BD Railway Tools

← All General Rules · GR 350, 352, 353, 354

responsibility of station master about line clear

চালককে অ্রগ্রসর হইবার অদিকার প্রদানের বিবরণ:350

অগ্রসর হইবার অধিকার সম্পর্কে স্টেশন মাষ্টারের দায়িত্ব:348: স্টেশন মাষ্টার নিশ্চিত হইবেন যে চালকের নিকট চালকের নিকট হস্তান্তরিত অগ্রসর হইবার অদিকারটি নির্ভুল আছে এবং লিখিত অগ্রসর হইবর অধিকার পত্রের ক্ষেত্রে ইহা সম্পূর্ণ আছে এবং কালিত লিখিত ও পূর্ণাঙ্গরূপে স্বাক্ষরিত হইয়াছে। স্টেশনে অপেক্ষমান চালকের নিকট অগ্রসর হইবার অধিকার হস্তান্তর 349: : যদি ট্রেনটি স্টেশনে থামে এবং অন্য ট্রেনকে অতিক্রম (ক্রস) করিবার জন্য অপেক্ষঅ করে, তাহা হইরে চালককে অ্রগসর হইবার অধিকার প্রদান করা হইবে না , যতক্ষণ না শেষোক্ত ট্রেনটি সম্পূর্ণরূপে আসিয়অ পৌছে এবং পূবোক্ত ট্রেনটির জন্য রানিং লাইনটি পরিষ্কার করে। চালককে অগ্রসর হইবার অধিকার প্রাদনকারীর বিবরণ: 350: কোন অগ্রসর হইবার অধিকার সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার বা বিশেষ নির্দেশানুসারে এতদুদ্দেশ্যে নিযুক্ত রেল কর্মচারী কর্তৃক ব্যতীত চালকের নিকট প্রদান করা হইবে না। দুইজন চালক থাকিলে অগ্রসর হইবার অধিকার প্রদানের নিয়ম: 351: যদি দুইটি ইঞ্জিন একত্রে সংযুক্ত থাকে , অথবা যদি কোন ট্রেন এর সম্মুখভাগে একটি ইঞ্জিন এবং পিচনে আর একটি ইঞ্জিন থাকে, তাহা হইলে সামনে ইঞ্জিনের চালকের নিকট অগ্রসর হইবার অধিকারটি হস্তান্তর করা হইবে। ব্লক যন্ত্রের বিকলতা:352: (ক) ব্লক যন্ত্রসমূহ বা উহাদের বৈদুতিক সংযোগাদি বিকল হইয়া পড়িলে , আসিবার অনুমত বৈদুতিক কথোপকথন যন্ত্রের মাধ্যমে প্রেরিত হইবে। (খ) এইরূপ আসিবার অনুমতি গৃহীত হইলে ট্রেন রেজিষ্কার বহিটিতে তাহা লিপিবদ্ধ হইবে এবং অতঃপর ট্রেনটিকে অগ্রসর হইতে দেওয়া যাইবে।