signal examine
সিগনাল ও পয়েন্ট প্রবৃতির পরীক্ষা নিরিক্ষা: 39:
(অ) : সকল পয়েন্ট, সিগনাল, বৈদুতিক যন্ত্রাদি এবং অন্যান্য সরঞ্জামসূহকে সর্বদা সঠিকভাবে চালু অবস্থায় রাখা হইবে এবং ইহাদের মধ্যে কোনরূপ ত্রুটি ধরা পড়লে কিংবা ইহাদের কোনরুপ ত্রুটি সরানো হইলে , সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার অথবা কেবিন কর্মচারীর সাথে সাথেই তাহা সঠিক কর্তৃপক্ষ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে জানাইবেন।
(1) : কোন পয়েন্ট অকেজো হইয়া পড়িলে তাহা সংশ্লিষ্ট ব্যক্তিবগর্গকে জানাইবার পূর্বে স্টেশন মাষ্টার কিংবা কেবিন কর্মী উক্ত পয়েন্টটি ব্যক্তিগতভাবে পরিদর্শন করিবেন এবং তখন যদি দেখা যায় যে, ঐ পয়েন্টটিতে খোয়া , কয়লা , ছাই কিংবা অন্য কোন বাধা সৃষ্টিকারী বস্তু আটকাইয়া উহাকে অকেজো করিয়া দিয়াছে তাহা হইলে সত্বর তাহা সরাইবার ব্যবস্থা করিবেন।
(2) অনুচ্ছেদ (অ) অনুসারে সংশ্লিষ্ট সকলকে পয়েন্ট সমূহের ত্রুটি সম্পর্কে জানাইবার পর স্টেশন মাষ্টার ট্রেন সিগনাল রেজিষ্টার কিংবা সংশ্লিষ্ট অন্য কোন বহিতে তাহা লিপিবদ্ধ করিবেন।
(আ) কদাচিত কখনো কখনো ব্যবহৃত হয়, এই ধরণের পয়েন্ট সমূহ চালু অবস্থায় আছে কিনা তাহা নিশ্চিত করিবার জন্য রক্ষণাবেক্ষণ কর্মীকর্তৃক প্রতিবার স্টেশন পরিদর্শন কালে পরিচালন কর্মচারীরা এই সকল পয়েন্ট পরীক্ষা করিয়া দেখিবেন ।
আ: নি: 39 ক - ক্ষয়ক্ষতি সম্পর্কে সংবাদ দিবার বিষয়ে সাধারণ 161 িএর আনুষঙ্গিক নিয়মাবলী দ্রষ্টব্য।
আঃ নিঃ 39 খ - স্থায়ীপথ পরিদর্শক এবং সিগনাল পরিদর্শক এই দুইজনের মধ্যে প্রথমে উপস্থিত হইবেন, যদি সংশ্লিষ্ট ত্রুটিটি সরাইবার কাজ তাহার দায়িত্বরে অনুভূুক্ত না থাকে , তাহা হইলে অপর পরিদর্শক আসিয়া উপস্থিত হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে ট্রেন চলাচলের নিরাপত্তার জন্য তিতন যতটুকু সম্ভব ত্রুটি সারাইবার ব্যবস্থা করিবেন। আর ইহা যদি তাহার দায়িত্বের অন্তর্ভুক্ত থাকে , তাহা হইলে তিনি প্রয়োজনীয় সকল ধরণের মেরামত করিতে বাধ্য থাকিবেন।
আঃ নিঃ 39 গ : কোন রানিং লাইনের ট্র্যাপক বা পয়েন্টে ত্রুটি দেখা দিলে ত্রুটিযুক্ত রেলপথ এলাকায় গাড়ীর গতিবেগ ঘন্টায় 16 কি.মি. কমাইয়া এবং ঐ স্থানের হাত সিগনাল কিংবা গতিরোধক সিগনালসমূহ মানিয়া সতর্কতার সহিত অগ্রসর হইবার জন্য যাহাতে প্রতিটি আসন্ন ট্রেনের চালককে ওপিটি 80 তে সতর্কতা আদেশ দেওয়া হয় তাহার জন্য সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার পশ্চাদবর্তী স্টেশন মাষ্টারকে উপদেশ দিবেন। যদি ঠিক পিছনের স্টেশনটি সকল ট্রেনের জন্য থামিবার সর্বশেষ স্টেশন না হয় , তাহা হইলে পশ্চাতবর্তী অন্যান্যৗ থামিবার স্টেশনেও এই মর্মে উপদেশ দেওয়া হইবে যেন তাহার আসন্ন প্রতিটি ট্রেনের চালককে ওপিটি -80 প্রদান করেন। স্থায়ীপথ পরিদর্শক যতক্ষণ পর্যন্ত এই মর্মে প্রত্যায়নপত্র না দেন যে, ত্রুটিযুক্ত ট্র্যাক বা পয়েন্ট মেরামত করা হইয়াছে এবং তাহা ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ,ততক্ষণ পর্যন্ত এই সতর্কতা আদেশ প্রদানে প্রক্রিয়া চলিতে থাকিবে।
আঃনিঃ 39 ঘ : পয়েন্টসমূহ ত্রুটিযুক্ত না হইয়া শুধু অকেজো হইয়া গেলে সাধারণ নিয়ম 49 এর আনুষঙ্গিক নিয়মাবলী 49 ক এবং 49 খ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হইবে।