b class single line
বি শ্রেণীর স্টেশন সিংগেল লাইন
অগ্রসর হইবার অনুমতি দেওয়ার শর্তসমূহ:252:
লাইনটিকে মুক্ত ধরা হইবে না এবং আসিবার অনুমতি দেওয়া হইবে না , যদি না
(ক) শেষ পূর্ববর্তী ট্রেন সম্পূর্ণভাবে হোম সিগনালের (যদি কোন হোম সিগনাল থাকে) ভিতরে আসিয়া থাকে, অথবা ট্রেনগুলি যেখানে সচরাচর থামে, সেই স্থানে পৌছাইয়া থাকে।
(খ) হোম এবং আউটার নিষেধজ্ঞাপক অবস্থায় প্রতিস্থাপন অবস্থঅয় প্রতিস্থাপন করা হইয়া থাকে এবং
(গ) লাইনটি
(1) স্টেশনের যে প্রাপ্ত প্রত্যাশিত ট্রেনের সব চেয়ে নিকটে , সেই প্রান্তের শান্টিং বোর্ড এডভান্সড ষ্টাটার পর্যন্ত , অথবা
(2) শান্টিং বোর্ড বা এডভান্সড ষ্টাটার না থাকিলে , হোম সিগনাল পর্যন্ত অথবা
(3) শান্টিং বোর্ড বা এডভান্সড ষ্টাটার এবং হোম সিগনাল না থাকিলে সর্বদূরবর্তী ফেসিং পয়েন্ট পর্যন্ত মুক্ত থাকে।
আ:নি: 252 ক :
যে সমস্থ স্টেশনে শান্টিং বোর্ড নাই সেই সমস্থ স্টেশনে , সা:নি: 253 অনুসারে বিশেষ নির্দেশে অনুমোদিত না হইলে এবং স্টেশন কার্যবিধিতে উল্লেখ না থাকিলে , শান্টিং পরিচালনার বহি: সীমা নিয়ন্ত্রণের জন্য এডভান্স ষ্টাটার সিগনালকে ব্যবহার করা যাইবে না।
টীকা: সা:নি:31 এবং উহার আনুষঙ্গিক নিয়মাবলী দ্রষ্টব্য:
আ:নি: 242 ক : অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়া কিংবা ধুলিঝড় বা অন্য যে কোন কারণে যদি স্টেশন মাষ্টারের পক্ষে সংশ্লিষ্ট এক বা একাধিক সিগনাল পর্যবেক্ষণ করা অসম্ভব হইয়া দাঁড়াই , তাহা হইলে নিন্ম লিখিত শর্তসমূহ পূরণ হওয়ার পূর্বে অবশ্যই কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করা হইবে না।
(ক) যে ষ্টেশনে সিগনাল আচ্ছন্ন হইয়াছে সেই স্টেশনের স্টেশন মাষ্টার অতি অবশ্যই উক্ত অবস্থা সম্পর্কে টেলিগ্রামের মাধ্যমে পিছনের স্টেশনের স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট সকল ট্রেনের চালককে সতর্ক তা আদেশ (কশন অর্ডার) দেওয়ার নির্দেশ দিবেন।
(খ) উক্ত সতর্কতা আদেশ চালকের প্রতি নির্দেশ করিবে যেন তিনি ঘন্টায় 16 কিলোমিটারের অধিক গতিতে প্রথম ষ্টপ সিগনালটিকে অতিক্রম না করেন এবং সিগনালটির নির্দেশ দ্বারা অনুমতিপ্রাপ্ত হইলে সতর্কতার সহিত অগ্রসর হন।
(গ) পিছনের স্টেশনর স্টেশন মাষ্টার এই নির্দেশ প্রাপ্তি স্বীকর করিবেন এবং আসিবার অনুমতি চাহিবার সময় ঘোঘনা করিবেন, আপনার মেসেজ নং --- অনুসারে চালককে প্রদান করিবার জন্য সতর্কতা আদেশ ইস্যু করা হইয়াছে।
(ঘ) সা:নি: 71 এ বর্ণিত ব্যবস্থা সমূহও অবশ্যই প্রতিপালিত হইবে।
252 ক : হস্তচালিত বহু অবস্থাবিশিষ্ট সিগনাল সজ্জিত স্টেশন সমূহ: যে সকল স্টেশনে সাধারণ নিয়ম 81 অনুসারে হস্তচালিত বহু অবস্থা বিশিষ্ট সিগনাল লাগানো হইয়াছে , সেই সকল স্টেশন নিন্মলিখিত নিয়মাবলী প্রযোজ্য হইবে।
বি শ্রেণী স্টেশন সমূহে লাইনটি মুক্ত ধরা হইবেনা এবং আসিবার অনুমতি দেওয়া হইবে না যদি না
(ক ) শেষ পূর্ববর্তী ট্রেনটি আউটার সিগনাল অতিক্রম করে এবং যেখানে গাড়ীটি সাধারণতঃ দাঁড়ায়বার কথা সেখানে দাঁড়ায় ।
(খ) আউটার এবং দূরবর্তী সিগনালকে নিষেধজ্ঞাপক অবস্থায় প্রতিস্থাপন করা হয় এবং
(গ) লাইনটি
(1) প্রত্যাশিত ট্রেনের নিকটতম প্রান্তের এডভান্সড স্টাটার পর্যন্ত অথবা
(2) যদি এডভান্সড স্টাটার না থাকে , প্রত্যঅশিত ট্রেনের নিকটতম প্রান্তের স্টাটার পর্যন্ত অথবা
(3০ যদি এডভান্সড স্টাটার বা স্টাটার কোনটিই না থাকে , তবে সর্ব দূরবর্তী ফেসিং পয়েন্ট পর্যন্ত মুক্ত থাকে।
আ:নি: 252 ক : অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়ায় কিংবা ধুলিভড় বা অন্য যে কোন কারণে যদি স্টেমন মাষ্টারের পক্ষে সংশ্লিষ্ট এক বা একাধিক সিগনাল পর্যবেক্ষণ করা অসম্ভব হইয়া দাঁড়ায় , তাহা হইলে নিন্মলিখিত শর্ত সমূহ পূরণ হইবার পূর্বে অবশ্যই কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করা হইবে না।
(ক) যে স্টেশন সিগনাল আচ্ছন্ন হইয়াছে সেই স্টেশনের স্টেশন মাষ্টার অতি অবশ্যই উক্ত অবস্থা সম্পর্কে টেলিগ্রামের মাধ্যমে পিছনের স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট সকল ট্রেনের চালককে সতর্কতা আদেশ দেওয়ার নির্দেশ দিবেন।
(খ) উক্ত সতর্কতা আদেশ চালকের প্রতি নির্দেশ করিবে যেন তিনি ঘন্টায় 16 কিলোমিটারের অধিক গতিতে প্রথম ষ্টপ সিগনালটিক অতিক্রম না করেন এবং সিগনালটির ইংগিত দ্বারা অনুমতিপ্রাপ্ত হইবার পরে সতর্কতার সহিত অগ্রসর হন।
(গ) পিছনের স্টেশন মাষ্টার এই নির্দেশ প্রাপ্তি স্বীকার করিবেন এবং আসিবার অনুমতি চাহিবার সময় ঘোঘনা করিবেন , আপনার মেসেজ নং -- অনুসাপরে চালককে প্রদান করিবার জন্য সতর্কতা আদেশ ইস্যু করা হইয়াছে।
(ঘ) সা:নি: 71 এ বর্ণিত ব্যবস্থা সমূহও অবশ্যই প্রতিপালিত হইবে।
অগ্রসরমান ট্রেনের মুখে বাধা:253:
যে ট্রেনের জন্য আসিবার অনুমতি দেওয়া হইয়াছে সেই ট্রেনের দিকে হোম সিগনালের বাহিরে অথবা হোম সিগনাল না থাকিলে সর্বশেষ ফেসিং পয়েন্টের বাহিরে, কেবলমাত্র যখন সাধঅরণ নিয়ম 24 (উ) অনুসারে শান্টিং বোর্ড অথবা এডভান্সড স্টাটার দেওয়া হইয়াছে তখন এবং ট্রেনের গতিবেগ , ওজন ও গতিরোধক শক্তি ব্রেক পাওয়ার ) , পথের চড়াই /উৎরাই আউটার সিগনাপলের অবস্থঅন এবং যে দূরত্ব হইতে উক্ত সিগনালটি আসনন ট্রেনের চালক কর্তৃক দৃষ্ট হয়, তাহা বিবেচনা করিয়া প্রণীত বিশেষ নির্দেশানুসা লাইন বাধাগ্রস্থ করা যাইবে।
আ:নি: 253 ক:
যে সমস্থ স্টেশনে শান্টিং বোর্ড আছে সেই সকল স্থানে কোন অগ্রসরমান ট্রেন আসিয়া পৌছিবার নির্ধারিত সময়ের 15 মিনিট পূর্বে উক্ত ট্রেনের গতিপথে অবস্থিত শান্টিং বোর্ডের সীমানার মধ্যে সকল প্রকার শান্টিং বন্ধ করিতে হইবে।
সংশ্লিষ্ট শান্টিং বোর্ড হোম সিগনালের মধ্যবর্তী লাইনটিকে অপরিষ্কার করিতে হইবে। অগ্রসরমান ট্রেনটি আসিয়া আউটার সিগনালের গোড়ায় দাঁড়াইবার পরেই কেবলমাত্র পুনরায় শান্টিং শুরু করা যাইবে।
টীকা: সা:নি: 252 এর আ:নি: 252 দ্রষ্টব্য: