single line a class
এ শ্রেণীর স্টেশন সিংগেল লাইন:
অগ্রসর হইবার অনুমতি দেওয়ার শর্ত সমূহ:242:
লাইনটিকে মুক্ত ধরা হইবে না এবং আসিবার অনুমতি দেওয়া যাইবে না, যদি না ,
(ক) শেষ পূর্ববর্তী ট্রেনের সম্পূর্ণটা আসিয়া থাকে,
(খ) উক্ত ট্রেনের পশ্চাতে সমস্থ সিগনালগুলিকে নিষেধজ্ঞাপক অবস্থায় প্রতিস্থাপন করা হয়,
(গ) যে লাইনটিতে আসন্ন ট্রেনটিকে লইবার জন্য মনস্থ করা হইয়াছে তাহা ষ্টাটার পর্যন্ত মুক্ত থাকে এবং
(ঘ) উক্ত লাইনে ট্রেনটিকে লইবার জন্য সমস্থ পয়েন্ট ঠিকভাবে বানানো হইয়া থাকে এবং সমস্থ ফেসিং পয়েন্ট তালাবদ্ধ হইয়া থাকে।
আ:নি: 242 ক : অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়া কিংবা ধুলিঝড় বা অন্য যে কোন কারণে যদি স্টেশন মাষ্টারের পক্ষে সংশ্লিষ্ট এক বা একাধিক সিগনাল পর্যবেক্ষণ করা অসম্ভব হইয়া দাঁড়াই , তাহা হইলে নিন্ম লিখিত শর্তসমূহ পূরণ হওয়ার পূর্বে অবশ্যই কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করা হইবে না।
(ক) যে ষ্টেশনে সিগনাল আচ্ছন্ন হইয়াছে সেই স্টেশনের স্টেশন মাষ্টার অতি অবশ্যই উক্ত অবস্থা সম্পর্কে টেলিগ্রামের মাধ্যমে পিছনের স্টেশনের স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন এবং সংশ্লিষ্ট সকল ট্রেনের চালককে সতর্ক তা আদেশ (কশন অর্ডার) দেওয়ার নির্দেশ দিবেন।
(খ) উক্ত সতর্কতা আদেশ চালকের প্রতি নির্দেশ করিবে যেন তিনি ঘন্টায় 16 কিলোমিটারের অধিক গতিতে প্রথম ষ্টপ সিগনালটিকে অতিক্রম না করেন এবং সিগনালটির নির্দেশ দ্বারা অনুমতিপ্রাপ্ত হইলে সতর্কতার সহিত অগ্রসর হন।
(গ) পিছনের স্টেশনর স্টেশন মাষ্টার এই নির্দেশ প্রাপ্তি স্বীকর করিবেন এবং আসিবার অনুমতি চাহিবার সময় ঘোঘনা করিবেন, আপনার মেসেজ নং --- অনুসারে চালককে প্রদান করিবার জন্য সতর্কতা আদেশ ইস্যু করা হইয়াছে।
(ঘ) অগ্রসরমান ট্রেনের মুখে বাধা: আসিবার অনুমতি দেওয়া থাকিলে হোম সিগনালের বাহিরে , অথবা যে লাইনটিতে ট্রেনটিক লইবার জন্য মনস্থ করা হইয়াছে তাহাতে ট্রেনটির নিয়ন্ত্রণকারী স্টাটার পর্যন্ত কোন বাধা থাকিবার নুমতি দেওয়া হইবে না।
অগ্রসর ট্রেনের মুখে বাধা: 243: আসিবর অনুমতি দেওয়া থাকিলে হোম সিগনালের বাহিরে , অথবা লাইনটিতে ট্রেনটিকে লেইবার জন্য মনস্থ করা হইয়াছে তাহাতে ট্রেনটির নিয়ন্ত্রণকারী ষ্টাটার পর্যন্ত কোন বাধা থাকিবার অনুমতি দেওয়া হইবে না।
ব্লক সেকশনে বাধাগ্রস্থ করা: 244:
শান্টিং এর উদ্দেশ্য ব্লক সেকশন আটক করা হইবে না, যদি না
(ক) স্টেশন মাষ্টার ব্লক সেকশনের অপর প্রান্তের স্টেশন মাষ্টারের নিকট হইতে সেকশনটিতে আসিবার অনুমতি পাইয়া থাকেন অথবা
(খ) ব্লক সেকশনটিকে ব্লক ব্যাক করা হইয়া থাকে , অথবা সেখানে শান্টিং এর কাজ করিতে হইবে সেই ব্লক স্টেশন হইতে চলিয়া যাইতেছে এমন কোন ট্রেন ব্লক সেকশনটিতে থাকে এবং
(গ) চালক বা শান্টিং কার্যের ভারপ্রাপ্ত অপর কোন ব্যক্তি স্টেশন মাষ্টারের নিকট হইতে বিশেষ নির্দেশ দ্বারা আদিষ্ট রীতি অনুসারে শান্টিং করিবার জন্য ষ্পষ্ট আদেশ পাইয়া থাকেন।
অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন , বা ঝোড়ো আবহাওয়ায়: 245:
অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবাহাওয়াতে অগ্রসর হইবার অধিকার প্রাপ্তির জন্য অপেক্ষমাণ ট্রেনকে দূরে অবস্থিত ষ্টাটার অথবা এডভান্সড ষ্টাটার পর্যন্ত টানিয়া লিইয়া যাইতে দেওয়া হইবে না।