Responsibility of signal
সিগনাল সম্পর্কে চালকের কর্তব্য:6:
(অ) কোন সিগনাল চালককে দেখানো মাত্র তিনি সিগনালটির দিকে মনোযোগ দিবেন এবং সিগনাল প্রদর্শনের কারন জানা থাকুক বা না থাকুক তিনি প্রত্যেকটি সিগনাল মানিয়া চলিবেন।
(আ) তিনি কেবলমাত্র সিগনালের উপরই নির্ভর করিয়া থাকিবেন না, নিজেও সর্বদা সজাগ ও সতর্ক থাকিবেন।
(ই)ঝোড়ো কিংবা কুয়াসাচ্ছন্ন আবহাওয়ার দরুণ অথবা অন্য কোন কারণ কারণে যদি স্বাভাবিক দূরত্ব হইতে কোন স্থায়ী সিগনাল দেখা না যায় , তাহা হইলে চালক ,বিশেষ করিয়া কোন স্টেশন অভিমুখে অগ্রসর হইবার সময় তাহার ট্রেনের গতিবেগ কমাইয়া দিবেন এবং সামনের সিগনাল যদি বিপদজনক অবস্থায় থাকে তবে যাহাতে ট্রেনটি থামাইতে পারেন সে ব্যাপারে সব রকম সতর্কতা অবলম্বন করিবেন।
(ঈ) চালক তাহার ট্রেন লইয়া কোন লাইনের উপর দিয়া সামনে বা পিছনে যাইবার অথবা ঐ লাইনকে অতিক্রম করিবার পূর্বে নিশ্চিত হইয়া লইবেন যে তাহার চলাচলেন জন্য সঠিক সিগনাল প্রদর্শিত হইতেছে।
(উ) কোন কেবিন অথবা স্টেশনেরন পাশ দিয়া অথবা উহার দিকে অগ্রসর হইবার সময় চালক নিজে উহা পর্যবেক্ষণ করিবেন এবং তাহার ক্রকে যথা সম্ভব অন্য কাজ হইতে অব্যাহতি দিবেন যাহাতে তিনিও যে কোন হাত সিগনালের প্রতি ভালভাবে নজর রাখিতে পারেন।