responsibility of station master for outside train(without CBI
সিগনালের গোড়ায় ট্রেনের বিলম্বের কালে স্টেশন মাষ্টারগণের কর্তব্য : 59
(অ) সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করিবার পূর্বে স্টেশন মাষ্টার তাহার নিকট আগত আ, পি, সি বা সহচালককে ট্রেনে ফিরাইয়া যাইবার জন্য যথেষ্ঠ সময় দিবেন এবং চালকও সিগনালটি অুমতিজ্ঞাপক করিবার পরে ট্রেন ছাড়বিার পূর্বে আর, পি, সির সহিত সিগনাল বিনিময় করিয়া নিশ্চিত হইবেন যে তিনি ট্রেনে ফিরিয়া আসিয়াছেন।
(আ) : স্টেশন বা কেবিনটি সিগনালটির সম্মুখে অবস্থিত হইলে সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করিবার আগে স্টেশন মাষ্টার তাহার কাছে আগত আর, পিস সি বা ফা্য়ারম্যান সহজে ট্রেনে ফিরিয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করিবেন না। কিন্তু সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করিবার পরে চালক ধীরে ধীরে তাহার ট্রেন লইয়া স্টেশন বা কেবিন অভিমুখে অগ্রসর হইবেন যাহাতে আর পি সি বা সহচালক সহজেই ট্রেনটিতে উঠিতে পারেন।
(ই) যেখানে সিগনাল অনুমতিজ্ঞাপক না করিবার স্মরণ করাইবার জন্য কোন লিভার কলার বা এই জাতীয় অন্য কোন যন্ত্র দেওয়া আছে , সেখানে কেবিন কর্মগণ প্রয়োজনমত উহা ব্যবাহর করিবেন।