BD Railway Tools

← All General Rules · GR 77

many aspect signals description

বহু অবস্থাবিশিষ্ট সিগনালের বিবরণ:77

বহু অবস্থাবিশিষ্ট সিগনালের নির্দেশসমূহের বিবরণ: 77: (অ) : বিপদজ্ঞাপক অবস্থায় বহু অবস্থাবিশিষ্ট সিগনাল সমূহ চালককে এই নির্দেশ দান করে যে, তাহাকে অবশ্যই থামিতে হইবে। সংশ্লিষ্ট সিগনালটি স্বয়ংক্রিয় না হইলে উহা আরো নির্দেশ করে যে, এই অবস্থায় চালক অবশ্যই উহাকে অতিক্রম করিবেন না। (নিয়ম 260) (আ) সতর্কতাজ্ঞাপক অবস্থায় বহু অবস্থাবিশিষ্ট সিগনাল সমূহ চালককে এই নির্দেশ দান করে যে, তাহাকে সামনের স্টপ সিগনালের গোড়ায় থামিবার জন্য প্রস্তুত হইয়া অগ্রসর হইতে হইবে। (ই) অবধানজ্ঞাপক অবস্থায় বহু অবস্থাবিষ্টি সিগনালসমূহ চালককে এই নির্দেশ দান করে যে, সামনের সিগনলটি অনুমতিজ্ঞাপক আছে এবং তাহাকে সামনের দ্বিতীয় সিগনালটর গোড়ায় থামিবার জন্য প্রস্তুত হইয়া অগ্রসর হইতে হইবে। (1) বিশেষ নির্দেশক্রমে চালক অনুমতিজ্ঞাপক অবস্থায় সামনের সিগনালটি অতিক্রম করিবার পরে একটি বাঁকা পথ ধরিবার জন্য প্রস্তুত হইয়া অগ্রসর হইবেন। (ঈ) পরিষ্কার অবস্থাজ্ঞাপক অবস্থায় বহু অবস্থাবিশিষ্ট সিগনাল সমূহ চালককে এই নির্দেশ দান করে যে, তিনি সামনে অগ্রসর হইতে পারেন।