normal position of permanent signal
স্থায়ী সিগনাল সমূহের স্বাভাবিক অবস্থা ।
(অ): অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে অন্য কোনরূপ ব্যবস্থা না থাকিলে অটোমেটিক এবং গেইট সিগনালসমূহ ব্যতীত অন্য সকল স্টপ সিগনালের স্বাভাবিক অবস্থা নিষেধজ্ঞাপক হইবে এবং সকল ওয়ার্ণার কিংবা ডিসট্যান্ট সিগনালের স্বাভাবিক অবস্থা সতর্কতাজ্ঞাপক হইবে।
(আ): অটোমেটিক সিগনালসূহের স্বাভাবিক অবস্থা অনুমতিজ্ঞাপক । উক্ত সিগনালসমীহ নিয়ন্ত্রিত ব্লক সেকশন অধিকৃত থাকিলে এই সমস্থ সিগনালসমূহের অবস্থা নিষেধজ্ঞাপক হইবে।
(ই): বাহুওয়াল অথবা কালার লাইট সিগনালসমূহ অগ্রসর প্রজ্জ্বলিত হইতে পারে অর্থাৎ নিরাপত্তার জন্য যথেষ্ট দূরত্বে কোন অগ্রসরমান ট্রেন স্বয়ংক্রিয়ভাবে সিগনালটির সঠিক বাতি প্রদর্শন করিবে।