detonator signal
পটকা সিগনাল : 69: পটকা সিগনাল (যাহা ফগ সিগনাল নামেও পরিচিত) রেল লাইনের উপরে স্থাপিত যন্ত্র বা উপায় বিশেষ যাহার উপর দিয়া কোন ট্রেন চলিয়া যাইবার সময় উহা সজোরে ফাটিয়া চালক এবং ট্রেন কর্মচারীদের মনোযোগ আকর্ষন করে।
পটকা সিগনালের ব্যবহার: 70:
(অ) সকল স্টেশন মাষ্টার , গার্ড , চালক , মেট , গেইটম্যান এবং অন্য সকল নির্ধারিত রেল কর্মচারী নিজেদের কাছে প্রয়োজনীয় সংখ্যক পটকা সিগনাল ব্যবহারের জন্য প্রস্তুত রাখিবেন।
(আ) স্টেশন মাষ্টারগণ নিজেদের কাছে যথেষ্ট সংখ্যক পটকা সিগনাল রাখিবেন এবং উহাদের কিছু সংখ্যক সক সময়ই নিজেদের হাতের কাছে রাখিবেন।
(ই) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা (অথরাইজড অফিসার) : সংশ্লিষ্ট সকলের কাছে রীতিমত প্রয়োজনীয় সংখ্যক পটকা সিগনাল সরবরাহ ও নবায়ন করা, নিয়মিত উহাদের কার্যকারিতা পরীক্ষা করা ও ঐগুলিকে নিরাপদ স্থানে সংরক্ষিত রাখা এবং পটকা সিগনালের ব্যবহার সঠিকভাবে জানানোর জন্য দায়ী থাকিবেন।
আ:নি: 70 ক : বারটি পটকা সিগনাল সহ একটি বাক্স প্রতিটি চলন্ত ট্রেনে কর্তব্যরত গার্ডের , চলন্ত ইঞ্জিন অথবা মেটর ট্রলির প্রতিটি চালকের ,প্রত্যেক মেটের এবং প্রতিটি ব্রবহাররত রসদবাহী ট্রলির সরঞ্জামের অংগ।
আ:নি: 70 খ : কোন স্টেশন পটকা সিগনালের মজুদ চব্বিশটির নীচে নামিতে না দেওয়ার জন্য স্টেশন মাষ্টার দায়ী থাকিবেন।
আ:নি: 70 গ: স্টেশন মাষ্টারগণ দার্ডদিগতকে , লোকোমোটিভ ফোরম্যানগণ চালকদিগকে , স্থায়ীপথ পরিদর্শকগণ মেটদিগকে এবং মোটর ট্রলিসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট ট্রলি চালকদিগকে প্রয়োজন অনুসারে পটকা সিগনাল সরবরাহ করিবেন।
আ: নি: 70 ঘ : স্টেশন মাষ্টার ,লোকোমোটিভ ফোরম্যান এবং স্থায়ীপথ পরিদর্শকগণ তাহাদের নিজস্ব এবং তাহাদের অধীনস্থ কর্মচারীদের জিম্মায় রাখা পটকা সিগনালসমূহের কার্যকারিতা প্রতি ছয়মাসে একবার করিয়অ পরীক্ষার জন্য দায়ী থাকিবেন। কেবলমাত্র দিনের বেলায় নিজের মজুত হইতে একটি পটকা একটি সুবিধাজনক মালগাড়ী বা ইঞ্জিনের নীচে স্থাপন করিয়অ অথবা আ: নি: 70 চ অনুসারে উহাদের কার্যকারিতা পরীক্ষা করা হইবে।
আ: নি: 70 ঙ : স্টেশন মাষ্টার , লোকোমোটিভ ফোরম্যান এবং স্থায়ীপথ পরিদর্শকগণ তাহাদের অধীন্স্থ সংশ্লিষ্ট কর্মচারীগণের পটকার ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞানের জন্য দায়ী থাকিবেন।
আ:নি: 70 চ: একটি ইঞ্জিন কর্তৃক ঘন্টায় 8 হইতে 11 কিলোমিটার ( 5 হইতে 7 মাইল) বেগে টানা একটি খলি ওয়াগনেরর নীচে পটকা সিগনাল রাখিয়া উহার কার্যকারিতা পরীক্ষা করা হইবে। আনুষঙ্গিক নিয়ম 70 গ এবং 70 ঘ তে বর্ণিত কর্মচারীগণের নিন্ম পর্যায়ের কেহ এই পরীক্ষা করিতে পারিবেন না। উক্ত পরীক্ষার জন্য ব্যবহৃত লোকোমোটিভ পরীক্ষাধীন পটকার উপর দিয়অ যাইবার সময় কেবলমাত্র লোকোমোটিভটির পরীক্ষাধীন পটকার উপর দিয়া যইবার সময় কেবলমাত্র লোকমোটিভটির ক্রুগণ উহর ভিতরে থাকিবেন। ইহা ছাড়া অন্য কোন ব্যক্তি পরীক্ষাধীন পটকাটির 50 মিটার বা 50 গড় সীমানার মধ্রে থাকিতে পারিবেন না। পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মচারী নিশ্চিত হইবেন যেন উক্ত পরীক্ষা সমাপ্ত হইবার আরেগ কেহ নিরাপদ সীমানার ভিতরে প্রবেশ না করেন।
আ:নি: 70 ছ : যখন কোন রেল কর্মচারীকে কোন লাইনের উপর এক বা একাধিক পটকা স্থাপন করিতে হয়, তখন উহা ফটিবার আগেই তাহাকে নিরাপদ সীমানার বাহিরে সরিয়অ পড়িতে হইবে। কেহ যাহাতে উক্ত নিরাপদ সীমানার মধ্যে না ঢুকে তাহার জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে যতদূর সম্ভব সকলকে সাবধান করিয়া দিবার জন্য তিনি দায়ী থাকিবেন।
আ: নি: 70 জ : বিষ্ফোরিত পটকার ভাঙ্গা অংশ কখনো কখনো বিষ্ফোরণকারী চাকার পিছনে ছিকটাইয়া পড়ে। সুতরাং 70 চ ও 70 ছ আনুষডঙ্গক নিয়মে বর্ণতি নিরাপদ সীমানার পাহারায় নিযুক্ত কমর্ঃচারীগণ যখনি সম্ভব সংশ্লিষ্ট লোকো মোটিভ বা ট্রেওনের পিছনের দিকে সারিয়া যাইনেব।
আ:নি: 70 ঝ : সাধারণ নিয়ম 73 এর আনুষঙ্গিক নিয়ম 73 ক তে বর্ণিত ব্রবস্থা অনুসারে পরীক্ষণীয় পটকাসমূহকে লাইনের উপর স্থাপন করিতে হইবে।
আ:নি: 70 ঞ : সকল পটকা তরিখযুক্ত হইবে এবং মওজুদের সবচেয়ে পুরাতন পটকা পরীক্ষার জন্য ব্যবহার করা হইবে। কোন পটকা ফাটিতে ব্যর্থ হইলে উহার বিস্তারিত বিবরণ বিভাগীয় পরিবহনণ কর্মর্তার নিকট পাঠানো হইবে এবং তিনি এই বিষয়ে প্রধান পরিবহণ কর্মকর্তার নিকট মাসিক বিবরণী পেশ করিবেন।
আ:নি: 70 ট: পটকা সমূহের আয়ুষ্কাল : প্রস্তুত হইবার , তারিখ হইতে পরবতর্ী পাঁচ বৎসর পযৃন্ত একটি পটকা ব্যবহারযোগ্য বলিয়অ বিবেচিত হইবে।