defecting signal
ত্রুটিযুক্ত সিগনাল : 49:
(অ) : কোন সিগনাল নিষেধজ্ঞাপক জরা না গেলে কিংবা কোন সিগনালের অনুপস্থিতিতে কিংবা প্রয়োজনর সময় কোন সিগনালের বাতিকে জ্বালানো না গেলে , অবিলম্বে পশ্চাদবর্তী স্টেশন এবং সর্বশেষ থামিবার ষ্টেশনের ষ্টেশন মাষ্টারদিগকে সেই মর্মে লিখিতভাবে অবহিত করা হইবে।
(আ) পশ্চাদবর্তী স্টেশন এবং সর্বশেষ থামিবার স্টেশনের স্টেশন মাষ্টার অনুচ্ছেদ (অ) অনুসারে লিখিতভাবে অবগত হইবার পরে উক্ত ত্রটিযুক্ত গিনালে দিকে অগ্রসরমান সকল ট্রেনের চালককে উক্ত বিষয়ে লিখিথভাবে অবহিত করিবেন।
(ই) একই স্টেশন বা কেবিন হইতে পরিচালিত কোন হোম সিগনালের সম্মুখর্তী কোন সিগনালকে বিপদজ্ঞাপক করা না গেলে কিংবা ঐ সিগনালটির সাময়িক অনুপস্থিতিতে কিংবা প্রয়োজনের সময় কোন সিগনালের বাতিকে জ্বালােনো না গেলে , সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার অগ্রসরমান ট্রেনের চালককে সেই বিষয়ে অবহিত করিবার কিংবা উক্ত ত্রুটযুক্ত সিগনালের গোড়ায় ্কজন হাত সিগনালম্যানকে নিযুক্ত করিবার আগে কোন ক্রমেই কোন ট্রেনকে উক্ত সিগনালের পশ্চাদবর্তী স্টপ সিগনালটি অতিক্রম কবিরা অনুমতি দিবেন না।
(ঈ) কোন ওয়ার্ণার বা ডিষ্ট্যান্ড সিগনালের কিংবা উহাকে নিয়ন্ত্রিত করে এই রকম কোন স্টপ সিগনালের বাতিটিকে প্রয়োজনের সময় জ্বালানো না েগলে উক্ত ওয়ার্ণার বা ডিষ্ট্যান্ট সিগনালটিকে ঐ সময়টুকুর জন্য সতর্কতাজ্ঞাপক করিয়া রাখা হইবে। স্টপ সিগনালটির বাতিটিকে প্রয়োজনের সময় জ্বালানো না গেলে , ঐ সময়ে স্টেশন মাষ্টার যদি ব্যক্তিগতভাবে নিশ্চিত হন যে সিগনালটি সাড়া দিতেছে, তাহা হইলে তিনি সংশ্লিষ্ট লিভারটি পরিচালনার অনুমতি দিবেন।
(উ) কোন সিগরাল ত্রুটিযুক্ত হইয়া পড়িলেও, সংষ্লিষ্ট লিভার ফ্রেমের ভিতরের ইন্টারলকিং যদি সঠিকভাবে চালু থাকে তাহা হইলে কেবিনকর্মী ইন্টারলকিং জনিত নিরাপত্তা পাইবার জন্য ঐ সিগনালটির লিভারটিকে যখনই সম্ভব, ব্যবহার করিবেন। প্রয়োজন অনুসারে একজন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক লিভারটির সাহায্যকারী ওজন সংযোগহীন করা হইবে।
(ঊ) ত্রুটিযুক্ত সিগনালটির সামনে যদি ফেসিং পয়েন্ট , সুইচ ডায়মন্ড বা ইন্টাারলকড লেভেল ক্রসিং গেইট থাকে , তাহা হইলে স্টেশন মাষ্টার কোন ট্রেনের চালককে তাহার ট্রেন সমেত উক্ত সিগনালটি অতিক্রম করিবার অধিকার দেওয়ার আগ ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে, ঐ সকল ফেসিং পয়েন্ট ও সুইচ ডায়মন্ড সঠিকভাবে বানানো ও তালাবদ্ধ আছে এবং ইন্টারলকড লেভেল ক্রসিং গেইটগুলিও সড়ক পথের বিপক্ষে বন্ধ ও তালাবদ্ধ অবস্থায় আছে।
(এ) কোন স্টেশন মাষ্টার যদি জানিতে পারেন যে, অন্য কোন কেবিন বা স্টেশন হইতে পরিচালিত কোন সিগনাল ত্রুটিযুক্ত হইয়া পড়িয়ছে ,তাহা হিইলে তিনি ঐ সম্পর্কে সাথে সাথেই সংষ্লিষ্ট স্টেশন মাষ্টারকে জানাইবেন। যদি এই সংবাদ প্রেরণের অন্য কোন মাধ্যম না পাওয়া যায় , তাহা হইলে প্রথম যে ট্রেনটিকে ঐ স্টেশনের দিকে অগ্রসর হইতে দেখিবেন উহাকে থঅমাইয়া্ উহার চালককে এই মর্মে লিখিত নির্দেশ দিবেন যে, তিনি সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারকে ঐ ত্রুটি সম্পর্কে অবহিত করিবেন।
আ:নি: 49 ক : ত্রুটিযুক্ত সিগনাল সম্পর্কে অবহিত করণ : ত্রুটযুক্ত সিগনাল সম্পর্কে প্রেরণযোগ্য , সংবাদ এবং প্রতিবেদনসমুহ সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার কর্তৃক সর্বদা টেলিগ্রাফের মাধ্যমে স্টেশন পরিচালনার জন্য বিশেষ নিয়মভুক্ত তালিকায় বর্ণিত কর্মচারী /কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হইবে।
আ:নি: 49 খ : তিনি সংশ্লিষ্ট স্টেশনটির পশ্চাদবর্তী স্টেশনের স্টেশন মাষ্টারকেও ত্রুটটি সম্পর্কে অবহিত করিয়া প্রতিটি ট্রেনের চালককে ওপিটি-80 প্রদান করিবার নির্দেশ দিবেন। যদি পশ্চাদবর্তী স্টেশনটি মেষ থামিবার স্টেশন না হয়, তাহা হইলে মেষ থমিবার স্টেশনের স্টেশন মাষ্টারকেও তিনি ত্রটিটি সম্পর্কে অবহিত করিয়া প্রতিটি ট্রেনের চালককে ওপিটি-80 প্রদান করিবর নির্দেশ দিবেন।
আ:নি: 48 গ : ত্রুটি সারিবার পরে সংশ্লিষ্ট স্টেশন সমুহকে অবহিতকরণ : ত্রুটিযুক্ত সিগনালটিকে সারােইয়অ চালু করিবার সাথে সাথে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টচার সাধারণ নিয়ম 49 এর আনুষঙ্গিক নিয়ম 49 ক অনুসরে সকল কর্মচারীকে তাহা অবহিত করিবেন।