BD Railway Tools

← All General Rules · GR 346, 347

tablet or token

লাইন ক্লিয়ার টিকেটের বৈশিষ্ট্য

টোকেন এবং টোকেন যন্ত্রসমূহের বিষয় স্টেশন মাষ্টারের বিশেষ দায়িত্ব: 345: কর্তব্যরত স্টেশন মাষ্টার নিন্মলিখিত বিষয়গুলি নিশ্চিত করিবার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন। যেমন, (1) তিনি ছাড়া অন্য কেহ ব্লক যন্ত্রটি পরিচালনা না করেন। (2) বৈদ্যুতিক কথোপকথন যন্ত্র মারফৎ সাধিত যে কোন যোগাযোগ এবং গোপন সংখ্যা বরাদ্দের অতিরিক্ত ব্যবস্থা হিসাবে 330 হইতে 339 নং নিয়মাবলতে বর্ণিত ঘন্টা সংকেত সম্পর্কিত পদ্ধতিটি যথাযথরূপে পালিত হয়। (3) কোন টোকেন প্রয়োজন হইবার পূর্বে যন্ত্রটি হইতে বাহির করা না হয় এবং বাহির করা হইলে তাহা কোন চালককে প্রদান করা বা পুনরায় যন্ত্রের ভিতরে রাখিয়া দেওয়ার পূর্ব পর্যন্ত নিজের ব্যক্তিগত জিম্মায় রক্ষিত হয়। (4) টোকেন যন্ত্রের সহিত ষ্টাটারগুলি ইন্টারলকড না থাকিলে , কোন বিরতি সম্পন্ন ট্রেনের ক্ষেত্রে চালকের নিকট বর্হিগামী টোকেনটি প্রদান করিবর পূর্বেই অন্তগামী টোকেনটি গৃহীত হয়। (5) অন্তর্গমী কোন ট্রেন হইতে টোকনটি লইবার পরে উহা তৎক্ষণাৎ যন্ত্রটির ভিতরে রাখিয়া দেওয়া হয়। (6) বিশেষ নির্দেশানুসারে অধিকার প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কেহ ব্লক যন্ত্রটি না খুলেন। আ:নি: 345 ক : ব্লক যন্ত্রটি উহার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মচারীগণ কর্তৃক খোলা বা পরিচালিত হইবে না, যতক্ষণ না কর্তব্যরত স্টেশন মাষ্টারের নিকট হইতে এই মর্মে একটি লিখিত অনুমতি পত্র পাওয়া যায়। লাইন ক্লিয়ার টিকেট:346: (ক) ব্লক যন্ত্রের বিকলতাহেতু অগ্রসর হইবার অধিকর স্বরূপ লাইন ক্লিয়ার টিকেট প্রদান করিতে হইলে উহা, বিশেষ নির্দেশানুসারে অন্যরূপ ব্যবস্থিত না হইলে , নিন্ম বর্ণিত ফরমে প্রদত্ত হইবে। (খ) এইরুপ প্রতিটি টিকেটে একটি করিয়া ক্রমিক সংখ্যা থাকিবে যাহা ট্রেন রেজিষ্টার বহিতে লিপিবদ্ধ হইবে। নিন্মগামী ট্রেন সমূহের জন্য বরাদ্দকৃত ক্রমিক সংখ্যা উর্ধগামী ট্রেন সমূহের ক্রমিক সংখ্যা হইতে স্পষ্টতঃ পৃথক হইবে। (গ) এই নিয়মের উপ নিয়ম (ক) এবং (খ) তে বর্ণিত টিকেটগুলি নিন্মলিখিত বর্ণের হইবে। (1) নিন্মগামী মেইন লাইনের লাইন ক্লিয়ার সাদা বর্ণের স্বাভাবিক কাগজে (2) উধ্বগামী মেইন লাইনের লাইন ক্লিয়ার উভয় পৃষ্ঠায় খাড়া লাল ডোরা দাগ সমেত সাদা বর্ণ ভিন্ন অন্য কোন পৃথক কাগজে। (3) নিন্মগামী শাখা এবং লুপ লাইনের লাইন ক্লিয়ার সমূহ সাদা কাগজে এবং উভয় পৃষ্ঠায় তিনটি কোনা কাল বর্ণের হইবে ও চতুর্থ কোণায় শাখা এবং লুপ এর মধ্যে প্রভেদকারী শব্দ লিখিত থাকিবে। (4) উর্ধগামী শাখা এবং লুপ লাইনের লাইন ক্লিয়ার সমূহ উভয় পৃষ্ঠায় লাল ডোরা দাগ সমেত সাদা ভিন্ন অন্য কোন পৃথক বর্ণের কাগজে এবং ইহার উভয় পৃষ্ঠায় তিনটি কোনা কাল বর্ণের হইবে ও চতুর্থ কোণায় শাখা এবং লুপ এর মধ্যে প্রভেদকারী শব্দ লিখিত থাকিবে। (5) যদি কোন স্টেশনের একই প্রান্ত হইতে দুইটি শাখা বা লুপ লাইন বাহির হয় তাহা হইলে একটি শাখা বা লুপ লাইনের লাইন ক্লিয়ার অনুচ্ছেদ (3) বা (4) মোতাবেক উভয় পৃষ্ঠায় তিনটি কোণায় কাল ত্রিভুজ আকারে অঞ্জিক থাকিবে। অপর শাখা বা লুপ লাইনের টিকেটের অনুরূপ তিনটি কোণায় কাল বর্ণের বৃত্ত থাকিবে। যদি দুই অপেক্ষা অধিক শাখা বা লুপ লাইন থাকে তাহা হইলে অবশিষ্ট শাখা বা লুপ লাইনগুলির লাইন ক্লিয়ার সমূহের উভয় পৃষ্ঠায় অনুরূপ কোণগুলিতে একটি মোটা বৃত্তের মধ্যে একটি প্রভেদকারী আদ্যাক্ষর অঙ্কিত থাকবে।