BD Railway Tools

← All General Rules · GR 75, 76

many aspect signal

বহু অবস্থাবিশিষ্ট সিগনাল:75,76

বহু অবস্থাবিশিষ্ট সিগনালের জন্য প্রযোজ্য অতিরিক্ত নিয়মাবলী: 75: এই অধ্যায়ের পূর্বে উল্লিখিত সাধারণ নিয়মগুলির মধ্যে 8 (আ) 9 (অ) ও (ঈ) 10,11,12,16,24,28 এবং 29 ব্যতীত অন্য সকল সাধারণ নিয়ম বহু অবস্থা বিশিষ্ট সিগনাল দ্বারা সজ্জিত স্টেশন সমূহের ক্ষেত্রে প্রযোজ্য। বহু অবস্থাবিশিষ্ট সিগনাল সমূহের প্রকারভেদ: 76: (অ) বহু অবস্থাবিশিষ্ট সিগনাল দূরবর্তী স্টপ ও সাহায্যকারী এই কয় প্রকারের হইবে এবং হস্তচালিত স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় তিন অথবা চার অবস্থাবিশ্টি সিগনাল ইহার অন্তুর্ভূক্ত হইবে। (আ) বাহুওয়ালা (সেমাফোর) সিগনাল সমূহের বাহু খুটির বামদিকে লাগানো থাকিবে এবং এইগুলি পরবর্তী পৃষ্ঠায় প্রদত্ত চিত্রের অনুরূপ উচ্চ বৃত্ত চতুর্থাংশে কাজ করিবে। (ই) বহু অবস্থাবিশিষ্ট সিগনাল সমূহের অবস্থা ও নির্দেশ সমূহ উপরোক্ চিত্রে দেখানো হইল। কালার লাইট সিগনাল সমূহের দিন ও রাতের আলোর রং বাহুওয়ালা সিগনাল সমূহের রাতের বাতির রং এর অনুরূপ হইবে।