BD Railway Tools

← All General Rules · GR 31

stop signals

স্টপ সিগনাল:31

সাধারণভাবে স্পট সিগনালসমূহ 31 : (অ): দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট রেল কর্মচারীর বিনা অনুমতিতে কোন সিগনালকে অনুমতিজ্ঞাপক করা যাইবে না। নিন্মোক্ত শর্তসমূহ পূরণ করিবার আগে কোন অবস্থাতেই একটি চলন্ত ট্রেনের জন্য সংশ্লিষ্ট সিগনাল সমূহকে অনুমতিজ্ঞাপক করা যাইবে না। (1): সংশ্লিষ্ট লাইনটি পরিষ্কার এবং বাধা মুক্ত আছে। (2) সংশ্লিষ্ট সকল ফেসিং পয়েন্ট সঠিকভাবে বানানো ও তালাবদ্ধ অবস্থায় আছে নিয়ম 36 (অ): (3) সংশ্লিষ্ট সকল টেলিং পয়েন্ট সঠিকভাবে বানানো আছে। এবং (4): সকল সংশয় সৃষ্টিকারী সিগনাল নিষেধজ্ঞাপক অবস্থায় আছ। (ই): সম্মুখবর্তী স্টপ সিগনালটি বিপদজ্ঞাপক থাকিলে উহার পিছনে অবস্থিত একই স্টেশন বা কেবিন হইতে পরিচালিত স্পট সিগনালকে অনুমতিজ্ঞাপক করা যাইবে না। যদি না সংশ্লিষ্ট লাইনটি প্রথমোক্ত সিগনালটি পর্যন্ত এবং উহার সামনে নিরাপদ দূরত্ব পর্যন্তিএবং উহার সামনে নিরাপদ দুরত্ব পর্যন্ত পরিষ্কার থাকে। (ঈ): অনুচ্ছেদ (ই) এর নির্দেশ পরিপালন করা না গেলে ট্রেনটি সংশ্লিষ্ট সিগনালের গোড়ায় আসিয়া থামিবার পরে উহাকে অনুমতিজ্ঞাপক করা যাইবে এবং চালক পরবর্তী সিগনাল বা হাত সিগনাল দ্বারা নির্দেশিত স্থানে থামিবার প্রস্তুতি লইয়অ অগ্রসর হইবেন। (উ) : সামনের স্টেশন অথবা কেবিন হইতে আসিবার অনুমতি পাইবার আগে সংশ্লিষ্ট লাষ্ট স্টপ সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করা যাইবে না। (ঊ): টার্ন আউটের ক্ষেত্রে কোন ট্রেনের সর্বশেষ গাড়ীটি পয়েন্ট সমূহকে অতিক্রম করিয়া যাইবার পরে সংশ্লিষ্ট সিগনালটিকে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বশেষ গাড়ীটি সংশ্লিণষ্ট স্টপ সিগনালকে অতিক্রম করিবার সাথে সাথে ঐ স্টপ সিগনালটিকে বিপদজ্ঞাপক অবস্থায় ফিরাইয়া নেওয়া হইবে। (এ) : কোন স্টপ সিগনাল কোন ট্রেনের জন্য অনুমতিজ্ঞাপক করা হইলে ট্রেনটি উপরের অনুচ্ছেদ (ঊ) অনুসারে সংশ্লিষ্ট সিগনালটিকে অতিক্রম করিয়া না থাকেলে অথবা থামিয়া না গেলে, কোন দূর্ঘটনা অথবা বাধঅ অথবা অন্য কোন সংকটাবস্থা ব্যতীত অথবা 32 (আ) এবং 33 (অ) আইনের শর্ত পূরন ব্যতীত বিপদজ্ঞাপক করা যাইবে না। কোন স্টপ সিগনাল বিপদজ্ঞাপক অবস্থায় পুন:স্থাপনের পর পয়েন্ট নড়ানো নিরাপদ না হওয়া পর্যন্ত কোন পয়েন্ট নড়ানো যাইবে না। (ঐ) কোন ট্রেন সম্পূর্ণ পার হইয়া যাইবার আগেই স্বয়ংক্রিয়ভাবে নিষেধজ্ঞাপক হইয়া যাওয়া সিগনালের নিয়ন্ত্রণকারী লিভারকে পূর্বে আলোচিত অনরুচ্ছেদগুলির সহিত সংগতি রাখিয়া লিভার ফ্রেমে স্বাভাবিক অবস্থায় স্থানান্তরিত করিতে হইবে। আ:নি: 31(ক): কোন ট্রেনের জন্য অনুমতিজ্ঞাপক করা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে সিগনালসমূহ নিষেধজ্ঞাপক আছে কিনা েএবং লিভার স্থানান্তর কিংবা চরকি মুক্ত করিবার পরে সিগনাল স্বায়ং সঠিকভাবে নিষেধজ্ঞাপক হইয়াছে কিনা তাহা নিশ্চিত করিবার জন্য একমাত্র কর্তব্যরত স্টেশন মাষ্টারই দায়ী থাকিবেন। আ:নি: 31(খ): নন ইন্টারলকড স্টেশনসমূহে সিগনালের তার , শিকল , চরকি এবং লিভার সমূহ অবশ্যই সর্বদা কড়ার তালা দ্বারা বন্ধ করিয়া রাখিতে হইবে এবং ইহাদের চাবি অবশ্যই সর্বদা স্টেশন মাষ্টারের ব্যক্তিগত জিম্মআয় রাখিতে হইবে। যদি কোন সিগনাল লিভার কড়ার তালা দ্বারা বন্ধ করা না যায় তাহা হইলে ঐ সমস্থ সিগনালের আনত করণ স্টেশন মাষ্টারের ব্যক্তিগত তত্বাবধানে সমাধা করিতে হইবে। আ:নি: 31(গ): পশ্চাৎবতর্ী স্টেশন হইতে ট্রেন ছাড়িবার সংকেত পাইবার পরে এবং উহা স্টেশনে পৌছাবার নির্ধারিত সময়ের 10 মিনিটের বেশী আগে ট্রেনটির জন্য সিগনাল সমূহকে অনুমতিজ্ঞাপক করা নিষিদ্ধ। আ:নি: 31(ঘ): হোম সিগনালের পরে আউটার সিগনাল আনত করিতে হইবে। হোম সিগনালকে পরে আউটার সিগনাল আনত করিতে হিইবে । হোম সিগনাল েক আনত করিবার পর পরই আউটার সিগনলকে আনত করা হইবে। এই নিয়মের ব্যতিক্রম যথাযথ বিজ্ঞপ্তির মাধ্যমে স্টেশন কার্যবিধির অন্তর্ভূক্ত করা হইবে। আ:নি: 31 (ঙ):(1): ইন্টারলকড় স্টেশন না হইলে অথবা স্টেশন কার্যবিধিতে অন্যরূপ ব্যবস্থা না থাকিলে স্টেশন মাষ্টার যে লাইনের উপর আসন্ন ট্রেনটিকে নিবেন বলিয়া স্থির করেন সেই লাইনের বিষয়ে ব্যক্তিগত ভাবে নিন্মের ব্যবস্থা সমূহ গ্রহণ করিবেন। (ক) : ব্যক্তিগত পরিদর্শনের মাধ্যমে তিনি নিশ্চিত হিইবেন যে, সংশ্লিষ্ট সকল ফেসিং পয়েন্ট সঠিকভাবে বানানো এবং তালাবদ্ধ আছে এবং উহাদের সকল চাবি তাহার ব্যক্গিত জিম্মায় অথাব পয়েন্টের চাবি বাক্সে আছে। (খ): তিনি ব্যক্তিগতভাবি নিশ্চিত হইবেন যে, সাধারণ নিয়ম 30 (অ) এবং (আ) তে বর্ণিত নিরাপদ দূরত্বের মধ্যে অবস্থিত ট্রেলিং পয়েন্টসহ চাবি তালা ওয়ালা সকল ট্রেলিং পয়েন্টের সঠিক চাবিগুলো তাহার ব্যক্তিগত জিম্মায় আছে। ক্রসিং এর ক্ষেত্রে আনুষঙ্গিত নিয়ম 30 ক প্রযোজ্য হইবে। (গ): তিনি ব্যক্তিগত পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত হইবেন যে, সাধারণ কড়ার তালযুক্ত এবং পয়েন্ট ইন্ডিকেটর বিহীন সকল ট্রেলিং পয়েন্ট সঠিকভাবে বানানো এবং তালাবদ্ধ আছে এবং সংশ্টিলষ্ট সকল পয়েন্টের চাবিগুলি তাহার নিজের জিম্মায় অথবা পয়েন্টের চাবির বাক্সে আছে। (ঘ): তিনি ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবেন যে, সকল পয়েন্ট ইন্ডকেটর নির্দেশ করিতেছে যে সংশ্ষিষ্ট সকল পয়েন্ট সঠিকভাবে বানানো আছে। (ঙ): তিনি ট্রেনটি সংশ্লিষ্ট পয়েন্ট সমূহ অতিক্রম করিয়া যাওয়া পযন্ত সংশ্লিষ্ট সকল পয়েন্টের চাবি তাহার ব্যক্তিগত জিম্মায় রাখিবেন। স্টেশন মাষ্টার যখন ব্যক্তিগত ভাবে এই মর্মে সন্তষ্ট হইবেন যে, সংশ্লিশ্ট সকল পয়েন্ট সঠিকভাবে বানানো এবং তালাবদ্ধ আছে, তখন তিনি আসন্ন ট্রেনটির চালককে ঝান্ডা অথবা বাতির সাহায্যে সিগনাল দেওয়ার জন্য সর্বদূরবর্তী ফেসিং পয়েন্ট এ একজন জমাদার বা পয়েন্টসম্যান নিযুক্ত করিবেন। সামনে কোন বাধাবিঘন থাকিলে সে ষ্টেশন অভিমুখে বিপদজ্ঞাপক হাত সিগনাল দেখািইবে। কিন্ত সংশ্লিষ্ট ফিক্সড সিগনালগুলি নিষেধজ্ঞাপক না থাকিলে এবং ট্রেনটিও অগ্রসর হইতেছে এমতাবস্থায় সে আসন্ন ট্রেনটির দিকে বিপদজ্ঞাপক হাত সিগনাল দেখাইবে। অন্রঅন্য যে সকল ফেসিং পয়েন্টের উপর দিয়া ট্রেনটি যাইবে সে সকল পয়েন্টে লোক নিয়োগের প্রয়োজন নাই। ক্রসিং এর সময় উপ নিয়ম (2) এবং (3) ও প্রযোজ্য হইবে। (2) ইন্টালকড় স্টেশন ব্যতীত অথবা স্টেশন কার্যবিধিতে ব্যতিক্রমী ব্যবস্থা না থাকিলে ভিন্ন ভিন্ন দিক হইতে অগ্রসরমান দুইটি ট্রেনের জন্য সংশ্লিষ্ট সম্মুখবর্তী পয়েন্ট এমনভাভে বানাইয়া তালাবদ্ধ করিতে হইবে যাহাতে কোন অবস্থাতেই ট্রেন দুইটি একই লাইনের উপর মিলিত হইতে না পারে। এই সমস্থ ক্ষেত্রে স্টেশনের একদিকের পয়েন্টসমূহ সোজা লাইনে বা প্রধান লাইনের জন্য বানানো হইলে স্টেশনের অন্য দিকের পয়েন্টসমূহ অতি অবশ্যই লুপ লাইনের জন্য বানাইয়অ তালা লাগাইতে হইবে। (3) ইন্টালকড স্টেশন ব্যতীত অথবা স্টেশন কার্যবিধিতে ব্যতিক্রমী ব্যবস্থা না থাকিলে, দুইটি ট্রেনের ক্রসিং এর সময় ন্নিম লিখিত বিষয়ে ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবার আগে স্টেশন মাষ্টার ডিদ্বতীয় ট্রেনটির জন্য সংশ্লিষ্ট সিগনাল সমূহকে অনুমতিজ্ঞাপক করিবার অনুমতি দিবেন না। (ক) : সাধারণ নিয়ম 135 এর আনুষঙ্গিক নিয়মাবলী অনুসারে প্রথম ট্রেনটির চালক একবার তাহার বাঁশি বাজাইয়াছেন এবং তাহার ট্রেনটি সংশ্লিষ্ট সংঘর্ষন সীমারেখা পরিষ্কার করিয়া দাঁড়াইয়াছেন। (খ) দ্বিতীয় ট্রেনটির জন্য সংষ্লিষ্ট ফেসিং পয়েন্টে লোক নিয়োগ করা হইয়াছে এবং সেই স্থানে কোন রকম বিপদজ্ঞাপক সিগনাল দেখানো হইতেছে না এবং (গ): দ্বিতীয় ট্রেনটি না থামিয়া চলিয়া যাইবার জন্য নির্ধারিত থাকিলে নিন্মের উপ নিয়ম 5 িএ বর্ণিত ব্যবস্থাদি পরিচালিত হইয়াছে। (5) কোন বহির্গী ট্রেনের চালককে অগ্রসর হইবার অধিবার অধিকার প্রদানের পূর্বে যে সকল পয়েন্টের উপর দিয়া ট্রেনটি যাইবে , স্টেশন মাষ্টার সেই সকল পয়েন্টের ব্যাপারে ব্যক্তিগতভাবে দেখিয়া লইবেন যে (ক) চাবিতালা যুক্ত সকল ট্রেলিং পয়েন্টের সঠিক চাবিগুলি তাহার ব্যক্তিগত জিম্মায় আছে। (খ) : সকল পয়েন্ট ইন্ডিকেটর নির্দেশ করিচেছে যে, সংশ্লিষ্ট সকল পয়েন্ট সঠিকভাবে বানানো হইয়াছে। (গ): যে সমস্থ ইন্ডিকেটরবিহীন ট্রেলিং পয়েন্টে সাধারণ কড়ার তালার ব্যবস্থা আছে সেইগুলি সঠিকভাবে বানানো এবং তালা বন্ধ আছে। এবং (ঘ): সংশ্লিষ্ট সকল ফেসিং পয়েন্ট সঠিকভাবে বানানো ও তালাবদ্ধ আছে। (6) যদি কখনো কোন ট্রেনের জন্য বানানো সংশ্লিষ্ট ফেসিং পয়েন্টকে তালাবদ্ধ করা না যায়, তাহা হিইলে সংশ্লিষ্ট সকল সিগনালকে বিপদজ্ঞাপক অবস্থায় রাখিতে হইবে এবং ট্রেনটিকে প্রথমে আউটার সিগনালের গোড়ায় থামাইবার পরে অবশ্যই ওপিটি 27 প্রদান পূর্বক স্টেশন জমাদার বা পয়েন্টম্যান উহাকে পথ প্রদর্শন করিয়া (পাইলটিং) লইয়া যাইবে। এই সময় পয়েন্টের গোড়ায় স্টেশন মাষ্টার স্বয়ং উপস্থিত থাকিবেন। (7): পয়েন্টের তালা মেরামতের জন্য অবশ্যই তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হইবে এবং মেরামত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পূর্বোক্ত নিয়মে বর্ণিত ব্যবস্থা বলবৎ থাকিবে। সাধারণ নিয়ম 161 এর আনুষঙ্গিক নিয়ম দ্রষ্টব্য। (8) : যদি কোন অগ্রসরমান ট্রেন ফিক্সড সিগনাল নাই এই ধরণের কোন লাইনে গ্রহণ করিতে হয় তখন ঐ ট্রেনটিকে আউটার সিগনালের গোড়ায় থামাইতে হইবে এবং অতঃপর ওপিটি 27 প্রদান পূর্বক স্টেশন জমাদার বা পয়েন্টসম্যান ট্রেনটিকে পথ প্রদর্শন করিয়া লইয়া যাইবে। পয়েন্ট স্টেশন মাষ্টার স্বয়ং উপস্থিত থাকিবে। (9) : প্লাটফর্মে স্টেশন মাষ্টারের উপস্থিতি : অগ্রসরমান ট্রেন আগমনের সময় কর্তব্যরত স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে প্লাটফর্মে থাকিবেন এবং ট্রেনটির জন্য অনুমতিজ্ঞাপক সিগনাল সমূহ পর্যবেক্ষণ করিবেন। (10) : বিরতিহীন (থ্রু) ট্রেন সমূহের সিগনাল: বিরতিহীন ট্রেন সমূহের ক্ষেত্রে ফিক্সড সিগনালের সাথে সাথে সাধারণ নিয়ম 63 এর সহিত সংগতি রাখিয়া সকল ক্ষেত্রে অগ্রসর হও সিগনাল ও দেখাইতে হইবে। নন ইন্টারলকড একক পথ স্টেশন সমূহে চালককে স্বহস্তে অগ্রসর হইবার অধিকার দিতে না হইলে স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে ফেসিং পয়েন্টে এই সিদনাল দিবেন অন্যথায় তাহার আদেশক্রমে অন্য একজন স্টেশন কর্মী এই দায়িত্ব পালন করিবেন। ইন্টারলকড একক পথ এবং অন্যান্য সকল জোড়াপথ স্টেশন সমূহে স্টেশন মাষ্টার স্বয়ং স্টেশন ভবনের সামনে দাঁড়াইয়া এই সিগনাল প্রদর্শন করিবেন । (11) : স্থায়ী তালাবদ্ধ পয়েন্ট সমূহ: (1): স্টেশনের কিছু কিছু পয়েন্ট স্থায়ী ভাবে তালাবদ্ধ রাখা যাইতে পারে । স্থায়ীভাবে তালাবদ্ধ পয়েন্টগুলি দুইভাগে বিভক্ত যথা : (ক): শ্রেণী - যে সকল পয়েন্ট সমূহকে বানানো ওতালাবদ্ধ করা সম্পূর্ণভাবে স্টেশন মাষ্টারের ব্যক্তিগত দায়িত্ব। (খ): শ্রেণী - ইহা ব্যতীত অন্যান্য স্থায়ী তালাবদ্ধ পয়েন্টগুলি। (2) স্টেশনের কোন কোন পয়েন্টগুলিকে স্থায়ী ভাবে তালাবদ্ধ রাখা হইবে এবং সাধারণভাবে কোন অবস্থায় উহাদিগকে তালাবদ্ধ করা থাকিবে েএবং ইহাদের মধ্যে কোনগুলি “ক”শ্রেণীভুক্ত হইবে এতদবিষয়ে সংশ্লিষ্ট ডিটিও/ডিটিএস সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারের প্রতি প্রয়োজনীয় নির্দেশ জারী করিবেন। (3) “ক” শ্রেণীর স্থায়ী তালাবদ্ধ পয়েন্টগুলির অবস্থান পরিবর্তনের প্রয়োজন হইলে ঐসব পয়েন্টকে সঠিকভাবে পূর্বাবস্থায় ফিরাইয়া স্টেশন মাষ্টার তালাবদ্ধ করা দেখিবেন এবং ব্যক্তিগতভাবে উহার জন্য দায়ী থাকিবেন। এই সমস্থ পয়েন্টের উপর দিয়া যাইতে কোন ট্রেনকে অনুমতি দেওয়ার আগে উহাদের তালার সমস্থ চাবি স্টেশন মাষ্টারকে ব্যক্তিগত তাহার জিম্মায় রাখিতে হইবে। (4) ‘খ’ শ্রেণীর স্থায়ী তালাবদ্ধ পয়েন্টের অবস্থান পরিবর্তনের প্রয়োজন হইলে স্টেশন মাষ্টার কর্তৃক নিশেষভাবে নিয়োজিত দায়িত্বশীল একজন ব্যক্তি ঐ পয়েন্ট সঠিকভাবে পূর্বাবস্থায় পরিবর্তন এবং পুনরায় তালাবদ্ধ করনের জন্য দায়ী থাকিবেন। আ:নি: 31(চ): সিগনাল সমূহের নিষেধজ্ঞাপক অবস্থায় পুন:স্থাপন : সংশ্লিষ্ট ট্রেনের শেষ গাড়ীটি আউটার সিগনালকে অতিক্রম করিবার সাথে সাথেই উহাকে পুনরায় নিষেধজ্ঞাপক করিতে হইবে এবং অনুরূপভাবে সংশ্লিষ্ট ট্রেনটি হোম সিগানালকে অতিক্রম করিবার সাথে সাথেই উহাকে নিশেষজ্ঞাপক করিতে হইবে। ইন্টারলকড স্টেশন সমুহের ক্ষেত্রে আউটার বা ওয়অর্ণার সিগনাল ব্যতীত অন্য কোন সিগনালকে একটি ট্রেনের জন্য অনুমতিজ্ঞাপক করা হইলে ঐ ্রেনটিও শেষ গাড়ীটি পার হওয়ার বা ট্রেনটির সিগনালের গোড়ায় থামিয়অ দাঁড়াইবার আগে সংশ্লিষ্ট সিগনালটির পরিচালনার লিভারটিকে ফ্যেমে ফেরৎ দেওয়া যাইবে না। জংশন স্টেশনের বেলায় সংশ্লিষ্ট ট্রেনটির শেষ গাড়ীটি সবকয়টি জংশন পয়েন্ট অতিক্রম করিবার আগে উক্ত সিগনাল পরিচালনার লিভারটিকে ফ্রেমে ফেরত নেওয়া যাইবে না কারণ, সিগনালের অবস্থায় এই ধরণের পরিবর্তন যন্ত্রের ভিতরের ইন্টারলিকং ব্যবস্থাকে তাৎক্ষণাৎ অকেজো করিয়া দেয়। আঃ নিঃ 31 ছ: ট্রেন আগমনের পর পিছনে নেওয়ার সিগনাল সমূহ : স্টেশনে প্রবেশ করা বা ষ্টেশন ছাড়িয়া যাওয়া নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহৃত ফিক্সড সিগনাল সমূহকে এমন কোন ট্রেনের জন্য অনুমতিজ্ঞাপক করা যাইবে না যাহা সরাসরি অগ্রসর হওয়ার স্টেশন পার হওয়ার পর ঐ স্টেশনে ফেরৎ আনা হইতেছে। এমতাবস্থায় এই ধণের ট্রেন সমূহের যাতায়াত নিয়ন্ত্রণ করিবার জন্য হাত সিগনাল অথবা এই উদ্দেশ্যে প্রদত্ত বিশেষ ধরণের সিগনালসমূহ ব্যবহৃত হইবে। আঃ নিঃ 31 জ - একটি অনুমতিজ্ঞাপক হোম সিগনাল কোন অবস্থাতেই কোন ইঞ্জিন বা ট্রেনকে ইহার থামিবার জন্য নির্ধারিত স্টেশন অতিক্রম করিবার অধিকার প্রদান করে না। আঃ নিঃ 31 ঝ : রানিং লাইনের উপর শান্টিং : (1) কোন ইঞ্জিন , ট্রেন বা গাড়ী কোন রানিং লাইনের উপর দিয়া চলাচল করিবে না বা উহাতে প্রতিবন্ধকতা তৈয়ার করিবে না যদি না (ক) ঐ লাইনের জন্য কোন হোম সিগনাল থাকিলে উহা নিষেধজ্ঞাপক থাকে। (খ) এই ধরনের যে কোন বিষয়ে স্টেশন মাষ্টারের অনুমতি থাকে। (2) কোন ট্রাফিক কর্মচারী কর্তৃক ইঞ্জিনে আরোহন করিয়া প্রয়োজনীয় হাত সিগনাল প্রদান অথবা যে সাইডিং হইতে ইঞ্জিনটি পরিচলিত হইবে উহার সংশ্লিষ্ট ফিক্সড সিগনালটিকে অনুমতিজ্ঞাপক অবস্থায় আনয়ন চালককে অনুচ্ছেদ (1) (খ) এ বর্ণিত স্টেশন মাষ্টারের অনুমতি হিসাবে গ্রহণ করিতে হইবে।