BD Railway Tools

← All General Rules · GR 29

outer signal

আউটার সিগনাল:29

আউটার সিগনাল সমূহ: 29: (অ): আউটার সিগনালের দিকে অগ্রসরমান কোন ট্রেন উহার বাহিরে আসিয়া থামিবার আগে সিগনালটিকে অনুমতিজ্ঞাপক অবস্থায় নেওয়া হইবে না,যদি না নীচে বর্ণিত পরিমাণ দূরত্ব পরিষ্কার থাকে। (1) হোম সিগনাল পর্যন্ত এবং উহার সামনে নিরাপদ দূরত্ব পর্যন্ত (2) হোম সিগনাল না থাকিলে যে স্থানে আসিয়া ট্রেনটিকে থামিতে হইবে সেই স্থান পর্যন্ত এবং প্রান্তিক স্টেশন ব্যতীত অপর সব স্টেশনে উহার সামনে নিরাপদ দূরত্ব পর্যন্ত। (আ) যে সমস্থ স্টেশনে হোম সিগনাল আউটার সিগনালকে মুক্ত করে সেই সমস্থ স্টেশনে 30 নং নিয়মে বর্ণিত ব্যবস্থা সমূহও প্রযোজ্য হইবে। (ই) ওয়ার্ণার বিহিন কোন স্টেশনে যদি একটি বিরতিহীন ট্রেনকে অনির্ধারিত ভাবে থামাইতে হয়, তবে সংশ্লিষ্ট ট্রেনটি আউটার সিগনালের কাছে আসিয়া থামিবার আগে সিগনালটিকে অনুমতিজ্ঞাপক অবস্থায় নেওয়া যাইবে না। আ:নি: 29(ক): সর্বদা হোম সিগনালকে অবশ্যই আউটার সিগনালের আগে অনুমতিজ্ঞাপক অবস্থায় নিতে হইবে। অনুমোদিত বিশেষ নির্দেশ ব্যতীত কোন অবস্থাতেই হোম সিগনালকে অনুমতিজ্ঞাপক করিবার আগে আউটারকে অনুমতিজ্ঞাপক করা যাইবে না। আ:নি: 29(খ): কোন চালক কোন অবস্থাতেই এই রকম মনে করিবেন না যে, যেহেতু আউটার সিগনালটি, অনুমতিজ্ঞাপক আছে সেহেতু হোম সিগনালটিও অনুমতিজ্ঞাপকই আছে, এবং তাহার অতি অবশ্যই হোম সিগনালের নির্দেশ মানিয়া চলিতে বাধ্য থাকিবেন।