 144 এবং সা:নি: 145 দ্রষ্টব্য)