BD Railway Tools

← All General Rules · GR 30

home signal

হোম সিগনাল:30

হোম সিগনাল:30: (অ): হোম সিগনালের দিকে অগ্রসরমান কোন ট্রেন উহার গোড়ায় আসিয়া থামিবার আগে উক্ত ট্রেনটির জন্য সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করা যাইবে না, যদি না নিন্মে বর্ণিত পরিমাণ দূরত্ব পরিষ্কার থাকে: (1) স্টাটার সিগনাল পর্যন্ত এবং উহার সামনে নিরাপদ দূরত্ব পর্যন্ত । (2) স্টাটার বিহীন স্টেশনে যে স্থানে আসিয়া ট্রেনটির থামা উচিত সেই স্থান পর্যন্ত এবং প্রান্তিক স্টেশন ছাড়া অন্য সব স্টেশনে ঐ স্থানের সামনে নিরাপদ দূরত্ব পর্যন্ত। (আ): অনুচ্ছেদ (অ) তে বর্ণিত নিরাপদ দূরত্ব 183 মিটারের (200 গজ) কম হইবে না। তবে স্থায়ী গতি নিয়ন্ত্রণ আছে বা সব ট্রেন থামে এই ধরনের স্টেশন সমূহে অনুমোদিত বিশেষ নির্দেশে েইহা 183 মিটারের কম হইতে পারে না। (1) অনুচ্ছেদ (আ) তে বর্ণিত নিরাপদ দূরত্ব সীমা অনুমোদিত আকৃতির একটি বালির ঢিবি দ্বারা গঠিত হইতে পারে। আ: নি: 30 (ক): সাধারণ নিয়ম 31 এর আনুষঙ্গিক নিয়ম 31 ং (2) অনুসারে কোন ক্রসিং স্টেশনে বিপরীতে দিক হইতে আসন্ন দুইটি ট্রেনকে গ্রহণ করিবার জন্য বিপরীত দিকে বানানো ট্রেলিং পয়েন্ট এই নিয়মের আওতায় বাধা হিসেবে গণ্য হইবে না। আ:নি: 30(খ): বহু অবস্থা বিশিষ্ট কালার লাইট সিগনাল আছে এমন সব স্টেশনে অনুচ্ছেদ (অ) (1) এ বর্ণিত নিরাপদ দুরত্ব অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে তুলিয়া দেওয়া যাইতে পারে।