BD Railway Tools

← All General Rules · GR 64

use shunting signal

শান্টিং এর সময় ব্যবহৃত সিগনালসমূহ:64

শান্টিং এর সময় ব্যবহৃত সংকেত সমূহ: 64: নিন্মবর্ণিত সিগনাল সমূহকে অথবা বিশেষ নির্দেশক্রমে অনুমোদিত অন্যান্য সিগনালসমূহকে শান্টিং পরিচালনার সময় ব্যবহার করা হইবে। (অ) সিগনালম্যানের নিকট হইতে দূরে সরিয়া যাইবার জন্য , একটি সবুজ ঝান্ডা বা সবুজ বাতিকে ধীরে ধীরে উপর হইতে নীচে দুলাইতে হইবে। (আ) সিগনালম্যানের অভিমুখে অগ্রসর হইবার জন্য, একটি সবুজ ঝান্ডা বা বাতিকে শরীরের সামনে আড়াআড়িভাবে একপাশ হইতে অন্যপাশ করিতে হইবে। (ই) থামিবার সিগনাল দেখাইবার পূর্ব পর্যন্ত গতি কমাইবার জন্য, উপরোক্ত সিগনালগুলিকেই ক্রমশ: ধীরে ধীরে দেখাইতে হইবে। (ঈ) একটি ট্রেনের কেন অংশ বিচ্ছিন্ন করা হিইয়াছে এইরূপ বুঝাইবার জন্য, একটি সবুজ ঝান্ডা বা সবুজ বাতিকে ঘড়ির কাঁটার দিকে চক্রাকারে ঘুরাইতে হইবে।