BD Railway Tools

← All General Rules · GR 305

use of electric equipment

সতর্কতা আদেশ জারী না করার ক্ষেত্রসমূহ

দ্বৈত পথে বৈদুতিক যন্ত্রপাতির ব্যবহার: ক: সাধারণ ব্যবস্থা সমূহ: আসিবার অনুমতি প্রদানের মাধ্যম সমূহ:301: একটি ব্লক স্টেশন হইতে কোন ট্রেনের জন্য পশ্চাদবর্তী ব্লক স্টেশনটি নিন্মলিখিত উপায়ে আসিবার অনুমতি প্রদত্ত হইতে পারে। (1) হস্ত দ্বার নিন্মবর্ণিত যন্ত্রাদির সাহায্যে (ক) বৈদুতিক অবরোধ যন্ত্র বা (খ) বৈদ্যুতিক কথেঅপকথন যন্ত্র কিংবা (2) স্বয়ংক্রিয়ভাবে , ট্র্যাক সার্কিট সমূহের সাহায্যে , তবে শর্ত থাকে যে (ক) সংশ্লিষ্ট ব্লক সেকশনটির আওতাধীন লাইন আগাগোড়া ট্র্যাক সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয়, (খ) পশ্চাদবর্তী ব্লক স্টেশনটির সর্বশেষ থামিবার সংকেত উক্ত স্টেশনের সম্মুখবর্তী ট্র্যাক সার্কিটসমূহ দ্বারা এইরূপে নিয়ন্ত্রিত হয় যে , ঐ সংকেতটি কখনোই অনুমতিজ্ঞাপক ইংগিত করিতে পারে না, যদি না সম্মুখবর্তী সেকশনটি পরিষ্কার থাকে এবং (গ) প্রত্যেক ব্লক স্টেশনে সংশ্লিষ্ট ব্লক সেকশনের যুগপৎ সম্মুখ ও পশ্চাতের অবস্থা প্রদর্শন করিবার নির্দেশক সমূহের ব্যবস্থা আছে। যন্ত্রাদির ব্যবস্থা : 302: (ক) বৈদ্যুতিক কথোপকথন যন্ত্রাদি ডি শ্রেণীর স্টেশন সমূহ ব্যতীত অন্য সকল স্টেশনে ব্যবস্থিত হইবে। (খ) সকল স্টেশনে প্রদত্ত বৈদ্যুতিক ব্লক যন্ত্রাদি (যেখানে আছে) এবং বৈদ্যুতিক যন্ত্রাদি সরকারী পরিদর্শক কর্তৃক অনুমোদিত প্রকারের হইবে। (গ) (1) কোন স্টেশনে প্রদত্ত হইবার সাথে সাথে বৈদ্যুতিক যন্ত্রাদির ব্যবহার শুরু করা যাইবে না, যতক্ষণ না উহারা সরকারী পরিদর্শক কর্তৃক এই মর্মে প্রত্যাতিয় হয় যে, উহার ব্যবহােরোপযোগী আছে এবং ট্রেন সমূহের নিরাপদ পরিচলন নিশ্চিত করিবার উপযুক্তরূপে স্থাপিত হইয়াছে। (2) বৈদ্যুতিক ব্লক যন্ত্রাদির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি , সরকারী পরিদর্শকের অনুমোদন ব্যতীত, যনত্রাদির বিকল্প হিসাবে প্রথম দফায় ব্যবহারের জন্য এমন কোন যন্ত্র স্থাপন করিবার অনুমতি দিবেন না যাহা উপ অনুচ্ছেদ (1) এ বর্ণিত শর্ত সমূহ পুরণ করে না। অগ্রসর হইবার অধিকার:303: চালক কোন ব্লক স্টেশন হইতে তাহার ট্রেন লইয়অ অগ্রসর হইবেন না যদি না তিনি শেষ থামিবার সিগনালটিকে অনুমতিজ্ঞাপক করিবার মাধ্যমে অগ্রসর হইবার অধিকারপ্রাপ্ত হন। সতর্কতা আদেশ:304: (ক) যখনই লাইনে মেরামত বা অন্য কোন কারণে বিশেষ পূর্ব সতর্কতা গ্রহণের প্রয়োজন হয়, তখন যে স্থানে অনুরূপ পূর্ব সতর্কতার প্রয়োজন সেই স্থঅনের নিকটতম থামিবার স্টেশন কিংবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নির্ধারিত স্টেশনসমূহ হইতে চালকের নিকট , যে কিলোমিটার নির্দেশক খুটি সমূহের মধ্যে অনুরূপ পূর্ব সতর্কতা প্রয়োজন তাহার বিবরণ , এই পূর্ব সতর্কতা গ্রহণের কারণ এবং উক্ত স্থানে ট্রেন চলাচলের গতিমাত্রা সম্পর্কে বিশদ বিবরণ সম্বলিত সতর্কতা আদেশ হস্তান্তর করা হইবে। (খ) সংশ্লিষ্ট স্থঅনে নিরাপদ দূরত্বে স্থায়ী সিগনালসমূহের ব্যবস্থা থাকিলে এবং পরিচালনা বা ট্রাফিক বিভাগ কর্তক সংশ্লিষ্ট সকল ভ্র্যাম্যমান (রানিং) কর্মচারীকে বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হইয়া থাকিলে দীর্ঘ মেয়াদি মেরামতের ক্ষেত্রে উপ নিয়ম (ক) প্রযোজ্য হইবে না। (গ) উপ নিয়ম (ক) উল্লিখিত সতর্কতা আদেশ উভয় পৃষ্ঠা সবুজ বর্ণের কাগজে কালি দ্বারা সম্পূর্ণভাবে লিখিত ও সহিকৃত হইবে, তবে অস্থায়ী ব্যবস্থা হিসাবে কোণাকুণি সবুজ ডোরাকাটা সাদা কাগজেও সতর্কতা আদেশ দেওয়া যাইতে পারে। আ:নি:304 ক: সতর্কতা আদেশ জারী করিবার ক্ষেত্রে : (1) যখনই লাইনের মেরামত , কোন সংকেত বা ইন্টারলকড বা ফেসিং পয়েন্ট এর ত্রুটি কিংবা অন্য কোন কারণে চাকেকে বিশেষ পূর্ব সতর্কতা , নিয়ন্ত্রণ বা নির্দেশ পালন করিতে হয়, তখন নিন্মলিখিত অনুচ্ছেদ (2) এর ক্ষেত্র ব্যতীত অন্যান্য ক্ষেত্রে যে সেকশনে অনুরূপ বিশেষ সতর্কতা , নিয়ন্ত্রণ বা নির্দেশসমূহ প্রযোজ্য সেই সেকশনের অব্যবহিত পূর্বের স্টেশন হইতে চালককে একটি সতর্কতা আদেশপত্র ওপিটি 80 প্রদান করা হইবে। পালনযোগ্য বিশেষ পূর্ব সতর্কতা নিয়ন্ত্রণ বা নির্দেশসমূহ সতর্কতা আদেশ পত্রে এতদুদ্দেশ্যে রক্ষিথ পৃষ্ঠায় লিপিবদ্ধ করিতে হইবে। সতকতা আদেশের মাধ্যমে চালককে প্রদত্ত নির্দেশাবলী তাহাকে অবশ্যই পালন করিতে হইবে। নিন্মলিখিত ক্ষেত্র সমূহ এই নিয়ম প্রযোজ্য হয়না অর্থাৎ সতর্কতা আদেশ সমূহ জারী করিতে হয় না। (ক) উপরে বর্ণিত ক্ষেত্রে সমুহ ব্যতিরেখে ত্রুটিযুক্ত সিগনালসমূহ সম্পর্কিত হুসিয়ারীর ক্ষেত্রে , যাহার জন্য সা:নি: 47 হইতে 49 এবং উহাদের আনুষঙ্গিক নিয়মাবলী দ্রষ্টব্য: (খ) কার্যকরী সময়পঞ্জীতে বর্ণিত বিশেষ নিয়ন্ত্রণ বা নির্দেূশ সমূহের ক্ষেত্রে এবং (গ)গেজেট প্রকাশিত ও স্থায়ী সংকেত সমূহ দ্বারা নির্দেশিত বলিয়া বিশেষভাবে প্রজ্ঞাপ্তি বিশেষ িবাধানিষেধ সমূহের ক্ষেত্রে । টীকা: একটি ফ্ল্যাগ বা ডি শ্রেণীর স্টেশন এই সকল নিয়মাবলীর আওতাধীন নহে। (2) বিশেষ পূর্ব সতর্কতা বা নিয়ন্ত্রণসমূহ প্রযোজ্য হয় এইরূপ সেকশনের অব্যবহিত পূর্বের স্টেশন সমূহের উপর দিয়া বিরতীহিনভাবে চলাচলের জন্য নির্ধারিত ট্রেন সমূহের চালকগণ , যখনই প্রযোজন , সংশ্লিষ্ট সেকশনে প্রবেশের পূর্বে পূর্ববর্তী বিরতির স্টেশন হইতে একটি সতর্কতা আদেশ গ্রহণ করিবেন। আ:নি: 304 খ: খোয়াবাহী ট্রেনের জন্য প্রযোজ্য সতর্কতা আদেশ: 304 খ : স্টেশন সমূহের মধ্যে কার্য করিবেে এইরূপ খোয়াবাহী ট্রেনের চালকগণ েএকটি করিয়া সতর্কতা আদেশ গ্রহণ করিবেন। প্রত্যেক ক্সেত্রে অনুসারণীয় বিশেষ নির্দেশাবলী এবং যে সময়ে লাইনটি মুক্ত হইবে সেই সময়টি সতর্কতা আদেশ পত্রের অপর পৃষ্ঠারয় লিপিবদ্ধ এবং স্টেশন মাষ্টার সহিৃকৃত হইবে। আ:নি:304 গ:(1) স্টেশন মাষ্টার কর্তৃক সতর্কতা আদেশ সহিকরণ: কোন সতর্কতা আদেশ জারী করিবার পূর্বে , উহার নির্ধারিত স্থানে স্টেশন মাষ্টার তারিখ সহ সহি করিবেন। (2) স্টেশন মাষ্টার , সতর্কতা আদেশ সহি ও তারিখ প্রদান করিয়া উহা ব্যক্তিগত ভাবে বা স্টেশনের কোন কর্মচারীর মাধ্যেমে সংশ্লিষ্ট গার্ডের নিকট হস্তান্তর করিবেন। (3) আনুষঙ্গিক নিয়ম 304 (1) এবং (2) মোতাবেক একটি সতর্কতা আদেশ জারী এবং হস্তান্তর করিবার পরে স্টেশন মাষ্টার নিশ্চিত করিবেন যে, উহার প্রতিপত্রটি গার্ড এবং চালক উভয় কর্তৃক সহিকৃত হইয়াছে এবং বিষয়ে কোন ত্রটি পরিলক্ষিত হইলে তৎক্ষণাৎ তাহা তাহার বিভাগীয় কর্মকর্তাকে অবহিত করিবেন। আ:নি: 304 ঘ” গার্ড কর্তৃক সতর্কতা আদেশ এবং উহার প্রতিপত্র সহিকরণ: অনুসরণীয় বিশেষ সতর্কতা বা নিয়ন্ত্রণ সমূহ সম্পর্কে ওয়াকিবহাল হইয়াছেন এবং সংশ্লিষ্ট চালক যথেষ্ট শিক্ষিত না হইলে , অনুসরণীয় বিশেষ নির্দেশাবলী তাহাকে অনবাদ করিয়া ব্যাখা করা হইয়াছে এই মর্মে স্বীকৃতি স্বরূপ সতর্কতা আদেশ এবং উহার প্রতিপত্র গার্ড কতৃক সহিকৃত হইবে। আ:নি:304 ঙ : চালক কর্তৃক প্রতপিত্র সহিকরণ: চালক প্রতিপত্রটি সহি করিবার মাধ্যমে সতর্কতা আদেশটির প্রাপ্তিস্বীকার করিবেন, িএবং যথেষ্ট শিক্ষিত নহেন এইরূপ চালক কর্তৃক প্রদত্ত উক্ত সহি অনুসরণীয় বিশেষ নির্দেশাবলী তাহার নিকট গার্ড কর্তৃক তরজমাকৃত এবং ব্যাখ্যঅত হইবার স্বীকৃতি স্বরূপ গণ্য হইবে। আ:নি:304 চ: সতর্কতা আদেশ প্রদানের জন্য ট্রেনসমূহ থামানো: (1) সতর্কতা আদেশ প্রদান করিবার জন্য ট্রেন সমূহকে অনির্ধারিতভাবে থামানো যাইবে না, তবে শর্ত থাকে যে , যে সেকশনের জন্য বিশেষ পূর্ব সতর্কতা বা বাধানিষেধ সমূহ প্রযোজ্য উহার অব্যবহিত পূর্ববর্তী স্টেশন মাষ্টার এই মর্মে সর্বশেষ বিরতির স্টেশন হইতে বিজ্ঞপ্তি পাইয়াছেন যে , সংশ্লিষ্ট চালক প্রযোজনীয় সতর্কতা আদেশ লাভ করিয়াছেন। (2) সর্বশেষ বিরতির স্টেশন আনুষঙ্গিক নিয়ম 304 চ(1) এ বর্ণিত বিজ্ঞপ্তিটি জরুরী তারবার্তার মাধ্যমে নিন্মলিখিত আকারে প্রেরণ করিবেন। (3) আনুষঙ্গিক নিয়ম 304 ক (2) এর ব্যবস্থা সমূহ পালনকালে , বিশেষ বাধানিষেধ সমূহ বলবৎ রহিয়াছে এইরূপ প্রতিটি স্টেশন হইতে স্টেশন সেকশনের জন্য বাধানিষেধ সমূহের ক্রমিক নম্বর সহ , একাধিক হইলে , একটি করিয়া পৃথক সতর্কতা আদেশ জারী করিতে হইবে। আ:নি: 304 ছ: ভ্রমণ মেষে , চালক তাহা কর্তৃক গৃহীত সতর্কতা আদেশ বা আদেশসসূহ সংশ্লিষ্টে লোকোমোটিভ ফোরম্যানের নিকট হস্তান্তর করিবেন।