ট্রেনে সেকশনের বাহিরে বা বাধা অপসারিত সংকেত:338:
(ক) সম্পূর্ণ ট্রেনটি আসিয়া পৌছিবার পর অথবা যে কারণে সেকশনটি অবরুদ্ধ হইয়াছিল তাহা অপসারণ করিবার পর ট্রেন সেকশনের বাহিরে বা বাধা অপসারিত সংকেতটি সম্মুখবর্তী স্টেশন কর্তৃক প্রেরিত হইবে।
(খ) ট্রেন সেকশনের বাহিরে সংকেতটি প্রদান করিবার পূর্বে সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার ব্যক্তিগতভাবে নিশ্চিত হইবে যে,
(1) ট্রেনটি সম্পূর্ণরূপে আসিয়া পৌছিয়াছে এবং
(2) আসিবর অনুমতি প্রদানের জন্য প্রয়োজনীয় শর্তসমূহকে করা হইয়াছে।
বাতিল করণ সংকেত:339 :
(ক) কোন ব্লক স্টেশন হইতে প্রেরিত বাতিল করণ সংকেতিউক্ত স্টেশন হইতে প্রদত্ত পূর্ববর্তী সংকেতটিকে বাতিল করিয়া দেয়।
(খ) লাইন কি পরিষ্কার , সংকেতটি প্রেরিত হইবার পরে যদি দেখিতে পাওয়া যায় যে , ট্রেনের জন্য সংকেতটি প্রদত্ত হইয়াছে উহা শান্টিং বা অন্য কোন কারণে তথায় বিলম্বিত হইবে অথবা যে ব্লক স্টেশন হইতে উক্ত সংকেতটি প্রেরিত হইয়াাছিল উহা সেই স্টেশনে ফিরিয়া আসিয়াছে, তাহা হইলে সম্মুখবর্তী ব্লক স্টেশনে বাতিল করণ সংকেতটি পাঠানো হইবে যাহাতে পূর্বতন সংকেতটি বাতিলকৃত হইতে পারে।
পরীক্ষা করণ সংকেত:340:
পরীক্ষা করণ সংকেতটি কেবল মাত্র যন্ত্রপাতিসমূহের কার্যকারিতা পরীক্ষাকরণের উদ্দেশ্যে ব্যবহৃত হইবে।
চালক কর্তৃক অগ্রসর হইবার অদিকার গ্রহণ : 341:
অনুমোদিত বিশেস নির্দেশানুসারে ব্যতীত চালক কোন ব্লক স্টেশন তাহার হইতে ট্রেন লইয়া যাইবেন না, যদি না যে স্থানে বৈদুতিক ইন্টারলকড ব্লক যন্ত্র ব্যবহৃতহয় সেই স্টেশনের শেষ থামিবার সংকেতটিকে অনুমতি জ্ঞাপক করানোর মাধ্যমে তাহাকে ব্লক সেকশনে ঢুকিতে দেওয়া হয়, অথবা যে স্থানে অনুরূপ যন্ত্র ব্যবহৃত হয় না সে স্থানে তিনি অগ্রসর হইবার অদিকার স্বরূপ নিন্মলিখিত গুলির যে কোন একটি অধিকারী হন।
(ক) বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে প্রাপ্ত সংশ্লিষ্ট ব্লক সেকশনের জন্য একটি টোকেন অথবা
(খ) সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার কর্তৃক যথাযথভাব স্বাক্ষরিত একটি লাইন ক্লিয়ার টিকেট অথবা
(গ) এতদুদ্দেশ্যে বিশেষ নির্দেশাবলী দ্বারা ব্যবস্থিত একটি প্রমাণপত্র।
← All General Rules · GR 339, 340, 341, 342