cabin close
কেবিন সমূহকে ব্যবহারে আনা বন্ধ করা : 43:
(অ) যখন কোন স্টেশন বা কেবিনকে সাময়িকভাবে বন্দ করা হয় তখন স্টেশন মাষ্টার , নির্ধারিত সময়ের পূর্বে এবং সংশ্লিষ্ট সকল বিশেষ নির্দেশ পরিপালিত না হওয়া পর্যন্ত , নিজ দায়িত্বে বহাল থাকিতে বাধ্য থাকিবেন।
(আ) স্টেশন মাষ্টার কোন স্টেশন বা কেবিন খুলিবার যত সত্বর সম্ভব , ব্যক্গিতভাবে নিশ্চিত হইবেন যে, সকল বৈদুুতিক সরঞ্জামাদি, সিগনাল,পয়েন্ট এবং অন্যান্য যন্ত্রপাতিসমূহ সঠিকভাবে চালু অবস্থাঃয় আছে। এই সময়ে যদি কেন যন্ত্রপাতিতে কোনরূপ ত্রুটি ধরা পড়ে, তাহা হইলে সাধারণ নিয়ম 39 এ বর্ণিত ব্যবস্থাবলী প্রযোজ্য হইবে।
(ই) স্টেশন এবং কেবিন সমূহের বন্ধ থাকিবার নির্দিষ্ট মেয়াদ সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকল চালক ও গার্ডকে অবহিত করা হইবে।