BD Railway Tools

← All General Rules · GR 44

hand over responsibility of station master

স্টেশন মাষ্টারের দায়িত্ব হস্তান্তর:44

স্টেশন মাষ্টারগণের দায়িত্ব হস্তান্তর : 44: (অ) প্রত্যেক স্টেশন মাষ্টার তাহার দায়িত্ব হইতে অব্যাহতি লওয়ার পূর্বে বৈদুতিক সরঞ্জামাদি, সিগনাল, পয়েন্ট প্রভৃতি সঠিকভাবে চালু আছে কি না সে সম্পর্কে ট্রেন সিগনাল রেজিষ্টার অথবা সংশ্লিষ্ট অন্যান্য বহিতে লিপিবদ্ধ করিয়া পরবর্তী স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন। ইহা ছাড়া পরবতর্ী স্টেশন মাষ্টারকে সুষ্ঠভাবে তাহার দায়িত্ব পালনে সহায়তা করিবার জন্য বিদায়ী স্টেশন মাষ্টার ট্রেন চলাচলের বিবরণ ও অন্যান্য সকল জরুরী বিষয়ও লিপিবদ্ধ করিয়া রাখিবেন। এই বিবরণীতে উভয় স্টেশন মাষ্টার স্বাক্ষর করিবেন। (আ) কোন স্টেশন মাষ্টার তাহার দায়িত্বভার গ্রহণ করিবার পূর্বে ভালভাবে নিশ্চিত হইয়া লইবেন যে, পূর্ববতর্ী এবং পরবর্তী সকল ট্রেন চলাচল এবং অনুচ্ছেদ (অ) তে বর্ণিত সকল বিষয়ে তিনি সঠিক তথ্য পাইয়াছেন। (ই) প্রত্যেক স্টেশন মাষ্টার ট্রেন সিগনাল রেজিষ্টার অথবা সংশ্লিষ্ট অন্যান্য বহিতে তাহার দায়িত্ব গ্রহণ ও প্যত্যার্পণের সময় লিপিবদ্ধ করিয়া সেখানে নিজের স্বাক্ষর প্রদান করিবেন।