double line a class station
এ শ্রেণীর স্টেশন ডাবল লাইন:
অগ্রসর হইবার অনুমতি দেওয়ার শর্তসমূহ:236:
লাইনটিকে মুক্ত ধরা হইবে না এবং আসিবার অনুমতি দেওয়া হইবে না, যদি না (ক) শেষ পূর্ববর্তী ট্রেন সম্পূর্ণরূপে আসিয়া থাকে,
(খ) উক্ত ট্রেনের পশ্চাতে সমস্থ সিগনালগুলি নিষেধজ্ঞাপক অবস্থায় প্রতিস্থাপন করা হইয়া থাকে এবং
(গ) যে লাইনটিতে আসন্ন ট্রেনটিকে লইবার জন্য মনস্থ করা হইয়াছে তাহা স্টাটার পর্যন্ত মুক্ত থাকে এবং
(ঘ) উক্ত লাইনে ট্রেনটিকে লইবার জন্য সমস্থ পয়েন্ট ঠিকভাবে বানানো হইয়া থাকে এবং সমস্থ ফেসিং পয়েন্ট তালাবদ্ধ করা হইয়া থাকে।
আ:নি: 236 ক : অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়া কিংবা ধুলিঝড় বা অন্য যে কোন কারণে যদি স্টেশন মাষ্টারের পক্ষে সংশ্লিষ্ট এক বা একাধিখ সিগনাল পর্যবেক্ষণ করা অসম্ভব হইয়া দাঁড়ায় তাহা হইলে নিন্মলিখিত শর্ত সমূহ পূরণ হওয়ার পূর্বে অবশ্যই কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করা হইবে না।
(ক) যে স্টেশনে সিগনাল আচ্ছন্ন হইয়াছে সেই স্টেশনের স্টেশন মাষ্টার অতি অবশ্যই উক্ত অবস্থঅ সম্পর্কে টেলিগ্রামের মাধ্যমে পিছনের স্টেশনের স্টেশন মাষ্টারকে অবহিত করিয়াছেন এবং সংশ্লিষ্ট সকল ট্রেনের চালককে সতর্কতা আদেশ দেওয়ার নির্দেশ দিয়াছেন।
(খ) উক্ত সতর্কতা আদেশ চালকের প্রতি নির্দেশ করিবে যেন তিনি ঘন্টায় 16 কিলোমিটারের অধিক গতিতে প্রথম স্টপ সিগনালটি অতিক্রম না করেন এবং সিগনালটির নির্দেশ দ্বারা অনুমতিপ্রাপ্ত হইলে সতর্কতার সহিত অগ্রসর হন।
(গ) পিছনের স্টেশনের স্টেশন মাষ্টার এই নির্দেশ প্রাপ্তি স্বীকার করিবেন এবং আসিবার অনুমতি চাহিবার সময় ঘোষনা করিবেন , আপনার মেসেজ নং অনুসাপরে চালককে প্রদান করিবার জন্য সতর্কতা আদেশ ইস্যু করা হইয়াছে।
(ঘ) সা:নি: 71 এ বর্ণিত ব্যবস্থা সমূহও অবশ্যই পতিপালিত হইবে।