BD Railway Tools

← All General Rules · GR 306, 307, 309, 310

qualify certificate

যোগ্যতার সনদ:306

খ : যে সকল স্টেশন বৈদুতিক ব্লক যন্ত্র ব্যবস্থিত আছে। ট্রেন সমূহের সংকেত প্রদান: 305: প্রতৌক ট্রেন একটি ব্ল স্টেশন হইতে আর একটি ব্লক স্টেশনে অগ্রসর হইতে থাকা কালে বৈদ্যুতিক ব্লক যন্ত্রপাতির মাধ্যমে তাহার জন্য সংকেত প্রদান করা হইবে। টীকা: সম্পূর্ণ অবরোধ পদ্ধতির অধীন দ্বৈতপথে বৈদুতিক ব্লক যন্ত্রপাতির মাধ্যমে ট্রেন সমূহের সংকেত করণ এবং পরিচালনা সম্পর্কে বিশদ নির্দেশাবলী প্রথম পর্বের পরিশিষ্ট 1 এ প্রদত্ত হইয়াছে। যোগ্যতার সনদপত্র:306: (ক) কোন ব্যক্তি ব্লক যন্ত্রাদি সমূহের পরিচালন করিবেন না যতক্ষণ না তিনি এই বিষয়ে ররীক্ষায় সন্তোষজনকভাবে কৃতকার্য হন এবং রেলওয়ে প্রশাসন কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন রেলওয়ে কর্মচারী কর্তৃক মঞ্জুরীকৃত একটি যোগ্যতার সনদপত্র লাভ করেন। (খ) উপ নিয়ম অনুচ্ছেদ (ক) তে বর্ণিত যোগ্যতার সনদপত্রটি কেবল মাত্র তিন বৎসর মেয়াদ কিংবা বিশেষ নির্দেশাবলতে নির্ধারিত হিইতে পারে এইরূপ দীর্ঘতর মেয়াদের জন্য কার্যকর থাকিবে। আ:নি:306 ক : এই নিয়মের অধীনে যোগ্যতার সনদপত্র প্রদানের ক্ষমতা প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তাগণ হইলেন সহকারী সংকেত প্রকৌশলী এবং বিভাগীয় পরিবহণ কর্মকর্তা যাহারা যুক্তভাবে এই সনদপত্র প্রদান করিবেন। উক্ত যোগ্যতার সনদপত্র কেবলমাত্র তিন বৎসররের জন্য কার্যকর থাকিবে। আ:নি: 306 খ: ব্লক যন্ত্রাদির পরিচালনা ছাড়া ট্রেন আদান প্রদান মূলক অন্যান্য কর্তব্য কর্মের জন্য স্টেশন মাষ্টার সহকারী স্টেশন মাষ্টার কেবিন সহকারী , ব্লক সিগন্যালম্যান এবং সুইচম্যাগণকে প্রদত্ত যোগ্যতা সনদপত্র অনুরূপভাবে প্রতি তিন ব ছর অন্তর ন্তর বিভাগীয় পরিবহণ কর্মকর্তা কর্তৃক নবারয়ন করিতে হইবে। ঘন্টা সংকেত: 307: অনুমোদিত বিশেষ নিয়মাবলী অনুযায়ী ব্যতীত সর্বক্ষেত্রে এই অধ্যায়ের শেষে প্রদত্ত ছকে বর্ণিত ঘন্টা সংকেত ব্যবহৃত হইবে এবং উহার অনুলিপি প্রতিটি স্টেশনে ব্লক যন্ত্রের সন্নিকটে ঝুলাইয়া রাখিতে হইবে। সংকেত সমূহের প্রাপ্তি স্বীকার: 308: (ক) প্রাপ্ত প্রতিটি সংকেতের প্রাপ্তি নির্ধারিত প্রাপ্তি স্বীকার প্রেরণ পদ্ধতির মাধ্যমে স্বীকৃত হইবে। (খ) কোন সংকেতের প্রাপ্তি স্বীকৃত হইবে না, যতক্ষণ না ইহা পরিষ্কার রূপে বোধগম্য হয়। (গ) যে স্টেশনে সংকেতটি প্রেরিত হইয়াছে সেই স্টেশন যদি উত্র না দেয় তা হইলে অন্যুন 20 সেকেন্ড পর পর উক্ত সংকেতটি পুনরাবৃত্ত হইবে যতক্ষণ না উহার উত্তর পাওয়া যায়। ট্রেন রেজিষ্টার বহি:309: (ক) স্টেশন মাষ্টার কর্তৃক বা তাহার আদেশ অনুসারে একটি ট্রেন রেজিষ্টার বহি রক্ষিত হইবে। (খ) যে ব্যক্তি উল্লিখিত বহিটি রক্ষণ করেন তিনি তাহাতে নিন্মলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ করিবেন। (1) প্রাপ্তি স্বীকার অব্যবহিত পরে, ব্লক যন্ত্রাদির মাধ্যমে গৃহীত বা প্রেরিত সকল সংকেত এবং গ্রহণ ও প্রেরণের সময় এবং (2) কেন ট্রেনকে যাইতে দিবার জন্য অন্য ট্রেনকে এক লাইন হইতে অন্য লাইনে সরাইয়া দিবার প্রতিটি ঘটনা। (গ) সকল ক্ষেত্রে বহিটিতে লিপিবদ্ধ সময়গুলি প্রকৃত সময় হইবে , তবে মিনিটের কোন ভগ্নাংশকে পূর্ণ এক মিনিট হিসাবে গণ্য করিতে হইবে। (ঘ) বহিটিতে সকল অন্তরভূক্তি অবশ্যই কালিতে লিপিবদ্ধ করিতে হইবে। (ঙ) বহিটিতে কোনরূপ মোছামুছি করা যাইবে না। কিন্তু কোন অন্তভুক্তি ভুল বলিয়া দেখা গেলে উহার উপর দিয়অ হালকা ভাবে একটি রেখা টানিয়া কাটিয়া দিতে হইবে , যাহাতে যে কোন সময় উহা পড়িতে পারা যায় এবং সঠিক অন্তভুক্তি উহার উপরে লিপিবদ্ধ হইবে। (চ) যে ব্যক্তি বহিটি রক্ষণ করেন তিনি উহাতে লিপিবদ্ধ সকল অন্তভুক্তি এবং উহার প্রতিটি ঘর সঠিকভাবে পূরণ করিবার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন।