detonator signal for obstruction
প্রতিবন্ধকের ক্ষেত্রে পটকা সিগনাল স্থাপনের নিয়ম: 72:
(অ) : লাইনের উপর প্রতিবন্ধকের কারণে কোন অগ্রসরমান ট্রেনকে থামাইতে হইলে সংশ্লিষ্ট রেল কর্মচারী উহাকে থামিবার জন্য হাত সিগনাল দেখাইতে প্রতি বন্ধকটির 400 মিটার বা সিকি মাইল পিছনে যাইয়া রেলের উপর একটি পটকা স্থাপন করিবেন। ইহার পর আরো 400 মিটার বা সিকি মাইল পিছনে যাইয়া রেলের উপর 100 মিটার বা 10 ড়জ অন্তর অন্তর আরো তিনটি পটকা স্থাপন করিবেন।
(আ): প্রতিবন্ধক সরাইবার আগেই যদি সংশ্লিষ্ট কর্মচারীটিকে ফিরিয়া যাইবার জন্য ডাকা হয় তাহা হইলে তিনি ফিরিবার সময় প্রথম সিকি মাইল দূরে পাতিয়া রাখা পটকাটি উঠাইয়া লইবেন । বাকী তিনটি পটকা রেলের উপর থাকিয়া যাইবে
আ:নি: 72 ক সা: নি: 164 দ্রষ্ট্যব্য: