BD Railway Tools

← All General Rules · GR 360, 360, 361, 362

line clear receive and return

বার্তা সমূহ সংরক্ষণ

বার্তা সমূহ সম্পূর্ণ করণ:357: দুর্ঘটনা প্রতিরোধ বা অন্য কোন জরুরী ক্ষেত্র ব্যতীত , কোন বার্তার অংশ বিশেষ প্রেরিত কিংবা উহা অনুযায়ী কোন ব্যবস্থা গৃহীত হইবে না, যতক্ষণ না সম্পূর্ণ বার্তাটি লিখিত হয়। আ:নি: 357 ক (1) : লাইন ক্লিয়ার বার্তাসমূহ প্রেরণকারী এবং গ্রহণকারী স্টেশনদ্বয়ের সংক্ষিপ্ত সাংকেতিক নাম সহ সম্পূর্ণরূপে সংকেতকৃত হইবে এবং অসম্পূর্ণ রূপে সংকেতকৃত কোন বার্তা গ্রহণ করা হইবে না। (2) কোন বার্তার প্রাপ্তি স্বীকৃত হইবে না যদি না ইহা পরিষ্কাররূপে বোধ গম্য হয় এবং যদি না প্রেরণকারী এবং গ্রহণকারী স্টেশনদ্বয়ের সাংকেতিক নাম এবং প্রেরেকের স্বাক্ষর পাওয়া যায়। (3) কোন বার্তা সম্পূর্ণ হইয়াছে বলিয়া পরিগণিত হইবে না যতক্ষণ না উহার গ্রাহক সিগনাল তাহার স্বাক্ষর প্রদান করত: বার্তাটির স্বীকার করেন। (4) একটি অসম্পূর্ণ বার্তা বা যে বার্তাটির প্রাপ্তি স্বীকৃত হয় নাই তাহা গৃহীত এবং প্রাপ্তি স্বীকৃত হওয়ার পূর্ব পর্যন্ত পুনরাবৃত্ত হইতে থাকিবে। বার্তা এবং অগ্রসর হইবার অধিকার সমুহের সংরক্ষণ:358: বার্তা এবং অগ্রসর হইবার অধিকার সমূহ জারী করণের পরে বিশেষ নির্দেশাবলী দ্বারা নির্ধারিত মেয়াদ মেষে উহাদিগকে বিনষ্ট করা হইবে। তবে শর্ত থাকে যে, কোন বার্তা বা অগ্রসর হইবার অধিকার জালী করণের পরে অন্যূন এক মাস পূর্বে বিনষ্ট করা হইবে না। আ:নি:358 ক : ট্রেন বার্তা বহি এবং অগ্রসর হইবার অধিকার সমূহ সম্পূর্ণ হইবার পরে কমপক্ষে তিনমাসের জন্য সংরক্ষণ করিতে হইবে। আসিবার অনুমতি বাতিল করণ:359: যখন কোন ট্রেন আসিবার অনুমতি বাতিলকৃত হয় , তখন বিপরীত দিক হইতে কোন ট্রেনকে চাড়িয়া আসিতে দেওয়া হইবে না , যতক্ষণ না এইরূপ বাতিল করণের প্রাপ্তি স্বীকার করিয়া এবং যেই ট্রেনটির জন্য আসিবার অনুমতি প্রদত্ত হইয়াছে উহা বিলম্বিত হইতেছে এবং হবে িএই মর্মে একটি বার্তা গৃহীত হয়। চালক কর্তৃক অগ্রসর হইবার অধিকার গ্রহন:360: কোন চালক তাহার ট্রেন সমেত কোন স্টেশন হইতে ছাড়িয়া যাইবেন না যদি না তাহার কাছে অগ্রসর হইবার অধিকার হিসাবে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার কর্তৃক যথাযথ রূপে স্বাক্ষরিত একটি লাইন ক্লিয়ার টিকেট থাকে। আ:নি: 360 ক: ষ্টাটিং সিগনাল সমূহের ব্যবস্থা না থাকিলে কোন ট্রেনবিহীন ইঞ্জিনের চালক কোন স্টেশন হইতে তাহার ইঞ্জিনটি সমেত ছাড়িয়া আসেবেন না , যদি না লাইন ক্লিয়ার টিকেটটি তাহার নিকট কর্তব্যরত স্টেশন মাষ্টার কর্তৃক ব্যক্তিগত ভাবে হস্তান্তরিত হয়, যিনি তাহাকে অগ্রসর হইবার জন্য হাত সংকেত প্রদর্শন করিবেন। আ:নি: 360 খ: যে ব্লক সেকশনের জন্য লাইন ক্লিয়ার গৃহীত হইয়াছে সেই সেকশনে ঢুকিবার পরে যদি ট্রেনটি কোন কারণে পরবর্তী লাইন ক্লিয়ার স্টেশনটির দিকে অগ্রসর হইতে অক্ষম হয় কিন্ত যে যে স্টেশন হইতে অগ্রসর হইয়াছিল সেই স্টেশনটিতে ফিরিয়া আসে, তাহা হইলে উহা আসিয়অ পৌছিবার সাতে সাথে স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে চালকের নিকট হইতে লাইন ক্লিয়ার টিকেটটি ফেরৎ লইবেন এবং উহা বাতিলকরণ পূর্বক ট্রেনটি পুনরায় কেন এক দিকে যাত্রা কবিার জন্য প্রস্তত হইলে আর একটি লাইন ক্লিয়ার সমেত পূর্বোক্ত টিকেটটি চালকের নিকট হস্তান্তর করিবেন। ইঞ্জিনের প্রান্তিক স্টেশননের ক্ষেত্রে লাইন ক্লিয়ার টিকেটটি বাতিল করিয়া তৎক্ষণাৎ উহা চালককের ফিরাইয়া দেওয়া হইবে।