BD Railway Tools

← All General Rules · GR 82, 83, 84

many aspect(controlling and fault) signals implementation

বহু অবস্থাবিশিষ্ট সিগনালের পরিচালনা,স্থাপন ও ত্রুটি :82,83,84

বহু অবস্থাবিশিষ্ট সিগনাল পরিচালনা: 82: (অ) কোন ট্রেন একটি দূরবর্তী সিগনালকে অতিক্রম করিবার সাথে সাথেই সিগনালটিকে সতর্কতা জ্ঞাপক অবস্থায় ফিরাইয়া নিতে হইবে। (আ) কোন চালক একটি আউটার সিগনাল অভিমুখে অগ্রসর হইতে থাকিলে ট্রেনটি আসিয়া প্রথমে সিগনালটির পিছনে থামিবার আগেড় উহাকে অনুমতিজ্ঞাপক করা যাইবে না,যদি সংশ্লিষ্ট লাইনটি (1) সংশ্লিষ্ট হোম সিগনাল এবং উহার সামনে নিরাপদ দূরত্ব (নিয়ম 30 আ) পর্যন্ত ,অথবা (2) হোম সিগনাল না থাকিলে যে স্থানে আসিয়া ট্রেনটির থামা দরকার সেই স্থান এবং স্টেশনটি ন্তিম স্টেশন না হইলে উহার সামনে নিরাপদ দূরত্ব পর্যন্ত পরিষ্কার না থকে। (ই) কোন সরাসরি(থ্রু) ট্রেনকে অনির্ধারিতভাবে (আউট অব কোর্স) থামাইতে হইলে সংশ্লিষ্ট স্টেশনটির পশ্চাদবর্তী সর্বশেষ সিগনালটিকে অবশ্যই সতর্কতা জ্ঞাপক অবস্থায় রাখা হইবে। বহু অবস্থাবিশিষ্ট সিগনাল এবং ইন্টারলকিং ব্যবস্থার স্থাপন,পরিবর্তন, প্রত্যাহার বা সংযোগ ছেদ করণ: 83: নিয়ম 45 এর অনুচ্ছেদ (উ) এর পরিবর্তে নিন্মলিখিত বিকল্পসহ উক্ত নিয়মে বর্ণিত ব্যবস্থা সমূহ প্রযোজ্য হইবে। অনুচ্ছেদ (অ) বর্ণিত কাজ আরম্ভ করিবার আগে অবশ্যই উহার নিরাপত্তার জন্য যে বহু অবস্থাবিশিষ্ট সিগনাল প্রয়োজন উহাকে এবং উক্ত সিগনালের পশ্চাদবর্তী সিগনালটিকে কাজটির দায়িত্বে নিয়োজিত কর্মচারীরর দ্বারা সংযোগহীন করিতে বা এমন ভাবে তালাবদ্ধ করিতে হইবে যাহাতে উহা সতর্কতাজ্ঞাপক অবস্থা অপেক্ষা কম কোন গতিরোধক অবস্থা দেখাইতে না পারে। ত্রুটিযুক্ত বহু অবস্থা বিশিষ্ট সিগনাল সমূহ: 84: নিয়ম 48 এর সহিত উহার (আ) অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ হিসাবে নিন্ম লিখিত ব্যবস্থাও প্রযোজ্য হইবে। কেন বহু অবস্থা বিশিষ্ট সিগনাল ত্রুটিযুক্ত হইয়া পড়িলে , উহার পশ্চাদবর্তী সিগনালটিকে সংযোগহীন করিতে হইবে অথবা এমনভাবে তালাবদ্ধ করিতে হইবে যাহাতে উহা সতর্কতা জ্ঞাপক অবস্থা অপেক্ষা কম কোন গতিরোধক অবস্থা দেখাইতে না পারে।