BD Railway Tools

← All General Rules · GR 34

signal control

সিগনাল সমূহের পরিচালনা :34

সিগনাল সমূহের পরিচালনা : 34: (অ): সিগনালকে শুধুমাত্র ইহার লিভার দ্বারা পরিচালনা করা হইবে। সিগনাল পরিচালনাকারী কর্মচারী সর্বদা খেয়াল রাখিবেন যেন সিগনালের অবস্থা ইহার লিভারের অবস্থানের অনুরূপ হয়। অবণ্য যদি ছোট বড় করার বন্দোবস্ত থাকে তবে প্রয়োজন বোধে তাহা ব্যবহার করা যাইতে পারে। যদি ইহাতে সিগনালটি সঠিকভাবে লিভার পরিচালনায় সাড়া না দেয় তবে সিগনালটি ত্রুটিযুক্ত বলিয়া ধরিয়া নেওয়া হইবে। (আ): যখন একটি কেবিন হইতে পরিচালিত কোন সিগনাল অপর একটি কেবিনের সন্নিকটে স্থপিত থাকে তখন ঐ সন্নিকটবর্তী কেবিনের কর্মচারীগণ পর্ডবেক্ষণ করিবেন সিগনালটির বাহুটি ঠিকমত কাজ করিতেছে কিনা এবং অথবা উহার বাতিটি সঠিকভাবে জ্বলিতেছে কিনা। সিগনালটির কোনরূপ ত্রুটি ধরা পড়ি[বার সাথে সাথে তাহারা উহা সিগনালটির পরিচালনাকারী কেবিন কর্মচারীগিকে জানাইবেন । তবে ইহা কোন ক্রমেই পচিালনাকারী কেবিনের কর্মচারীদিগকে সিগনালটির সঠিক পরিচালনা সম্পর্কে নিশ্চিত হইবার দায়িত্ব হইতে অব্যাহতি দিবে না। (ই) যখন অনুচ্ছেদ (আ) কার্যকর করা না যায়, তখন সাধারণ নিয়ম 21 প্রযোজ্য হইবে।