লাইন পরিষ্কার করার দায়িত্ব:012:
(ক) ক্ষতিগ্রস্থ গাড়ীগুলি এবং এবং ইঞ্জিনসমূহ হইতে লাইন পরিষ্কার করা এবং ধ্বংসস্তুপ হইতে মৃতদেহের নিষ্কার প্রাথমিক ভাবে যান্ত্রিক বিভাগেরই দায়িত্ব তবে অন্যান্য বিভাগ এই কাজ সমাধানের জন্য সকল প্রকার সাহায্য করিবে। ট্রাক মেরামত করিয়া যোগাযোগ্য ব্যবস্থা চালু করার দায়িত্ব প্রকৌশল বিভাগের। ট্রেনসমূহ নিয়ন্ত্রণের ব্যাপারে সকল পদক্ষেপ লওয়া এবং দুর্ঘটনার স্থান পর্যন্ত সকল ট্রেনের চলাচল ব্যবস্থা করার দায়িত্ব পরিবহণ বিভাগের ।
(খ) প্রতৌক বিভাগের সম্পাদিত লাইন পরিষ্কার করার দায়িত্ব নিয়োজিত কর্মকর্তার এখতিয়ারে ছাড়িয়া দিতে হইবে এবং সিনিয়র পরিবহণ প্রতিনিধি দেখিবেন যেন ইহা যথাযথভাবে পালিত হন।
(গ) ওপেন লাইন সরাসরি যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হইলে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল অথবা তাহার সহকারী সম্ভবমত লাইন পরিষ।কর করার কাজ তত্বাভধান করিবেন। যাদ তিনি যে স্টেশন হইতে ট্রেন যাত্র আরম্ভ করিয়াছে সেখানে উপস্থিত থাকেন, তবে অবশ্যই দুর্ঘটনাস্থলে গমনকারী উদ্ধারকারী ট্রেনের সহগামী হইবেন। অন্যথায় পথিমধ্যে হইতে যোগদান করিবেন। হিইা করা তাহার পক্ষে সম্ভবপর না হইলে স সম্ভাব্য দ্রুততম উপায়ে দুর্ঘটনা স্থলে পৌছিতে সচেষ্ট হইবেন।
উল্টাইয়া যাওয়া ওয়াগন:013:
(ক) মারাত্বকভাবে উল্টাইয়া যাওয়া ওয়অগনের মাল উদ্ধারকারী ক্রেন আসিয়া পৌছিবার পূর্বেই স্থানীয় শ্রমিকদের দ্বারা খালি করিয়া ফেলিতে হইবে।
উদ্ধারকারী ট্রেনের শ্রেণীবিভাগ: 014:
দুই ধরণের উদ্ধারকারী ট্রেন আছে, যথা (1) এ শ্রেণীর উ্দ্ধারকারী ট্রেন , যাহাতে নিন্মোক্ত জিনিসগুলি থাকিবে
1 টি স্টীম / ডিজেল ক্রেন , 1 টি ডামী , 1 টি কর্মচারী ও ব্রেক ভ্যান , 1 টি ব্রড গেজ টুল ভ্যান অথবা 2 টি মিটার টুল ভ্যান ,1 টি ব্রেক ভ্যান , 2 টি রেল বহনকারী ট্রাক, 1 টি পানির ট্যাংক
টীকা: পার্বতীপুর , লালমনিরহাট ও ঢাকার এ শ্রেণীর উদ্ধারকারী ট্রেনে একটি করিয়া এম্বুলেন্স কার থাকিবে।
(2) বি শ্রেণীর উদ্ধারকারী ট্রেন, যাহাতে 1 টি চলনক্ষম হস্তচালিত ক্রেন , টুল ভ্যান , কর্মচারী যান এবং অন্য কোন যান থাকিবে।
উদ্ধারকারী ট্রেন প্রেরণ:015:
(ক) সাহায্য চাহিয়া সংবাদ পাওয়ার পর যথা সম্ভব কম সময়ের মধ্যে উদ্ধারকারী ট্রেনক প্রস্তত করিতে হইবে। কোন মারাত্নক দুর্ঘটনাস্থলে যাত্রাকারী অথবা যেখানে প্রধান রানিং লাইন লাইনগুলি বাধঅগ্রস্থ হইয়াছে সেখানে যাত্রাকারী উদ্ধঅরকারী ট্রেন অবশ্যই অন্য সকল ধরণের ট্রেনের উপর অগ্রাধিকার পাইবে।
(খ) কন্ট্রোল বহিভূত এলাকায় উদ্ধঅরকারী ট্রেন যাত্রা করিবার পূর্বেই লাইন মুক্ত রাখার জন্য সতর্কবার্তা পাঠাতে হইবে। কন্ট্রোল আওতাধীন এলাকায় কন্ট্রেঅলারগণ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
(গ) যে স্টেশনে এ শ্রেণীর উদ্ধারকারী ট্রেন থাকে সেখানে সর্বক্ষণ একটি ইঞ্জিন বাহিরে যাইবার জন্য প্রস্তুত রাখিতে হইবে । অন্যান্য স্থানে রানিং শেষ ফোরম্যান ঐ মুহুর্তে প্রস্তুত অবস্থায় পাওয়া যে কোন ইঞ্জিন কাজে লাগাইতে তবে কোন বিধি নিষেধ থাকিলে তাাহ অবশ্যই পান করিবেন।
(ঘ) উদ্ধারকারী ট্রেন বা ভ্যানের মেডিকেল চেষ্ট এমন স্থানে রাখিতে হইবে যেখান হইতে সেগুলি খুব সহজেই পাওয়া যায়। মেডিকেল চেষ্টের চাবি চিকিৎসা বিভাগের নিকট থাকিবে তবে ডুপ্লিকেট চাবি উদ্ধারকরী ট্রেনের অথবা ভ্যান ঠিক ভাবে সীল করা অবস্থায় সম্মুখ ভাগে কাঁচযুক্ত বাক্সে রাখিতে হইবে এবং বাক্সটি মেডিকেল ভ্যানের প্রান্তে বা পাশ্বে সুবিধাজনক ও সহজে চোখে পড়ে এমন স্থানে মেডিকেল চেসষ্টর কাছাকাছি রাখিতে হইবে । যখন দরকার হইবে তখন বাক্সটির কাঁচ ভাঙ্গিয়া চাবি বাহির করিতে হইবে।
(ঙ) দুর্ঘটনাস্থলের নিকটবর্তী রানিং শেষ ফোরম্যান সাহায্য চাহিয়া বার্তা পাইবার সঙ্গে সঙ্গে অকুস্থলে উদ্ধারকারী ক্রেন পাঠাইবেন যাদ সেখানে ঐ ক্রেনের কাজ করার সম্বন্ধে কোনরূপ বিধি নিষেধ না থাকে। সাহয্যে চাহিবার তারবার্তায় প্রয়োজন অনুসারে ক্রেনের ক্ষমতা পূর্ণভাবে উল্লেখ করিতে হইবে।
(চ) যদি কখনো ক্রেনটিকে মালগাড়ীর সাথে পাঠাইতে হয়, তবে স্টেশন বা কন্ট্রোল ষ্টাফ এর সহিত যোগযোগ করিয়া তাহার ব্যবস্থা করিতে হইবে। যে কোন উপযুক্ত কর্মকর্তঅ তাড়াতাড়ি মাধ্যমে ক্রেনের জন্য চাহিদা পেশ করিতে পারিবেন। ঐ সকল তারবার্তার প্রেরকের নাম ও পদনাম পষ্কিার ভবে উ।্লেখ করিতে হইবে। যদি ক্রেনটি প্রেরণ করিবার মাধ্যমে তারবাতৃর উ।্লেখ করা না থাকে ্তবে উহা বিশেষ ইঞ্জিন যোগে পাঠাইতে হইবে। কিন্তু যদি ট্রেন চলাচলকারী রেলপথের কোন রকম ক্ষয়ক্ষতি না হইয়া থাকে তবে চাহিদা পেশ কারী কর্মকর্তা ক্রেনটি সর্বপ্রথম সরাসরি মালগাড়ী যোগে পাঠােইতে বলিতে পারন।
(ছ) কন্ট্রোল বহিভূত এলাকায় , যদি যে ক্রেনটি চাওয়া হইয়াছে তাহা হেড কোয়ার্টার এর বাহিরে কোন কাজে নিযুক্ত থাকে , তবে যে রানিং শেষ ফোরম্যান এর কর্তৃত্বাধীন উহা রহিয়াছে তিনি উক্ত কাজের গুরুত্ব এবং ক্রেনটির কাযস্থলের দুরত্ব অনুসারে ক্রেনটিকে ডাকিয়অ পাঠাইবার যৌক্তিকতা নির্ধারণ করিবেন অথবা দুর্ঘটনা স্থলের নিকটবর্তী অন্য রানিং শেষ ফোরম্যঅনক তাহার ক্রেনটি দুর্ঘটনা স্থলে পাঠাইতে বালিয়অ বার্তা প্রেরণ করিবেন। যদি তিনি শেষের বিকল্প ব্যবস্থঅ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন তবে তাহার তারবর্তার অনুলিপপি দুর্ঘটনা স্থল হেইতে যে কর্মকর্তা ক্রেনের চাহিদা পেশ করিয়াছিল তাহাকে এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণকেও প্রেরণ করিবেন। যে রানিং শেড ফোরম্যান এর নিকট তারবার্তা প্রেরণ করা হইবে তিনি উপরের বর্ণনা মত কাজ করিবেন।
(জ) যদি ত্বিতীয় আর িএকটি ক্রেনের প্রয়োজন হয় তবে উহার জন্য বিষেষ চাহিদা তারবার্তার মাধ্যমে যেখানে আর একটি ক্রেন আছে এমন নিকটতম রানিং শেডফোরম্যানের নিকট পাঠাইতে হইবে। উক্ত তারবার্তার অুলিপিও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাগণকে দিতে হইবে।
(ঝ) যদি ক্রেন ছাড়াও অন্য কোন সাহায্যের প্রয়েঅজন হয়, তবে তাহা ক্রেনের চাহিদা সম্বলিত তারবার্তায় উল্লেখ করিতে হইবে। যখন কোন রিলিফ ট্রেন ক্রেন উহার বেস স্টেশন হইতে বেশ কিছু দূরবর্তী স্থানে চাওয়া হয় তখন সাহায্যকারী দল , যদি প্রয়োজন হয়, যাত্রীবাহীি ট্রেনের পরে যাইতে পারে যদি না পরিস্থিতি এমন থাকে যে ক্রেন স্পেশালেই তাহাদের যাওয়অ সমীচিন বিবেচীত হয়। অবশ্য যদি এই ধরণের সাহায্যকারী লোকবল ক্রেনের হেড কোয়অটঅর স্টেশনের চিইতে নিকটতর স্থানে পাওয়া যায় তবে তাহাদিগকেই কাজে লাগাইতে হইবে।
(ঞ) যদি উদ্ধারকারী ক্রেন প্রেরণের জন্য কোন ব্রেক ভ্যান বা গার্ড না পাওয়া যায় তবে রানিং শেড ফোরম্যান তাহার রিলিফ ভ্যানটি ব্রেক ভ্যান হিসাবে সংযুক্ত করিবেন এবং কোন উপযুক্ত কর্মচারীকে গার্ড হিসাবে কাজ করিবার জন্য পাঠাইবেন।
টীকা: স্টেশন দুঘটনা চেস্টের অবস্থান ও তাহার ব্যবহারের নির্দেশাবলী সংযোজনী খ তে দেওয়া হইয়াছে।
← All General Rules · GR 012, 012