obstruction at station limit
স্টেশন ীমার মধ্যে বাধা বা কোন ত্রুটি : 40:
(অ) : স্টেশন সীমর মধ্যে কোনরূপ বাধা কিংবা ত্রুটি সম্পর্কে অবহিত হইবার সাথে সাথে স্টেশন মাষ্টার বা কেবিন কর্মী সংশ্লিষ্ট সকল সিগনালকে নিষেধজ্ঞাপক করিয়া রাখিবেন এবং সংশ্লিষ্ট লাইনটি পুনরায় পরিষ্কার এবং নিবারপদ না হওয়া পর্যন্ত ঐ ত্রুটি কিংবা বাধার দিকে অগ্রসরমান যে কোন ট্রেনকে থামািইতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করিবেন।
(আ) : যে সমস্থ স্টেশনে বিষেষ কোন সিগনাল বা পয়েন্ট লিভার সমূহকে কোন ক্রমেই না চালাইবার বিষয়টিচ স্মরণ করাইয়া দিবার জন্য লিভার কলার কিংবা অন্য কোন যন্ত্র থাকে, সেই সমস্থ স্টেশনে সেই সকল যন্ত্রপাতিকে তৎক্ষণাৎ ব্যবহারে লাগানো হইবে।