BD Railway Tools

← All General Rules

accident in workshop

এক্সেল ভাঙ্গার উপর প্রতিবেদন

এক্সেল ভাঙ্গার উপর প্রতিবেদন : 025: এক্সেল ভাঙ্গার উপর প্রতিবেদন (ডি বা ই শ্রেণী) বিশেষ বিধি সাপেক্ষে। সংশ্লিষ্ট ডিভিশনাল মেকানিকেল ইঞ্জিনিয়ার দুই কপি প্রতিবেদন বিভাগীয় প্রধানকে দিবেন যিনি এক কপি নিজে রাখিয়অ অপর কপি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক রেলওয়ে বোর্ডের সচিবের নিকট প্রেরণ করিবেন। প্রতিবেদনে এক্সেলটির ক্রয় চুক্তির বয়স ও দুর্ঘটনার কারণ উল্লেখ করিতে হইবে। লোকোমোটিভ ইয়ার্ড , স্টোর ইয়ার্ড এবং ওপেন লাইন প্রকৌশল পূর্ত কর্মে সংঘটিত দুর্ঘটনার উপর প্রতিবেদন: 026: (ক) এই সকল ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ কার্য উর্ধতন উপসহকারী প্রকৌশলী (লোকো রানিং) বা অন্য সংশ্লিষ্ট সাবওর্ডিনেট , কর্মকর্তা শুরু করিবেন। (খ) যে সমস্থ দুর্ঘটনার ফলে জীবননাশ বা গুরুতর জখমের মত ঘটনা ঘটে সেগুলি তারবার্তঅর মাধ্যমে নিন্মলিখিত কর্মকর্তাগণকে অবহিত করিতে হইবে। 1: মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে সচিব , রেলওয়ে বোর্ড 2.ডেপুটি কমিশনার 3. রেলওয়ে বা স্থানীয় থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা 4. মেডিকেল অফিসার 5. রেলওয়ে পুলিশ সুপার 6. সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান 7. সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা 8. বাংলাদেশ রেরওয়র সরকারী পরিদর্শক (গ) অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবর্ডিনেট কর্মকর্তঅ েএকটি বার্তার মাধ্যমে শুধুমাত্র তাহার বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন িএবং অথবা কোন আশু সাহায্যের প্রয়োজন হইলে যাহার নিকট হইতে সাহায্য প্রয়োজন তাহাকে তারবার্তঅ পাঠইবেন। (ঘ) বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবার পর বি আর জি 33 ফরমে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠাইতে হইবে। এই রিপোর্ট পাইবার পরমৃত্যু বা গুরুতর জখমের ক্ষেত্রে বিভাগীয় কর্মকর্তা মেডিকেল ও পুলিশ রিপোর্ট লইবেন, প্রয়োজনারুপ তদন্ত করিবেন বা তদন্দের ব্যবস্থা করিবেন এবং বিভাগীয় প্রধানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক রেলওয়ে বোর্ডের সচিবের নিকট বি আর জি 33 ফরমে 10 দিনে মধ্যে একটি প্রতিবেদন পাঠাইবেন। ইহা পরে ক্ষেত্র বিশেষে 21 দিনের মধ্যে বিভাগীয় তদন্তের জন্য কার্যবিবরণী পাঠাইবেন। অন্যান্য ক্ষেত্রে তিনি প্রয়োজনাারুপ তদন্ত করিবেন বা তদন্তের ব্যবস্থা করিবেন এবং দুর্ঘটনার কারণ নির্ধারণ করিয়া প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণের পর সংযোজনী ঘ তে বর্ণিত বি আর জি 33 ফরমে বিষয়টি মাসিক বিবরণীতে অন্তভুক্ত করিবেন। নতুন লাইন যাহা পরিবহণের জন্য চালু করা হয় নাই। নির্মানাধীন লাইন এবং যাত্রী , পশু বা মালমালের সাধারণ পরিবহণের জন্য ব্যবহার করা হয় নাই এমন লাইন সমূহে সংঘটি দুর্ঘটনার উপর প্রতিবেদন:027: ভারপ্রাপ্ত কর্মকর্তঅ এইগুলি বি আর জি 33 ক ফরমে তাহার বিভাগীয় প্রধানের মাধ্যমে রেলওয়ের মহাপরিচালক , রেলওয়ে বোর্ডের সচিবের নিকট মাসিক ভিত্তিতে পাঠাইবেন। এইগুলি ঘটিবার পরেই চিঠির মাধ্যমে তথার নিরুপিত ক্ষযক্ষতি 20000 টাকা বা তদুর্ঘ হইলে তারবার্তার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সরকরী পরিদর্শককে অবহিত করিতে হইবে। এই সকল দুর্গটনার ফলে যদি কোন রেরওয়ে কর্মচারী বা ঠিকাদারের কর্মচারী নিহত বা ্হত হয় তবে তাহা তারবার্তর মাধ্যম রেলওয়ে মহাপরিচালক রেলওয়ে বোর্ডের সচিবকে অবহিত করিতে হইবে। কারখঅনার দুর্ঘটনার উপর প্রতিবেদন: 029: (ক) কারখানারয় সংঘটিত দুর্ঘটন ফ্যাক্টরী আক্টের (1911 সালের 12 নং আ্যক্ট) 30 নং দারার আওতায় আসে। এই সকল দুর্ঘটনার বিজ্ঞপ্তি বেঙ্গল গভর্ণমেন্টের কমার্স ডিপার্টমেন্টের 1923 সালে 2রা জুলাই তারিখের 3029 কম নম্বর প্রজ্ঞপনে প্রকাশিত এবং নিন্মে উদ্ধৃত বেঙ্গল ফ্যাক্টরিজ রুলস এর 71 হইতে 75 নং বিধি মোতাবেক ইস্যু করিতে হিইবে। উপরোক্ত বিধি সমূহের অধীনে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠানো ছাড়াও দুঘৃটনাগুলি ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বি আর জি 330 ক ফরমে তাহার বিভাগীয় প্রধানের মাধ্রমে রেলওয়ের মহাপরিচালক রেলওয়ে বোর্ডের সচিবকে মাসিক ভিত্তিতে অবহিত করিতে হইবে। (খ) কারখানায় সংগটিত যে সকল দুর্ঘটনার ফলে কোন রেলওয়ে কর্মচারী বা ঠিকাদারের কর্মচারী নিহত বা মারাত্নকভাবে আহত হয়, সেগুলিও তারবার্তার মাধ্যমে রেরওয়ের মহাপরিচালক রেলওয়ে বোর্ডের সচিবকে জানাইতে হইবে। (গ) 1923 সালের বেঙ্গর ফ্যাক্টরী রুলস এর বিধি 71 হইতে 75 (71) দুর্ঘটনা: যখন কোন কারখানার কোন ব্যক্তি দুর্ঘটনার শিকার হয় যাহার ফলশ্রুতি নিন্মরপ হয় (অ) মৃত্যু অথবা (আ) এমন জখম যাহার ফরে মৃত্যুর সম্ভাবনা থাকে, অথবা (ই) এমন কঝন যে 20 দিনের মধ্যে তাহার চাকুরীতে যোগদানের যুক্তিসঙ্গত সম্ভাবনা না থাকে অথাব (ঈ) কোন অঙ্গের স্থায়ী হানি ঘটে অথবা (ঊ) দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তির স্থায়ী ক্ষতি ঘটে তখন এই ধরণের দুর্ঘটনা কর্মাধ্যক্ষ বা নিয়োগকর্তা লিপিবদ্ধ করিবেন এবং ঘটনার 5 ঘন্টার মধ্যে নিন্মে উল্লিখিত কর্তৃপক্ষকে অবহিত করিবেন। (ক) এই উদ্দেশ্য বিজ্ঞপ্তি ইন্সপেক্টর এবং (খ) ডেপুটি কমিশনার এই ধরণের সকল দুর্ঘটনাকে সকল বিধিবদ্ধ যোগাযোগে মারত্নক দুর্ঘটনা বলিয়া উল্লেখ করিতে হইবে যদি সেগুলি ভয়অবহ ধরণের না হয়। (72) যখন কোন কারখানায় দুর্ঘটনার ফলে কাহারও মৃত্যু হয়, তখন কর্মাধ্যক্ষ যে থানার স্থানীয় সীমার মধ্যে কারখানাটি অবস্থিত সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উপরোক্ত সময়ের মদ্যে লিখিত বাবে অবহিত করিবেন। (73) যখন কোন কারখানায় কোন ব্যক্তি দুর্ঘটনার শিকার হয় যাহা 71 নং বিধিতে বর্ণিত কর্তৃপক্ষকে অবহিত করিবেন। এই ধরণের দুর্ঘটনাকে সকল যোগযোগ সামান্য দুঘটনা বলিয়া উল্লেখ করিতে হইবে। (74) যখন 71 ,72 ও 73 নং বিধির অধীনে দুর্ঘটনা প্রতিবেদন , চিঠিতে ডাক বা বিশেষ বাহকের মারফৎ পাঠানো হয় তখন সেগুলি এই বিধি মালার সঙ্গে সংযোজিত শিডিউলের ফরম ঙ এত হইতে এবং যখন তারবার্তা বা ফোনের মাধ্রমে পাঠানো হয় , তখন পরবর্ততে উক্ত ফরম দ্বারা তাহা কনফার্ম করিতে হইবে। (75) যখন কোন দুর্ঘটনা যাহা সামান্য বলিয়া ইন্সপেক্টরকে জানানো হইয়াছে তাহা পরবর্তীকালে মারাত্বক বা ভয়াবহ বলিয়া জানা যা বা ইহার বিপরীত ঘটে, তখন কর্মাধ্যক্ষ একটি পরিপূরক প্রতিবেদনে প্েোজনীয় সংশোধন করিবেন ও তাহা 71 নং বিধির (ক) ও (খ) তে বর্ণিত কর্তৃপক্ষকে পাঠাইবেন।