signal light
সিগনালের বাতিসমূহ : 35:
(অ): যখন রেলওয়ের কোন এলকায় কোন ট্রেন রাত্রে চলিবে বলিয়া নির্ধারিত হয় অথবা কোন ট্রেন রাত্রে চলিবার সম্ভাবনা দেখা দেয়, তখন স্টেশন মাষ্টার ব্যক্তিগত ভাবে নিশ্চিত হইবেন যে সংশ্লিষ্ট সকল স্থায়ী সিগনাল সূর্যাস্তোর সাথে সাথে কিংবা বিশেষ নির্দেশিত সময়ে আলোকিত হইয়াছে। তিনি অপরিষ্কার, কুয়াশাচ্ছন্ন কিংবা ঝোড়ো আবহাওয়ার আরো আগেই আলোর ব্যবস্থা নিশ্চিত করিবেন। (আ): স্থায়ী সিগনাল সমূহের বাতিগুলিকে বিশেষ নির্দেশের সহিত সংগতি রাখিয়া নিয়মিত ভাবে এবং সযত্নে পরিষ্কার ও পরিপাটি রাখা হইবে এবং সলিতা কাটা ও জ্বালানো হইবে। বাতির লেন্স ও সিগনালের কাঁচ সম্পূর্ণ পরিষ্কার রাখা হইবে।
(ই) স্টেশন মাষ্টার নিশ্চিত হইবেন যে, বৈদুতিক রিপীটার বিহীন (নিয়ম 21) স্থায়ী সিগনালের প্রজ্জ্বলিত বাতিগুলি উজ্জ্বলভাবে জ্বলিতেছে এবং ঐগুলি পরিষ্কার ভাবে দৃশ্যমান আছে।
(ঈ) স্টেশন মাষ্টার নিশ্চিত হইবেন যে, সকল স্থায়ী সিগনালের বাতিগুলিকে সূর্যোদয়ের পরপরই কিংবা বিশেষ নির্দেশিতসময়ে নিভাইয়া দেওয়া হইয়াছে। তিনি অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন , কিংবা ঝোড়ো আবহাওয়ায় আরো দেরী করিয়া উক্ত বাতিগুলি নিভানো নিশ্চিত করিবেন।
(উ) কোন সিগনালের বাতি নিভিয়া গেলে তাৎক্ষণাৎ উহাকে পুনর্বার জ্বালানোর ব্যবস্থা নেওয়া হইবে।
(ঊ): রাত্রিকালীন সিগনালসমূহকে ব্যবহার কালে সংশ্লিষ্ট সকল সিগনালের বাতিগুলির উজ্জ্বলভাবে জ্বলিবার বিষয়ে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবার আগে স্টেশন মাষ্টার কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করিবেন না।
সকল সিগনাল বাতিগুলিকে উজ্জ্বলভাবে প্রজ্জ্বলিত রাখার বিষয়ে স্টেশন মাষ্টার সম্ভব সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণ করিবেন। তবে যদি প্রচন্ড ঝড় কিংবা অনুরূপ কোন কারণে ইহা অসম্ভব হইয়া পড়ে , তাহা হইলে সিগনালগুলিকে ক্রুটিযুক্ত বলিয়া ধরিয়া নেওয়া হইবে। সম্ভব সর্বপ্রথম সুযোগেই বাতিগুলি জ্বালাইবার ব্যবস্থা করা হইবে।
(এ) এই নিয়মের আওতায় পয়েন্ট এবং ট্র্যাপ ইন্ডিকেটরের বাতিগুলিও স্থায়ী সিগনালের বাতি হিসেবে পরিগণিত হইবে।