BD Railway Tools

← All General Rules · GR 38

shunting

শান্টিং:38

শান্টিং পরিচালনা : 38: (অ) শান্টিং পরিচালনা কালে সংশ্লিষ্ট লিভার সমূহের পরিচালনায় নিয়োজিত কর্মচারী শেষ গাড়ী বা ইঞ্জিনটি যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য , সংশ্লিষ্ট পয়েন্টসমূহ পরিষ্কার করিয়াছে । এই মর্মে গার্ড়, শান্টিং কর্মচারী অথবা গাড়ীবিহীন ইঞ্জিনের ক্ষেত্রে চালকের সহিত সংকেত বিনিময়ের পূর্বেকোন অবস্থাতেই সংশ্লিষ্ট কোন পয়েন্টকে নড়াইবেন না। (আ) একটি ট্রেনকে কোন সাইডিং এর ভিতরে কিংবা কোন ক্রস ওভারযুক্ত রাস্তা বরাবর কিংবা অনুরূপ কোন স্থানে শান্টিং করার সময়ে ইঞ্জিনটি পয়েন্টের নিকটবর্তী হইলে শান্টিং কর্মচারীর অনুপস্থিতিতে চালকের সহিত সঃংকেত বিনিময় করা হইবে। (ই) ট্র্যাক সার্কিট কিংবা অন্য কোন বৈদুতিক যন্ত্রপাতি যদি ট্রেন বা গাড়ী সমূহের অবস্থান নির্দেশ করিবার জন্য ব্যবহৃত হয়, তাহা হইলে (অ) এবং(আ) তে বর্ণিত ব্যবস্থাবলী প্রযোজ্য হইবে না। (ঈ) প্রতিটি শান্টিং পরিচালনা সমাপ্ত হইবার পর স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে , সংশ্লিষ্ট রানিং লাইনটি পরিষ্কার আছে। (উ) শান্টিং এর জন্য কোন আউটার , হোম কিংবা স্টপ সিগনালকে কোন ক্রমেই অনুমতিজ্ঞাপক করা চলিবে না। কোন স্টেশনে এডভান্সড স্টাটার থাকিলে , যদি ইন্টারলকিং ব্যবস্থা বাধার সৃষ্টি না করে, তাহা হইলে স্টাটার সিগনালকে শান্টির এর জন্য অনুমতিজ্ঞাপক করা যাইবে অন্যথায় শান্টিং সিগনালের অনুপস্থিতিতে হাত সিগনাল ব্যবহৃত হইবে। আ: নি: 38 ক (1) ঃ রানিং লাইনে প্রবেশ করিবার কিংবা উহাকে অতিক্রম করিবার অনুমতি এবং সংশ্লিষ্ট সিগনালসমূহ: স্টেশন মাষ্টারের অনুমতি ব্যতীত িএবং সকল সঠিক সিগনাল প্রদর্শনের বিষয়ে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবার আরেগ কোন চালক কোন অবস্থাতেই তাহার ট্রেন লইয়া কোন রানিং লাইনে প্রবেশ করিবেন না বা উহা অতিক্রম করিবেন না। সংশ্লিষ্ট পয়েন্টসমূহে হাত দোলাইয়অ অনুরূপ অনমতি প্রদার করা হইবে। একজোড়া পয়েন্ট পার হইবার জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনের প্রতি প্রদত্ত অনুমতি হিসেবে স্টেশনের একটি স্থায়ী সিগনাল যথেস্ট বলিয়অ পরিগণিত হইবে না। (2): শুধুমাত্র পরিচালন বিভাগের অনুমতিক্রমে এবং ট্রাফিক সিগনালের নির্দেশক্রমে ইয়ার্ড শান্টিং পরিচালিত হইবে।