rules for showing signal
হাত সিগনাল দেখাইবার নিয়মাবলী: 60:
দিনের বেলায় একটি ঝান্ডা (ফ্ল্যাগ) বা হাতের সাহায্যে এবং রাতের বেলায় একটি বাতির সাহায্যে হাত সিগনাল দেখাইতে হবে ।
স্টপ সিগনালের ব্যবহার ও দেখাইবার নিয়মাবলী: 61:
কোন ট্রেনের চালককে থামাইতে চাহিলে এই সিগনাল দেখানো হইবে । দিনের বেলায় ইহা নিন্মোক্ত পন্থায় প্রদর্শিত হইবে।
(অ) এইভাবে একটি লাল ঝান্ডা (ফ্ল্যাগ) দেখাইয়া অথবা
(আ) ঝান্ডা (ফ্ল্যাগ) না থাকিলে , দুই হাত এইভাবে মাথার উপরে তুলিয়া ধরিয়া এবং রাতের বেলায়
(1) একটি লাল বাতি দেখাইয়া , অথবা (2) লাল বাতি না থাকিলে , জোরে জোরে একটি সাদা বাতি দুলাইয়া ।
সতর্কতাজ্ঞাপক (কশন) সিগনালের ব্যবহার ও দেখাইবার নিয়মাবলী: 62:
(অ) কোন চালককে থামিবার জন্য প্রস্তুত থাকিয়া অগ্রসর হইতে নির্দেশ করিবার জন্য সতর্কতাজ্ঞাপক হাত সিগনাল ব্যবহৃত হইবে । ইহা পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত পন্থায় প্রদর্শিম হইবে।
দিনের বেলায় ।
(1) একটি সবুজ ঝান্ডা এভাবে উপর হইতে নীচে দুলাইয়া
(2) ঝান্ডা না থাকিলে , একটি হাতকে এভাবে উপর হইতে নীচে দুলাইয়া
এবং রাতের বেলায়, একইভাবে একটি সবুজ বাতিকে উপর হইতে নীচে দুলাইয়া
(আ) যখন কোন ক্ষমতাপ্রাপ্ত রেল কর্মচারী কোন ট্রেনকে এই সতর্কতা জ্ঞাপক হাত সিগনাল দেখায়, তখন সংশ্লিষ্ট এলাকায় ঐ ট্রেনটির গতিবেগ ঘন্টায় 24 কিলোমিটার (15 মাইল) কিংবা বিশেষ নির্দেশক্রমে নির্ধারিত ন্যূনতম গতিসীমপর অধিক হইবে না।
চলিতে থাকিবার সংকেত (প্রসীড সিগনাল) দেখাইবার পদ্ধতি : 63:
চলিতে থাকিবার সংকেত পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত পন্থায় প্রদর্শিত হইবে।
দিনের বেলায়
(1) (অ) একটি সবুজ ঝান্ডা স্থির অবস্থায় ধরিয়া রাখিয়া
(আ) ঝান্ডা না থাকিলে , একটি হাতকে এইভাবে স্থির অবস্থায় ধরিয়া রাখিয়া এবং রাতের বেলায় , একটি সবুজ বাতিকে স্থির অবস্থায় ধরিয়া রাখিয়া ।