many aspect signals implementation
সাধারণভাবে বহু অবস্থাবিশিষ্ট সিগনালসমূহ স্থাপন: 78:
(অ) বহু অবস্থা বিশিষ্ট সিগনালসমূহকে এমনভাবে স্থাপন করিতে হইবে যাহাতে অগ্রসরমান ট্রেনের চালকগণ পরিষ্কারভাবে উহাদিগকে দেখিতে পান। যেকানে সম্ভব উহাদিগকে এরূপভাবে স্থাপন করা হইবে যাহাতে উহাদের অবস্থান হইতে জানা যায় উহারা কোন লাইনের জন্য প্রযোজ্য।অপসারী টার্ন আউট সোজা লাইনের জন্য প্রযোজ্য সিগনালটিকে, যদি থাকে সম্ভব হইলে বাঁকা রাস্তার জন্য প্রযোজ্য সিগনালটির অপেক্ষা উঁচু জায়গায় লাগানো হইবে।
(আ) সিগনালসমূহ লাাগইবার জন্য ব্র্যাকেটওয়ালা খুঁটি না থাকিলে
(1) চালককে কোন পথে যাইতে হইবে তাহা ব্যক্ত করিবার মত একটি নির্দেশক যন্ত্রের সহিত , অথবা
(2) বিশেষ নির্দেশক্রমে ,চালক বাাঁকা রাস্তায় যাইবেন কিনা তাহা নির্দেশ করিবার জন্য একটি বিশিষ অবস্থা প্রদর্শন করিয়া , একটি সিগনালকে ব্যবহার করা যাইতে পারে।
টীকা : বহু অবস্থাবিশিষ্ট সিগনালসমূহের ক্ষেত্রে সাধারণ নিয়মের 10 (অ)
(2) শর্তসমূহও প্রযোগ্য