stop signals2
আ: নি: 31 ঞ: অধিকৃত লাইনে ট্রেন গ্রহণ করার পদ্ধতি: কলিং অন বাহু আছে এমন স্টেশন ব্যতীত অন্য সকল স্টেশনে সা: নি: 30 অনুযায়ী যথাযথ পরিষ্কার নয় এমন কোন অধিকৃত লাইনে একটি ট্রেনকে নেওয়ার প্রয়োজন হইলে সকল সিগনাল নিষেধজ্ঞাপক রাখিতে হইবে এবং সংশ্লিষ্ট ট্রেনটি আসিয়া আউটারের গোড়ায় থামিবার পর নিন্মলিখত পদ্ধতি অনুসরন করা হইবে।
(1) সিগনাল সমূহকে অনুমতিজ্ঞাপক করা হইবে না, কিন্তু কর্তব্যরত স্টেশন মাষ্টার লিখিত অনুমতিযুক্ত ওপিটি -27 সহ একজন পয়েন্টসম্যানকে আউটার সিগনালের কাছে পাঠাইবেন । এমতাবস্থায় ওপিটি-27 পত্রের গায়ে সিগনাল খারাপ হইয়া গিয়াছে কথাটি কাটিয়া উহার স্থানে “নিষেধজ্ঞাপক” শব্দটি বসানো হইবে, এবং আপনাকে অধিকৃত লাইনে নেওয়া হইতেছে কথাগুলি যোগ করিতে হইবে।
(2) পয়েন্টসম্যান এই অধিকার পত্রটি চালকের কাছে হস্তান্তর করার পর ইঞ্জিন ফুটপ্লেটের উপর দাঁড়াইয়া ট্রেনটিকে পথ দেখাইয়া স্টেশনের ভিতরে লইয়া যাইবেন।
আ:নি: 31 ট : সিগনাল বিহীন দ্বিতীয় লুপ আছে এই ধরনের স্টেশন সমূহে যদি পর পর তিনটি অগ্রসরমান ট্রেনকে নেওয়ার প্রয়োজন দেখা দেয় তাহা হইলে তৃতীয় ট্রেনটিকে প্রথমে আউটারের গোড়ায় থামাইতে হইবে ও সংশ্লিষ্ট সকল সিগনালকে নিষেধজ্জাপক রাখা হইবে । অত:পর স্টেশন মাশ্টার তৃতীয় ট্রেনটিকে গ্রহণ করিতে প্রস্তত থকিলে , আউটারের কাছে দাঁড়ানো ট্রেনের চালককে ওপিটি -27 দেওয়া হিইবে যাহাতে তিনি তাহার ট্রেন লইয়া নিষেধজ্ঞাপক সিগনালসমূহকে অতিক্রম করিয়া তৃতীয় লাইনটিতে ঢুকিতে পারেন। এমতাবস্থায় ওপিটি -27 পত্রের গায়ে সিগনাল খারাপ হইয়া গিয়াছে শব্দগুলি কাটিয়া আপনাকে সিগনাল বিহীন তৃতীয় লািইনে নেওয়া হইতেছে শব্দগুলি যোগ করিতে হইবে।