BD Railway Tools

← All General Rules · GR 252

double line b class station

ডাবল লাইন বি শ্রেণীর স্টেশন

বি শ্রেণীর স্টেশ ডাবল লাইন: অগ্রসর হইবার অনুমতি দেওয়ার শর্তসমূহ:246: লাইনটিকে মুক্ত ধরা হইবে না এবং আসিবার অনুমতি দেওয়া হইবে না, যদি না (ক) শেষ পূর্ববর্তী ট্রেন সম্পূর্ণভাবে হোম সিগনালের ভেতরে আসিয়া থাকে। (খ) উক্ত ট্রেনের পশ্চাতে হোম এবং আউটার সিগনালগুলি নিষেধজ্ঞাপক অবস্থায় প্রতিস্থাপন করা হইয়া থাকে এবং (গ) লাইনটি হোম সিগনাল অবধি মুক্ত থাকে। আ:নি: 246 ক : অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়া কিংবা ধুলিঝড় বা অন্য যে কোন কারণে যদি স্টেশন মাষ্টারের পক্ষে সংশ্লিষ্ট েএক বা একাধিক সিগনাল পর্যবেক্ষণ করা অসম্ভব হইয়া দাঁড়ায় , তাহা হইলে নিন্ম লিখিত শর্ত সমূহ পূরণ হইবার পূর্বে অবশ্যই কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করা হইবে না। (ক) যে স্টেশন সিগনাল আচ্ছন্ন হইয়াছে সেই স্টেশনের স্টেশন মাষ্টার অতি অবশ্যই উক্ত অবস্থা সম্পর্কে টেলিগ্রামের মাধ্যমে পিছনের স্টেশনের স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট সকল ট্রেনের চালককে সতর্কতা আদেশ দেওয়ার নির্দেশ দিবেন। (খ) উক্ত সতর্কতা আদেশ চালকের প্রতি নির্দেশ করিবে যেন তিনি ঘন্টায় 16 কিলোমিটারের অধিক গতিতে প্রথম ষ্টপ সিগনালটিকে অতিক্রম না করেন এবং সিগনালটির নির্দেশ দ্বারা অনুমতিপ্রাপ্ত হইলে সতর্কতার সহিত অগ্রসর হেন। (গ) পিছনের স্টেশন স্টেশন মাষ্টার এই নির্দেশ প্রাপ্তি স্বীকার করিবেন এবং আসিবার অনুমতি চাহিবার সময় ঘোষণা করিবেন আপনার মেসেজ নং -- অনুসারে চালককে প্রদান করিবার জন্য সতর্কতা আদেশ ইস্যু করা হইয়াছে। (ঘ) সা:নি: 71 বর্ণিত ব্যবস্থা সমুহও অবশ্যই প্রতিপালিত হইবে। অগ্রসরমান ট্রেনের মুখে বাধা:247: আসিবার অনুমতি দেওয়া থাকিলে হোম সিগনালটির বাহিরে লাইনটি আটকা করা যাইবে না কিন্তু অবশ্যই সিগনাল সমূহ নিষেধজ্ঞাপ্ক অবস্থায় রাখা থাকিলে স্টেশনটির হোম সিগনাল এবং শেষ ষ্টপ সিগনালের মধ্যে শান্টিং চলিতে পারে। ব্লক সেকশন মুক্ত থাকা কালে হোম সিগনালের পিছনে বাধা: 248: পিছনের ব্লক সেকশন মুক্ত থাকাকালে , হোম সিগনালের বাহিরে লাইন আটকা করিবার প্রয়োজন হইলে লাইনটিকে ব্লক ব্যাক করিতে হইবে। টীকা: পরিশিষ্ট 1 এর প্রথম পর্বের 29 নং অনুচ্ছেদ দ্রষ্টব্য। ব্লক সেকশন মুক্ত থাকাকালে শেষ ষ্টপ সিগনালে সামনে বাধা:249: সামনের ব্লক সেকশন মুক্ত থাকাকালে শেষ ষ্টপ সিগনালের বাহিরে লাইন আটক করিবার প্রয়োজন হইলে (ক) হয় শান্টিং আর্ম (যাহা , এতদুদ্দেশ্য , শেষ ষ্টপ সিগনালের খুটিতে লাগানো হইতে পারে) (অফ) করিতে হইবে নতুবা লিখিতভাবে বা যাহা বিশেষ নির্দেশ দ্বারা নির্দিষ্ট এমন নিদর্শন প্রদান করিয়অ চালককে শান্টিং করিবার জন্য অনুমতি দিতে হইবে এবং (খ) লাইনটি ব্লক ফরোয়ার্ড করিতে হইবে। টীকা: প্রথম পর্বের পরিশিষ্ট 1 এর 30 নং অনুচ্ছেদ দ্রষ্টব্য। স্টেশন হইতে গমনরত ট্রেন ব্লক সেকশনে থাকাকালে বাধা: 250: যেখানে শান্টিং এর কাজ করিতে হইবে , সেই ব্লক স্টেশন হইতে চলিয়া যাইতেছে এইরূপ কোন ট্রেন ব্লক সেকশনে থাকিলে, সেইরূপ শান্টিং এর অনুমতি কেবল মাত্র সাধারণ নিয়ম 251 এর দফা (ক) তে নির্দিষ্ট দুইটি শর্তের যে কোন একটি অনুসারে দেওয়া হইবে এবং ট্রেনটির সামনের ব্লক স্টেশনে পৌছিবার সংবাদ পাইবার সাথে সাথে লাইনটিকে ব্লক ফরোয়ার্ড করিতে হইবে, যদি তাহা তখনও শান্ঠিং এর কাজে আটক থাকে। অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়া: 251: অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়াতে অগ্রসর হইবার অদিকার প্রাপ্তির জন্য অপেক্ষমান ট্রেনকে দূরে অবস্থিত ষ্টাটার অথবা এডভান্সড ষ্টাটার পর্যনত টানিয়া লইয়া যাইতে দেওয়া হইবে না।