BD Railway Tools

← All General Rules · GR 90

speed of facing point

ফেসিং পয়েন্টের উপর গতিসীমা:90

ফেসিং পয়েন্টের উপর গতিসীমা: 90: (অ) নন-ইন্টারলকড ফেসিং পয়েন্টের উপর ট্রেনের গতি কোন অবস্থাতেই ঘন্টায় 16 কিলোমিটারের (10 মাইল) অধিক হইবে না এবং টার্ন আউট ও ক্রম ওভারের উপরেও গতি অনুমোদিত বিশেষ নির্দেশ অনুসারে ব্যতীত ঘন্টায় 16 কিলোমিটারের (10 মাইল) অধিক হইবে না যাহা উক্ত নির্দেশক্রমে সর্বোচ্চ ঘন্টায় অনধিক 32 কিলোমিটারের (20 মাইল) পর্যন্ত হইতে পারে। (আ) উপ নিয়ম (অ) এর ব্যবস্থা সাপেক্ষা ইন্টারলকড ফেসিং পয়েন্টের উপর দিয়া একটি ট্রেন সরকারী পরিদর্শক কর্তৃক অনুমোদিত পন্থায় এবং তাহার দ্বারা অনুমোদিত গতিতে চলিতে পারিবে। (ই) কোন স্টেশনের সংশ্লিষ্ট লাইনটিকে পয়েন্ট বানাইয়া বা অন্য কোন অনুমোদিত পদ্ধতিতে অপরাপর লাইনসমূহ হইতে বিচ্ছিন্ন (আইসোলেট) করা না হইলে এবং ট্রেন চলাকলীন সময়ে এই অবস্থা বলবৎ রাখিবার জন্য ইন্টারলকিং পদ্ধতি না থাকিলে, কোন ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার অথবা সরকারী পরিদর্শকের আদেশকৃত কোন গতির অধিক গতিতে উক্ত লাইনের উপর দিয়া সরাসরি চলাচল করিতে পারিবে না। যে সকল ক্ষেত্রে অবিচ্ছিন্ন (নন-আইসোলেটেড) লাইনের উপর দিয়া ট্রেন সমূহের সরাসরি চলাচলের অনুমতি রহিয়াছে সেই সকল ক্ষেত্রে সংযুক্ত লাইনসমূহ সকল প্রকার শান্টিং বন্ধ থাকিবে এবং উক্ত থ্রু লাইনের সংযুক্ত অবিইচ্ছন্ন লাইনের উপর ইঞ্জিনের সহিত যুক্ত নহে এমন কোন গাড়ীকে দাঁড়াইয়া থাকিতে দেওয়া যাইবে না। আ:নি: 90 ক : সকল স্টেশনে বিরতিহীন ট্রেনসমূহ সম্ভবমত সোজা লাইনের উপর দিয়া সরাসরি চলাচল করিবে। আ:নি: 90 খ: ফেসিং পয়েন্টোর দিকে অগ্রসরমান ট্রেন সমূহের চালকগণ অবশ্যই তাহাদের ট্রেনকে এমনভাবে নিয়ন্ত্রণে রাখিবেন যেন সঠিক সিগনাল প্রদর্শিত া হইলে তাহার সাথে সাথে ট্রেন থামাইতে সক্ষম হন। আ:নি: 90 গ: ফেসিং পয়েন্টে গতি নিয়ন্ত্রণের জন্য কার্যকরী সময়পঞ্জী দ্রষ্টব্য।