BD Railway Tools

← All General Rules

accident description

ট্রেন রেকিং এর চেষ্টা

দুর্ঘটনার সংবাদ ও প্রতিবেদন পাঠাইবার নিয়মাবলী: দুর্ঘটনার সঙ্গা , শ্রেণী বিভাগ, সংবাদ প্রেরণ এবং এই সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ: দুর্ঘটনা:01: যে কোন ধরণের ঘটনা যাহা রেলওয়ে ,ইহার ইঞ্জিন , রোলিং ষ্টক , স্থায়ীপথ , পূর্তকর্ম যাত্রী সাধারণ এবং /অথবা কর্মচারীর নিরাপত্তার বিঘ্ন ঘটায় অথবা যাহা অন্য কাহারও নিরাপত্তার বিঘ্ন ঘটায় অথবা যাহা রেলওয়ে ক্ষতিসাধন বা ট্রেনের ভীষণ বিলম্ব সাধন করে বা করিতে পারে তাহাকে দুর্ঘটনা বলে। সাধারণতঃ রেলওয়ে আওতার মধ্যে সংঘটিত এই ধরনের কোন ঘটনা দূর্ঘটনা বলিয়া গণ্য হয়। তবে রেলওয়ের আওতার বাহিরে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ , যথা বন্যা, ইত্যাদিকে দুর্ঘটনা বলিয়া গণ্য করা হইবে যদি ইহা রেল লাইনের নিরাপত্তার প্রতি বিশেষ হুমকি স্বরুপ হয়। ট্রেন রেকিং:02: যখন ইচ্ছাকৃত বাধার ফলশ্রুতি অথবা স্থায়ীপথ , ষ্ট্রাকচার বা ইকুইপমেন্টের ক্ষতি সাধনের কারণে একটি ট্রেন বা তাহার অংশ লাইনচ্যুত অথব ামারাত্বক ভাবে বিনষ্ট হয় তখন তাহাকে ট্রেন রেকিং বলা হয়। ট্রেন রেকিং এর চেষ্টা:03: যদি কোন ইচ্ছাকৃত বাধা অথবা স্থায়ীপথ , ফর্মেশন , ষ্ট্যাকচার বা সরঞ্জামাদির নাশকতামূলক কার্য নজরে আসে, যাহা সংশোধন না করিলে ট্রেন দুর্ঘটনার কারণ হইতে পারিত কিন্তু সত্যিই কোন দুর্ঘটনা ঘটে নাই তবে তাহকে ট্রেন রেকিং এর চেষ্টা বলা হয়। স্টেশন মাষ্টারগণকে দুর্ঘটনার প্রথম সংবাদ দান:04: কর্তব্যরত থাকুন বা না থাকুন , প্রতিটি রেলওয়ে কর্মচারীর দায়িত্ব এই যে , কোন দুর্ঘটনার সংবাদ (শুধুমাত্র কারখঅন, লোকোমোটিভ ইয়ার্ড স্টোর ইয়ার্ড এবং ওপেন লাইন ইঞ্জিনিয়ারিং ওয়াকসে সংঘটিত দুর্ঘটনা ব্যতীত) তাহার গোচরে আসিবার সঙ্গে সঙ্গে তাহা দ্রুততম সম্ভব উপায়ে নিকটতম স্টেশন মাষ্টারকে জ্ঞাত করানো। যেখানে কোন স্টেশন মাষ্টার নাই সেখানে দুর্ঘটনা রেলপথের যে সেকশনে ঘটিয়াছে সেখানকার ভারপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীকে জ্ঞাত করাইতে হইবে। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর স্টেশন মাষ্টারগণ কর্তৃক তৎক্ষণাৎ গ্রহণীয় ব্যবস্থা:05: (অ) স্টেশন মাষ্টারগণ দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার ধরণ অনুসারে সিগনাল বিপদজনক অবস্থায় ফেরৎ লইয়অ , অগ্রবর্তী ও পশ্চাদবর্তী স্টেশন সমূহকে ট্রেন থামাইবার নির্দেশ দিয়অ , লাইন ক্লিয়ার আটকাইয়া দিয়া ইত্যাদি উপায়ে যাহাতে পুনারয় দুর্ঘটনা না ঘটিতে পারে সেই বষেয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিবেন। (আ) নিয়ন্ত্রণ এলাকায় দুর্ঘটনা ঘটিলে অবিলম্বে নিয়ন্ত্রণ অফিসকে সংবাদ দিতে হবে। (ই) সঙ্গে সঙ্গে সম্ভাব্য দ্রুততম উপায়ে মাধ্যমে প্রয়োজনীয় সাহায্য চাহিয়া পাঠাইতে হইবে। (6) স্টেশন মাষ্টার কর্তৃক তারবার্তা দ্বারা সংশ্লিষ্ট সকলকে জ্ঞাত করণ:(অ) এই নিয়মাবলীর আওতায় , স্টেশন মাষ্টার হইবেন দুর্ঘটনা সম্বন্ধে জ্ঞাত করানোর জন্য দায়ী কর্তৃপক্ষ। উপরন্ত কর্মকর্তার স্টেশনে উপস্থিতি স্টেশন মাষ্টারকে এই দায়িত্ব হইতে অব্যাহতি দেয় না। (আ) দুর্ঘটনা বিষয়ে স্টেশন মাষ্টার কর্তৃক ইস্যুকৃত তারবার্তা সংযোজনী ঘ তে উল্লিখিত উপযুক্ত ফরমে হইতে হইবে। (ই) দুর্ঘটনার তারবার্তা শ্রেণী হইতেছে এক্স আর , এবং যখন সাহায্যের দরকার তখন এক্স এক্স আর। এই ধরণের তারবাতায় নিন্ম বর্ণিত সংকেত সমূহ ব্যবহৃত হইবে। এ সি ডি টি সকল সংশ্লিষ্ট ব্যক্তি: এক্স : তারবার্তার নম্বর এস : যে স্টেশনে অথবা যে স্টেশনদ্বয়ের মধ্যে দুর্ঘটনা ঘটিয়াছে। িএম : কিলোমিটার নম্বর ডি : তারিখ ও সময়। টি: সংশ্লিষ্ট ট্রেন বা ট্রেনসমূহের নম্বর ও বিবরণ। বি : অবরোধের আনুশানিক স্থিতিকাল এন : নিহত অথবা আহত ব্যক্তির সংখ্যা সি : কারণ (যদি জানা থাকে) এ : প্রয়োজনীয় সাহায্যের বিবরণ কিউ : দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ