BD Railway Tools

← All General Rules · GR 42

responsibility of cabin employee

কেবিন কর্মচারীর দায়িত্ব:42

সিগনাল কেবিন সমূহ : 42: (অ) : স্টেশন মাষ্টার তাহার অধীনে কর্মরত কেবিন সমূহের সকল কর্মচারীর দায়িত্ব ও কর্তব্যের সহিত অবশ্যই সম্যক পরিচতি হইবেন এবং এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হইবেন যে, ঐ সকল কর্মচারী যথাযথ দক্ষতার সহিত তাহাদের দায়িত্ব পালন করিতেছেন। কেবিন কর্মচারীদের দায়িত্ব পালনের সঠিক তত্ত্বাবধান করিবার উদ্দেশ্যে স্টেশন মাষ্টার বিশেষ নির্দেশে নির্ধারিত ব্যবধানে কেবিন সমূহ পরদর্শন করিবেন এবং ট্রেন সিগনাল রেজিষ্টার সহ সংশ্লিষ্ট সকল বহিতে ব্যক্তিগতভাবে সহি করিবেন। (আ) সঠিকভাবে অধিকার প্রাপ্ত না হেইলে কোন ব্যক্তি কোন সিগনাল , পয়েন্ট ব্লক ইনসট্রুমেন্ট প্রভৃতি পরিচালনা করিবার চেষ্টা করিবেন না। (ই) সকল কেবিনকে কঠোরভাবে সংরক্ষিত রাখা হইবে এবং কর্তব্যরত , কেবিন কর্মী কোন অবস্থাতেই অধিকার প্রাপ্ত নহেন এমন কোন ব্যক্তিকে কেবিনে প্রবেশ করিতে কিংবা কেবিন সমূহকে নির্ধারিত সরকারী কাজ ব্যতীত অন্য কাজে ব্যবহার রিবার অনুমতি দিবেন না। (ঈ) সূর্যাস্তের পরে কিংবা অপরিষ্কার , ঝোাড়ো ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যাহাতে ব্যবাহর রা যায় তাহার জন্য প্রতিটি কেবিনে একটি করিয়অ প্রজ্জ্বলিত হাত সিগনাল বাতি রাখিতে হইবে। বিশেষ নির্দেশক্রমে অন্য কিছু নির্দেশিত না হইলে, সুড়ঙ্গের কাছাকাছি বা সুড়ঙ্গের মধ্যে অবস্থিত প্রত্রেক কেবিনে সর্বদা একটি প্রজ্জ্বলিত হাত সিগনাল বাতি রাখিতে হিইবে। (উ) কোন কেবিনে যদি শুধুমাত্র একজন কর্মচারী কর্মরত থাকেন এবং তাহাকে কোন জরুরী প্রয়োজনে সাময়িকভাবে কেবিন ছড়িয়অ যাইতে হয় তাহা হইলে , তিনি সকল সিগনালকে প্রথমে নিষেধজ্ঞাপক করিয়া দেবেন এবং তাহার অনুপস্থিতিতে যাহাতে কেহ উক্ত কেবিনের কোন লিভার বা অন্যান্য যন্ত্রপাতি ও ব্লক ইন্সট্রুমেন্ট অবৈধভাবে পরিচালনা বা নড়াচড়া করিতে না পারেন তাহা নিশ্চিত করিবার জন্য কোন নির্ভরযোগ্য রেলকর্মচারীকে কেবিনের দায়িত্ব বুঝাইয়া দিবেন অথবা, উক্ত সেবিনের সন্নিহিত অন্য কোন কেবিন না থাকিলে , তিনি অবশ্যই লিভার ফ্রেম ভালভাবে তালা বদ্ধ করিয়া দিবেন। অন্যথায় কোন অবস্থঅতেই তিনি কেবিন ছাড়িয়অ যাইতে পারিবেন না।